গ্লোবাল লঞ্চ হল Samsung Galaxy S26 FE-র, লাখ টাকার এই ফোনে কী কী ফিচার্স রয়েছে ?
Galaxy S26 FE ফোনটি 4 সেপ্টেম্বর থেকে বিশ্বের কয়েকটি রিজিওনে বিক্রি করা হবে ৷ Blueberry, Graphite, এবং Pistachio কালারে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷

Published : August 28, 2026 at 8:48 PM IST
হায়দরাবাদ : Galaxy S26 FE বিশ্বব্যাপী লঞ্চ করল Samsung ৷ Galaxy S26 সিরিজের এই ফোনটি শুক্রবার লঞ্চ করা হয় ৷ ডিজাইনের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন করা হয়নি ৷ তবে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বড়সড় বদল এসেছে ৷ ব্যবহার করা হয়েছে Android 17 ৷ তার সঙ্গে ব্যবহার করা হবে One UI 9 ৷
Galaxy S26 FE ফোনটি 4 সেপ্টেম্বর থেকে বিশ্বের কয়েকটি রিজিওনে বিক্রি করা হবে ৷ Blueberry, Graphite, এবং Pistachio কালারে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে 799 EUR ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 89,000 টাকার আশপাশে ৷ 8GB ও 256GB কনফিগারেশনের মডেলটির দাম 899 EUR ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 1 লাখ টাকা ৷ এবং 512GB মডেলটির দাম 1,099 EUR ৷ যার ভারতীয় অঙ্কে দাম প্রায় 1.22 লাখ টাকা ৷
ভারতে যেহেতু ফোনটি ল়্চ করা হয়নি সেই কারণে নির্দিষ্ট করে দাম বলা সম্ভব নয় ৷ কারণ সেক্ষেত্রে দামের তারতম্য ঘটতে পারে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন গ্লোবাল প্রাইসিংয়ের তুলনায় ভারতে এই ফোনটির দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
Galaxy S26 FE-তে দেওয়া হয়েছে 6.7-inch Full HD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে ৷ যার রিফ্রেস রেট থাকবে 120 Hz পর্যন্ত ৷ 1,900 নিটস অফ ব্রাইটনেস থাকবে ৷ 3nm AP Exynos 2500 চিপসেট ব্যবহার করা হয়েছে ৷ 8 GB RAM এবং তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ সেগুলি হল 128 GB, 256 GB, এবং 512 GB ৷
নতুন এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 4,900 mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট ৷ প্রায় 69 শতাংশ চার্জ 30 মিনিটেই সম্পন্ন হয় ৷ তবে 45W চার্জার এই ফোনটির সঙ্গে দেওয়া হবে না ৷ 15W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ৷ এবং অয়ারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে ৷
| Samsung Galaxy S26 FE Specifications | |
| Display | 6.7-inch Full HD+ Dynamic AMOLED 2X, 120Hz refresh rate, up to 1,900 nits brightness |
| Processor & Memory | 3nm Exynos 2500 | 8GB RAM | 128GB / 256GB / 512GB storage |
| Rear Camera | 50MP wide + 12MP ultrawide + 8MP telephoto with 3x optical zoom |
| Front Camera | 12MP selfie camera with 85° field of view |
| Camera Features | Nightography, My FanCam, Super Steady with Horizontal Lock |
| Software & AI | Android 17 with One UI 9 |
| Other AI Features | Galaxy AI, Now Brief, Now Nudge, Circle to Search, Photo Assist, Gemini Omni |
| Battery | 4,900mAh capacity |
| Charging | 45W wired charging, 15W wireless charging, Wireless PowerShare |
| Colours | Blueberry, Graphite, Pistachio |
Galaxy S26 FE-তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ৷ যার মধ্যে একটি 50MP ওয়াইড প্রাইমারি ক্যামেরা ৷ একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং অন্য একটি 8MP টেলিফটো লেন্স ৷ এরসঙ্গে 12 MP-র একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ৷ ক্যামেরা সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে -
- My FanCam: এই ফিচারের মাধ্যমে ক্যামেরা নিজে থেকেই কোনও মানুষকে ট্র্যাক করতে পারবে ৷ এবং সঠিক ভাবে ফ্রেমিং করে ছবি তুলতেও সক্ষম ৷
- Super Steady with Horizontal Lock: Galaxy S26 series লঞ্চের সময় থেকেই এই ফিচারটি ভাইরাল হয়েছিল ৷ কোনও ট্রাভেল ভিডিয়ো তোলার সময় এই ফিচারটি কাজ করবে ৷
- Hardware upgrade: Galaxy S26 FE-র 8MP টেলিফটো লেন্সে 3x অপটিক্যাল জুম দেওয়া হয়েছে ৷ এরসঙ্গে 12MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ৷ যার DoP 85-ডিগ্রি ৷
- Nightography: রাতের ফটো তোলার সময় এই ফিচারটি সাহায্য করবে ৷
AI Edit Features: এই ফিচারটির মাধ্যমে ছবি AI এর মাধ্যমে এডিট করতে পারবেন ব্যবহারকারীরা ৷

