বিমানে আর ব্যবহার করতে পারবেন না পাওয়ার ব্যাঙ্ক , নয়া নির্দেশিকা জারি DGCA -র
DGCA new circular : DGCA -র তরফে নভেম্বর মাসে একটি সার্কুলার জারি করা হয়েছিল ৷ তার নাম দেওয়া হয়েছিল, Dangerous Goods Advisory Circular ৷

Published : January 6, 2026 at 11:14 AM IST
হায়দরাবাদ : বিমান পরিবহন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে আরও কড়া নির্দেশিকা জারি করল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্য়াভিয়েশন বা DGCA ৷ সম্প্রতি একটি নির্দেশিকায় DGCA র তরফে জানানো হয়েছে, বিমানের কেবিনে কোনও পাওয়ার ব্যাঙ্ক বা লিথিয়াম ব্যাটারি যুক্ত ডিভাইস থেকে চার্জ দেওয়া যাবে না ৷ এমনকি বিমানের কেবিনে সিটের নিচে যে পাওয়ার আউটলেট থাকে সেখান থেকেও কোনও ফোন বা অন্য কোনও ডিভাইস চার্জ দেওয়া যাবে না ৷
DGCA -র তরফে নভেম্বর মাসে একটি সার্কুলার জারি করা হয়েছিল ৷ তার নাম দেওয়া হয়েছিল, Dangerous Goods Advisory Circular ৷ সেখানে বলা হয়েছিল, পাওয়ার ব্যাঙ্ক বা স্পেয়ার ব্যাটারি নিয়ে ট্রাভেল করা যাবে বিমানে ৷ কিন্তু তা শুধুমাত্র হ্যান্ড লাগেজে রাখতে হবে ৷ ওভারহেড কেবিনে সেগুলি রাখা যাবে না ৷ কারণ কোনও কারণে হিটিং ইস্যু হলে বা আগুন লাগলে সহজেই যাতে নজরে পড়ে ৷
কেন এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে?
DGCA র তরফে জানানো হয়েছে, সাম্প্রতিকতম সময়ে লিথিয়াম ব্যাটারি যুক্ত একাধিক ডিভাইস বিমানের ভিতর ওভারহিটিং ইস্যু হয়েছিল ৷ যার ফলে মাঝআকাশে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ৷ সেই কারণে নতুন সার্কুলার জারি করেছে DGCA ৷
DGCA র তরফে প্রতিটি বিমান সংস্থাকে জানানো হয়েছে, তারা যেন প্রতিটি বিমানে অন-বোর্ডিং শেষ হওয়ার পর নতুন এই নির্দেশিকার বিষয়টি ঘোষণা করে ৷ এবং কোনও যাত্রী যাতে পাওয়ার ব্যাঙ্ক না ব্যবহার করে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য জোর দেওয়া হয়েছে ৷
পাশাপাশি DGCA র তরফে জানানো হয়েছে, কেবিনে যদি বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটে তাহলে তা মোকাবিলা করার জন্য ইন ফ্লাইটে যেন ব্যবস্থা থাকে ৷ যাতে অতি দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা যায় ৷
লিথিয়াম ব্যাটারি নিয়ে কেন সমস্যা?
মূলত লিথিয়াম ব্যাটারি অতি উচ্চ ক্ষমতাশাতী একটি পাওয়ার সোর্স ৷ এবং নিজে থেকেই দাহ্য ৷ ফলে কোনও ওভারহিটিংয়ের কারণে বড় দুর্ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণ করা সমস্যা হয়ে পড়বে ৷ সেই কারণে লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে ৷

