ETV Bharat / technology

মোবাইলে কয়েকগুন বাড়বে ইন্টারনেট স্পিড, Qualcomm এর নতুন প্রযুক্তি লঞ্চ

Qualcomm FirstConnect 8800 ডিজাইন করা হয়েছে মূলত স্মার্টফোনের কানেক্টিভিটি উন্নত করার জন্য ৷

Qualcomm Unveils FastConnect 8800 X105 Modem and Snapdragon Wear Elite
মূলত স্মার্টফোনের কানেক্টিভিটি উন্নত করার জন্য নতুন প্রযুক্তি লঞ্চ (ছবি- Qualcomm)
author img

By ETV Bharat Tech Team

Published : March 2, 2026 at 5:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : বার্সালোনায় চলছে MWC (Mobile World Congress) 2026 ৷ সোমবার অর্থাৎ 2 মার্চ থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বিশ্বের প্রায় সমস্ত মোবাইল প্রস্তুতকারী সংস্থা ৷ ওই ইভেন্টের প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি সলিউশন লঞ্চ করল সেমিকন্ডাক্টার প্রস্তুতকারী সংস্থা Qualcomm ৷ ওই দুটি সিস্টেম হল Qualcomm FastConnect 8800 Mobile Connectivity System এবং the Qualcomm X105 5G Modem-RF System ৷ যা মূলত WiFi 8, Bluetooth 7, প্রক্সিমিটি নির্ভর AI সেন্সরের উপর কার্যকরী হবে ৷

Qualcomm FastConnect 8800 Mobile Connectivity System

Qualcomm FirstConnect 8800 ডিজাইন করা হয়েছে মূলত স্মার্টফোনের কানেক্টিভিটি উন্নত করার জন্য ৷ WiFi 8, Bluetooth 7, Ultra Wideband এ খুব ভালোভাবে কাজ করবে এটি ৷ এই প্রযুক্তিটি 6nm প্রসেসরের মধ্যে একটি সিঙ্গল চিপে ইন্টিগ্রেট করা থাকবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, 4X4 আর্কিটেকচার মেনে FirstConnect 8800 তৈরি করা হয়েছে ৷ এর ফলে WiFi স্পিড 11.6GBPS পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব ৷ আগের প্রডাক্টগুলির তুলনায় ইন্টারনেট স্পিড বৃদ্ধি করতে সহায়তা করবে নতুন এই প্রযুক্তি ৷

FastConnect 8800 এ দেওয়া হয়েছে Bluetooth Channel Sounding, Snapdragon Sound, Qualcomm XPAN, LE Audio, এবং aptX প্রযুক্তি ৷ এর ফলে হারিয়ে যাওয়া কোনও ডিভাইস খুঁজে পেতে সুবিধা হবে এবং ডিসটেন্স নির্ভর ট্র্যাকিংয়ে সুবিধা হবে ৷

Qualcomm X105 5G Modem-RF System

X105 5G Modem-RF ও লঞ্চ করেছে Qualcomm ৷ এটি 5G অ্যাডভান্সমেন্টের জন্য লেটেস্ট ফ্ল্যাগশিপ মোডেম ৷ সংস্থার তরফে জানানো হয়েছে AI নির্ভর 5G কানেক্টিভিটিতে সহায়তা করবে এটির নতুন আর্কিটেকচার ৷ যার ফলে ব্যবহারকারীদের AI অভিজ্ঞতা আরও ভালো হবে ৷

Snapdragon Wear Elite

শুধু কানেক্টিভিডি প্রযুক্তি নয়, Qualcomm এর তরফে লঞ্চ করা হয়েছে নতুন অয়ারেবল প্রযুক্তি ৷ নেক্সট জেনারেশন অয়ারেবল ডিভাইস তৈরি এবং সেগুলি থেকে আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে ৷

তিনটি নতুন যে টেকনোলজি লঞ্চ করা হয়েছে সবগুলিই AI নির্ভর ৷ Qualcomm জানিয়েছে, এই প্রযুক্তিগুলি মূলত AI ডেটা প্রসেসিংয়ে সুবিধা করবে ৷ এবং ব্যবহারকারীদের কাছে অন্য অভিজ্ঞতা সঞ্চার করবে ৷

Read More - ফোনে ঢুকবে না স্প্যাম মেসেজ বা ভুয়ো লিঙ্ক, AI নির্ভর নতুন প্রযুক্তি লঞ্চ করল Airtel