ETV Bharat / technology

লঞ্চ হল নতুন বছরের প্রথম স্মার্টফোন Redmi Note 15 5G, থাকছে Snapdragon 6 Gen 3 SoC, 108MP ক্যামেরা

Redmi Note 15 5G Specifications : নতুন বছরে সর্বপ্রথম লঞ্চ হওয়া এই মডেলটিতে দেওয়া হয়েছে Snapdragon 6 Gen 3 প্রসেসর ৷

Redmi Note 15 5G launched in india with Snapdragon 6 Gen 3 SoC
লঞ্চ হল নতুন বছরের প্রথম স্মার্টফোন Redmi Note 15 5G (ছবি - mi.com)
author img

By ETV Bharat Tech Team

Published : January 6, 2026 at 4:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : নতুন বছরে লঞ্চ হল প্রথম স্মার্টফোন Redmi Note 15 5G ৷ 6 জানুয়ারি, মঙ্গলবার গ্লোবাল লঞ্চ হয় এই ফোনটি ৷ Redmi Note 15 5G ফোনটিতে দেওয়া হয়েছে 108MP ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 6.77 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, 5520 mAh ব্যাটারি এবং Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে ৷

Redmi Note 15 5G Specs And Features

নতুন বছরে সর্বপ্রথম লঞ্চ হওয়া এই মডেলটিতে দেওয়া হয়েছে Snapdragon 6 Gen 3 প্রসেসর ৷ রয়েছে 30 শতাং CPU বুস্ট এবং 10 শতাংশ GPU বুস্ট পারফরম্যান্স ৷ 6.77 ইঞ্চি কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে ৷ যার 3200 নিটস পিক ডিসপ্লে, এবং রিফ্রেস রেট 120Hz ৷ হাইড্রোটাচ 2.0 টেকনোলজি সাপোর্ট দেওয়া হয়েছে ৷ এবং TUV ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন রয়েছে ৷ এছাড়ার রয়েছে IP66 সার্টিফিকেশন ৷

Redmi Note 15 5G তে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল হাই রেজলিউশন ক্যামেরা ৷ যেকানে রয়েছে ইমেজ স্টেবিলাইজেশন টেকনোলজি, মাল্টিফোকাস পোর্টেট অপশন এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট ৷ Samsung এর HN9 সেন্সর ব্যবহার করা হয়েছে ৷ এবং দেওয়া হয়েছে মাস্টার পিক্সেল প্রযুক্তি ৷ যার ফলে অরিজিন্যাল কালারের ক্ষেত্রে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায় না ৷ এছাড়াও কম আলোতেও স্পষ্ট ছবি উঠবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে ৷ অন্যদিকে একাধিক AI টুল দেওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে AI Erase, AI remove Reflection এবং আরও বেশ কিছু ফিচার ৷

Redmi Note 15 5G তে দেওয়া হয়েছে 5520mAh ব্যাটারি ৷ এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট ৷ সংস্থার দাবি সিঙ্গেল চার্জে প্রায় দেড় দিন ফোনটি ব্যবহার করলেও ব্যাটারির চার্জ শেষ হবে না ৷ এর মধ্যে সব রকম বিনোদনের আনন্দ নিতে পারবেন ব্যবহারকারীরা ৷

ফোনটি 7.35mm মোটা এবং 178 গ্রাম ওজনের ৷ যদিও Note এর বিচারে এখনও পর্যন্ত এটাই Note সিরিজের সবথেকে পাতলা স্মার্টফোন ৷

TUV আই কেয়ার সার্টিফিকেশন কী ?

এটি একটি সার্টিফিকেশন প্রক্রিয়া ৷ ইমেজ কোয়ালিটি, অ্য়াম্বিয়ান্ট লাইট মেজারমেন্ট, এবং আই কেয়ার টেকনোলজির উপর ভিত্তি করে TUV আই কেয়ার সার্টিফিকেশন দেওয়া হয় ৷

Read More - ওয়েব সিরিজের আগের পার্ট ভুলে গেছেন ? মনে পড়াবে Google AI ! নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন ? জানুন