ETV Bharat / technology

Redmi 17 5G লঞ্চ হল ভারতে, মিড রেঞ্জের এই স্মার্টফোনে কী চমক রয়েছে ?

Redmi 17 5G Specifications : Xiaomi online store এবং ইকমার্স প্ল্যাটফর্ম Amazon এর মাধ্যমে এই ফোনটি অর্ডার করতে পারবেন 10 সেপ্টেম্বর থেকে ৷

Redmi 17 5G Launched in India
Redmi 17 5G (ছবি - Redmi)
author img

By ETV Bharat Tech Team

Published : September 3, 2026 at 1:43 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Redmi 17 5G লঞ্চ হল ভারতে ৷ Xiaomi-র সাবব্র্যান্ডের তরফে মঙ্গলবার এই ফোনটি লঞ্চ করা হয় ৷ চলতি মাস থেকেই বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে এই ফোনটি বিক্রি শুরু হবে ৷ মোট তিনটি কালার অপশনে এই ফোনটি কিনতে পারবেন ক্রেতারা ৷ গতমাসেই ফোনটি গ্লোবাল লঞ্চ হয়েছিল ৷ Redmi 17 5G তে রয়েছে 7,900mAh ব্যাটারি ৷ octa-core Snapdragon 4 সিরিজের চিপসেট ব্যবহার করা হয়েছে ৷ 50-megapixel এর একটি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে ৷

Redmi 17 5G Price in India, Availability

Redmi 17 5G-র দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে ৷ এই দামের মধ্যে বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 6GB RAM ও 128GB স্টোরেজের মডেলটি কিনতে পারবেন ৷ এছাড়াও 8GB + 128GB RAM এবং স্টোরেজ কনফিগারেশনের মডেলটির দাম রাখা হয়েছে 41,999 টাকা ৷

Xiaomi online store এবং ইকমার্স প্ল্যাটফর্ম Amazon এর মাধ্যমে এই ফোনটি অর্ডার করতে পারবেন 10 সেপ্টেম্বর থেকে ৷ এছাড়াও রিটেল স্টোরেও ফোনটি বিক্রি করা হবে ৷ Redmi 17 5G তে মোট তিনটি কালার রয়েছে ৷ সেগুলি হল Absolute Black, Endless Blue, এবং Eternal Orange ৷

Redmi 17 5G Specifications, Features

Redmi 17 5G- স্মার্টফোনে dual-SIM ফিচার দেওয়া হয়েছে ৷ Android 16 ভিত্তিক Xiaomi লেটেস্ট HyperOS 3 দেওয়া হয়েছে ৷ ফোনে রয়েছে 6.9-inch HD+ (720 x 1,600 pixels) ডিসপ্লে, 120Hz পর্যন্ত রিফ্রেস রেট, 825 নিটস পিক ব্রাইটনেস, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 16.7 মিলিয়ন কালার্স, 83 শতাংশ NTSC কভারেজ, কর্নিং গরিলা গ্লাস 7i প্রটেকশন ৷

Qualcomm octa-core Snapdragon 4 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে ৷ যেখানে রয়েছে 4nm প্রসেস ৷ 2.4GHz পিক ক্লোক স্পিড দেওয়া হয়েছে ৷ Adreno GPU, 8GB পর্যন্ত LPDDR4x RAM, এবং 256GB পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে ৷ যা মাইক্রো SD কার্ড ব্যবহার করে 2TB পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা সম্ভব ৷ IP64 রেটিং দেওয়া হয়েছে ৷ ফলে ফোনটি জল ও ধুলো প্রতিরোধী ৷

Redmi 17 5G-তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার মধ্যে 50-megapixel প্রাইমারি শ্য়ুটার ৷ f/1.8 অ্যাপার্চার ৷ এছাড়াও একটি ক্যামেরা দেওয়া হলেও তার নির্দিষ্ট করে কোনও তথ্যা প্রকাশ করা হয়নি ৷ ভিডিয়ো কল ও সেলফির জন্য রয়েছে একটি 8-megapixel ক্যামেরা ৷

Display6.90-inch
ProcessorSnapdragon 4 Gen 5
Front Camera8-megapixel
Rear Camera50-megapixel
Configurations 4GB + 128GB
4GB + 256GB
6GB + 128GB
6GB + 256GB
Battery Capacity7,900mAh
OSAndroid 16 (Xiaomi HyperOS 3)
Resolution720x1600 pixels
SensorVirtual proximity sensor
Ambient light sensor
Accelerometer
Electronic compass
Network and Connectivity5G
4G LTE
dual-band Wi-Fi
Bluetooth
NFC
USB Type-C port
3.5mm audio jack

Redmi 17 5G তে রয়েছে 7,900mAh ব্যাটারি ৷ যা 45W অয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে ৷ এছাড়াও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে ৷ কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth, NFC, USB Type-C port, 3.5mm audio jack, এবং GPS ৷

Read More - বাস বা ট্রেনে বমি ভাব কমাবে Google, নতুন ফিচার লঞ্চ