ETV Bharat / technology

পথ নিরাপত্তার জন্য কি সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে ? দুর্ঘটনা কমাতে যা বললেন IIT -র অধ্যাপক

Road safety : বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতে সবথেকে বেশি পথদুর্ঘটনা ঘটে ৷ এবং এরজন্য তিনটি কারণ রয়েছে ৷ বিস্তারিত প্রতিবেদনে...

Representational Image
ছবিটি প্রতীকী (ছবি - IANS)
author img

By ETV Bharat Tech Team

Published : January 7, 2026 at 1:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : শুধু সরকারি নজরদারি হলেই হবে না, পথ দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে ৷ এমনটাই মনে করেন IIT খড়গপুরের অধ্যাপক ভার্গভ মৈত্র ৷ সম্প্রতি পথ সুরক্ষা নিয়ে এবং দুর্ঘটনা কীভাবে কমানো যায় সেই বিষয় নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ সেখানে তিনি জানিয়েছেন, সকলকে সচেতন হতে হবে ৷ তাহলেই দুর্ঘটনা কমানো সম্ভব হবে ৷

অধ্যাপক ভার্গভ মৈত্র বলেন, "রাস্তায় যে শুধু গাড়ি চলবে এমনটা কিন্তু নয় ৷ সকলেরই সুরক্ষা দেওয়া প্রয়োজন ৷ দুর্ঘটনার পিছনে অনেকগুলি কারণ থাকে ৷ তারমধ্যে সবথেকে বড় কারণ অতিরিক্ত গতিবেগ ৷ যেখানে যেখানে নজরদারি চলে সেখানে সেখানে বাইক আরোহীরা কম গতিবেগে গাড়ি চালান, হেলমেট ব্যবহার করেন ৷ কিন্তু যেখানে নজরদারি তুলনামূলক কম সেখানে দুর্ঘটনা বেশি ঘটে ৷ পথ নিরাপত্তার জন্য শুধু যে সরকারের উপরই দায়িত্ব থাকবে এমনটা নয় ৷ প্রত্য়েক নাগরিকের এবিষয়ে সচেতন থাকা দরকার ৷"

Prof Varghav Maitra
ভার্গভ মৈত্র (ইটিভি ভারত)

বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতে সবথেকে বেশি পথদুর্ঘটনা ঘটে ৷ এবং এরজন্য তিনটি কারণ রয়েছে ৷ প্রথমত, অতিরিক্ত স্পিড ৷ অতিরিক্ত গতিবেগে বাইক ও গাড়ি চালানোর ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ যার ফলে দুর্ঘটনা ঘটে ৷ এবং প্রায় 68 শতাংশ দুর্ঘটনার ক্ষেত্রেই মৃত্যু হয় চালক বা যাত্রীর ৷ দ্বিতীয়ত, অনেক জায়গাতেই রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে ৷ যার কারণেও দুর্ঘটনা ঘটে ৷ এবং তৃতীয়ত, সঠিক নজরদারির অভাবে পথদুর্ঘটনা ঘটে ৷

ভারতের একাধিক রাস্তা রয়েছে যেখানে পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য উপযুক্ত রাস্তা নেই ৷ ফলে তাঁরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়েই যাতায়াত করেন ৷ ফলস্বরূপ দুর্ঘটনার মুখোমুখি হত তাঁরা ৷ এই বিষয়ে গাড়ির চালকদেরও আরও সতর্ক হওয়া প্রয়োজন ৷ সেক্ষেত্রে সরকারের উচিত পুরো বিষয়টির উপর আরও কড়া নজর রাখা ৷

রাস্তার কোন কোন বিষয়গুলি পরিবর্তন করা প্রয়েজন ? এই বিষয়ে অধ্যাপক ভার্গভ মৈত্র জানিয়েছেন, বর্তমানে যে রাস্তাগুলি তৈরি হচ্ছে তাতে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা করা থাকছে ৷ তবে যেখানে যেখানে জাতীয় সড়ক রয়েছে সেখানে সার্ভিস রোড রাখা খুবই জরুরি ৷ অনেক ক্ষেত্রে রাস্তা পরিষ্কারভাবে দেখা যায় না, যানজট থাকে তার জন্য সার্ভিস লেন রাখা খুবই জরুরি ৷

অনেক ক্ষেত্রে রাস্তায় ব্ল্য়াক স্পটের জন্য দুর্ঘটনা ঘটে ৷ সেই বিষয়টি নিয়ে অধ্যাপক জানিয়েছেন, ইন্ডিয়ান রোড কংগ্রেসে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ পশ্চিমবঙ্গে এই নিয়ে অনেক গবেষণা হয়েছে ৷ সেখানে AI ব্যবহার করে ব্ল্য়াক স্পট চিহ্নিতকরণ করা হয় ৷

Read More- বিমানে আর ব্যবহার করতে পারবেন না পাওয়ার ব্যাঙ্ক , নয়া নির্দেশিকা জারি DGCA -র