ETV Bharat / technology

গ্লোবাল লঞ্চ হল Redmi Note 17 Pro Max 5G-এর, কত টাকা খরচ করতে হবে ফোনটি কিনতে ?

Redmi Note 17 Pro Max 5G তে দেওয়া হয়েছে 6.83-inch AMOLED ডিসপ্লে ৷ যার রেজলিউশন 1.5K ৷ 120Hz পর্যন্ত রিফ্রেস রেট ৷

Redmi Note 17 Pro Max 5G launch in select global markets featuring a 6 83inch AMOLED display
Redmi Note 17 Pro Max 5G (ছবি - Redmi Note 17 Pro Max 5G)
author img

By ETV Bharat Tech Team

Published : August 27, 2026 at 8:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Xiaomi লঞ্চ করল Redmi Note 17 Pro Max 5G ৷ তবে বর্তমানে গ্লোবাল লঞ্চ করা হয়নি ৷ বাছাই করা কিছু রিজিওনে এই ফোনটি কিনতে পারবেন ইচ্ছুক ক্রেতারা ৷ ফোনে দেওয়া হয়েছে 6.83-ইঞ্চি AMOLED ডিসপ্লে, একটি Snapdragon 6 Gen 5 চিপসেট, 512GB পর্যন্ত স্টোরেজ ৷ 50-megapixel-এর একটি প্রাইমারি ক্যামেরা এবং 32-megapixel এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ 10,000mAh এর একটি সিলিকন ব্যাটারি দেওয়া হয়েছে ৷ 100W অয়ার্ড চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ৷ IP68 রেটিং এবং HyperOS 3-র মাধ্যমে ফোনটি পরিচালিত হবে ৷ Redmi Note 17 Pro এবং Note 17 Pro Max ফোনদুটি ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে ৷

Redmi Note 17 Pro Max 5G Price, Availability

Redmi Note 17 Pro Max 5G-র জাপানে দাম রাখা হয়েছে জাপানি মুদ্রায় JPY 79,980 ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 47,900 টাকার কাছাকাছি ৷ এই দামের মধ্যে 8GB + 256GB ভ্যারিয়েন্টের মডেলটি পাওয়া যাবে ৷ এছাড়াও 8GB + 512GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে জাপানি মুদ্রায় JPY 99,980 ৷ ভারতীয় অঙ্কে যা 59,900 টাকার আশপাশে ৷ Cloudbrush, Purple এবং Black কালারে ফোনগুলি কিনতে পারবেন ৷

Configurations PriceColour
8GB + 256GB JPY 79,980 Cloudbrush, Purple,Black
8GB + 512GBJPY 99,980

Redmi Note 17 Pro Max 5G Features, Specifications

Redmi Note 17 Pro Max 5G তে দেওয়া হয়েছে 6.83-inch AMOLED ডিসপ্লে ৷ যার রেজলিউশন 1.5K ৷ 120Hz পর্যন্ত রিফ্রেস রেট ৷ 3,500 নিটস ব্রাইটনেস রয়েছে ৷ 12-bit কালার ডেপ্ত, DCI-P3 কালার গ্যামুট, HDR10+ এবং Dolby Vision দেওয়া হয়েছে ৷ Corning Gorilla Glass Victus 2 ব্যবহার করা হয়েছে ৷

Redmi Note 17 5G র Pro Max ভ্যারিয়েন্টে Snapdragon 6 Gen 5 SoC রয়েছে ৷ যেখানে থাকছে 8GB LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ ৷ Androied 16 এর উপর নির্ভরশীল Xiaomi's HyperOS 3-র মাধ্যমে ফোনটি রান করবে ৷ একাধিক AI ফিচার্সও অ্যাড করা হয়েছে ৷ তারমধ্যে রয়েছে AI Eraser Pro, AI Reflection Removal, AI Image Enhancement, AI Sky এবং AI Bokeh৷ Google Gemini এর একাধিক ফিচার্সও যোগ করা হয়েছে ৷

ফোটোগ্রাফির জন্য Redmi Note 17 Pro Max 5G-তে রয়েছে একটি 50-megapixel প্রাইমারি ক্যামেরা ৷ যার এছাড়াও একটি 8-megapixel আলট্রাওয়াইড শ্য়ুটার দেওয়া হয়েছে ৷ 30FPS এ 4K ভিডিয়ো শ্য়ুট করতে সক্ষম এই ক্যামেরা ৷ ফ্রন্টে 32-megapixel ক্যামেরা দেওয়া হয়েছে ৷

কানেক্টিভিটির জন্য Redmi Note 17 Pro Max 5G-তে দেওয়া হয়েছে 5G, dual SIM, Wi-Fi 6, Bluetooth 6.0 এবং NFC ৷ accelerometer, gyroscope, electronic compass, proximity sensor এবং ambient light sensor দেওয়া হয়েছে ৷

The Redmi Note 17 Pro Max 5G তে থাকছে 10,000mAh silicon-carbon ব্যাটারি ৷ যা 100W অয়ার্ড চার্জিং সাপোর্ট করে ৷ 27W অয়ার্ড রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে ৷

Note 17 Pro Max 5G মডেলটি IP66 এবং IP68 রেটিং রয়েছে ৷ ফলে এটি ধুলো ও জল প্রতিরোধী ৷

Display 6.83-inch AMOLED
Configurations 8GB + 256GB
8GB + 512GB
SoCSnapdragon 6 Gen 5
OSAndroid 16
Xiaomi's HyperOS 3
Ai features AI Eraser Pro, AI Reflection Removal, AI Image Enhancement, AI Sky এবং AI Bokeh
Rear Camera 50-megapixel + 8-megapixel
Front Camera32-megapixel
Connectivity5G, dual SIM, Wi-Fi 6, Bluetooth 6.0 এবং NFC
Battery 10,000mAh silicon-carbon
Read More - আপনার ভিডিয়ো নিজে থেকে এডিট করে দেবে Instagram ! লঞ্চ হল নতুন ফিচার 'First Draft'