ETV Bharat / technology

মাতৃভাষায় বেশি করে বিজ্ঞানচর্চা হওয়া প্রয়োজন, ইনাডু কনক্লেভে বললেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি

SCIENCE COMMUNICATION : বক্তব্যের শুরুতেই প্রাক্তন উপ-রাষ্ট্রপতি তিনি জানান, ওই অনুষ্ঠানে যোগ দিতে পেরে যথেষ্ঠ আনন্দিত ৷ AI নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন ৷

Science needs to be practiced in the mother tongue says Former Vice President M Venkaiah Naidu
অনুষ্ঠানে ভেঙ্গাইয়া নাইডু (ছবি- Etv Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : January 8, 2026 at 4:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : মাতৃভাষায় বিজ্ঞান চর্চা প্রয়োজন ৷ বিজ্ঞান বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিয়ে এমনই মন্তব্য় করলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ৷ তাঁর দাবি, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হলে সহজেই তা বোধগম্য হবে ৷

ইনাডুর (রামোজি গ্রুপের মিডিয়া বিভাগ) সঙ্গে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার হায়দরাবাদে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল অ্যাকাডেমি ফর সায়েন্স, টেকনোলজি ও কমিউনিকেশন (ASTC) এবং ন্যাশনাল অ্যাকাডেমি ফর সায়েন্সেস, ইন্ডিয়া (NASI) ৷ বিএম বিড়লা বিজ্ঞান কেন্দ্রের ভাস্কর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনের থিম-'2047 সালে উন্নত ভারত গড়ার লক্ষ্যে গবেষণাগারের বৈজ্ঞানিক জ্ঞান সমাজ-জীবনে প্রয়োগ করা ৷' এই কনফারেন্সের উদ্বোধী ভাষণ দেন ভেঙ্কাইয়া নাইডু ৷ সেখানেই তিনি মাতৃভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে নিজের বক্তব্য পেশ করেন ৷

বক্তব্যের শুরুতেই প্রাক্তন উপ-রাষ্ট্রপতি তিনি জানান, ওই অনুষ্ঠানে যোগ দিতে পেরে যথেষ্ঠ আনন্দিত ৷ পাশাপাশি রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও-এর প্রতিও তিনি সম্মান জ্ঞাপন করেন ৷

নিজের বক্তব্য়ে ইনাডু গ্রুপের বিষয়ে তিনি বলেন, "সমাজের উন্নতির জন্য নিরন্তর কাজ করে চলেছে ইনাডু ৷ রামোজি রাও তেলুগু সংবাদপত্র ইনাডুরও প্রতিষ্ঠাতা ৷ যা তেলুগু সংবাদপত্র জগতের আমূল পরিবর্তন ঘটিয়েছে ৷ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্যের উপর সংবাদ পরিবেশন করে এই সংবাদপত্র ৷ তেলুগু পাঠকদের কাছে বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে তথ্য তুলে ধরতে চেষ্টা করেছিলেন রামোজি রাও ৷ চার দেওয়ালের মধ্যে ধরে রাখলে বিজ্ঞানের প্রসার হওয়া সম্ভব নয় ৷ তা ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের মধ্যে ৷ প্রতিটি ঘরে ঘরে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় পৌঁছনো উচিত ৷"

এই প্রসঙ্গে তাঁর বক্তব্য়, এমনভাবে তথ্য পৌঁছনো উচিত যাতে সাধারণ মানুষ খুব সহজেই বিজ্ঞানের বিষয়গুলি সাধারণ মানুষ বুঝতে পারেন ৷ তিনি বলেন, "বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় ইনাডু পত্রিকায় জ্ঞান নেত্রম কলমে প্রকাশিত হয় ৷ এমনভাবে ওই টপিকগুলি লেখা হয় যাতে সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারেন ৷ যত বেশি বিজ্ঞানের প্রতি উৎসাহ বৃদ্ধি করা যাবে ততই গোটা দেশের জন্য মঙ্গল ৷ সাধারণ মানুষের জীবনধারা আরও উন্নত করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷"

AI প্রসঙ্গেও নিজের বক্তব্য পেশ করেন নাইডু ৷ তাঁর বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সঠিক তথ্য গ্রহণ করা প্রয়োজন ৷ AI এর ব্যাপক বৃদ্ধি প্রসঙ্গে তাঁর বক্তব্য, যাতে AI এর মিসইউজ বা ভুল ব্যবহার না হয় সেদিকেও নজর রাখতে হবে ৷

Read More - স্বাস্থ্য ও বায়ু দূষণ নিয়ে চিন্তা বাড়বে; জাতীয় বিজ্ঞান সম্মেলনে বললেন WHO এর বিজ্ঞানী