PhonePe-তে এবার ChatGPT-র সুবিধা, জলের মতো সহজ হবে সব কাজ
PhonePe: ChatGPT -র মাধ্যমে যত রকমের কাজ করা সম্ভব হয় তার সবকিছুই PhonePe-তে ব্যবহার করা সম্ভব ৷

Published : November 14, 2025 at 10:34 AM IST
ChatGPT-র সঙ্গে চুক্তিবদ্ধ হল অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe ৷ যার ফলে এবার থেকে PhonePe ব্যবহারকারীরা অ্য়াসিস্টেন্ট হিসেবে GhatGPT ব্যবহার করতে পারবেন ৷ ফলে দৈনন্দিন বিভিন্ন কাজ আরও সহজে করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ইউজার এক্সপিরিয়েন্স আরও ভালো করতেই এই সুবিধা চালু করেছে সংস্থাটি ৷
ChatGPT -র মাধ্যমে যত রকমের কাজ করা সম্ভব হয় তার সবকিছুই PhonePe-তে ব্যবহার করা সম্ভব ৷ শুধু তাই না, AI অ্য়াসিস্ট্যান্টকে দিয়ে অ্য়াপের একাধিক কাজ নিজে থেকেই করিয়ে নেওয়া সম্ভব ৷
PhonePe-র চিফ টেকনোলজি অফিসার এবং প্রতিষ্ঠাতা রাহুল চারি জানিয়েছেন, তাঁদের যে বিপুল সংখ্য়ক ব্যবহারকারী রয়েছে তাঁদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতেই এই গাঁটছড়া বাঁধা হয়েছে ৷ এর ফলে ইউজাররা কনটেক্সট সম্পর্কে সচেতন থাকতে পারবেন, দৈনিক বিভিন্ন কাজকর্ম আরও সহজ হবে, স্থানীয় এবং আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে ৷
এছাড়াও AI ইন্টিগ্রেশনের ফলে এবার থেকে প্রত্যেক ব্যবহারকারী পার্সোনালাইজস রেকমেন্ডেশন পাবেন ৷ এর পাশাপাশি AI চ্যাটবট কাস্টমার সাপোর্টও থাকবে ৷
যাঁরা PhonePe For Business ব্যবহার করেন তাঁরাও GhatGPT ব্যবহার করতে পারবেন ৷ Indus Appstore, PhonePe Android app Marketplace- এ ChatGPT-র সুবিধা থাকবে ৷ অন্যদিকে আগামীদিনে আরও বৃহত্তর ডিজিট্য়াল ইকোসিস্টেমে পৌঁছতে চাইছে ChatGPT ৷
সম্প্রতি PhonePe Protect লঞ্চ করেছে এই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি ৷ কারণ দীর্ঘদিন ধরেই PhonePe-র মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতারণার অভিযোগ উঠছিল ৷ সমস্যায় পড়ছিলেন ব্যবহারকারীরা ৷ কারণ ক্ষতি হচ্ছিল লাখ লাখ টাকা ৷ এবার থেকে ব্যবহারকারীরা যাতে সেই সমস্যায় না পড়েন তার জন্যই এই সুবিধা চালু করা হয়েছে ৷
এর মাধ্য়মে কোনও অপরিচিত নম্বরে ট্রানজাকশন করার আগেই অ্যালার্ট বা সতর্ক করবে PhonePe ৷ এছাড়াও যদি কোনও নম্বরের বিরুদ্ধে স্ক্যামিং-এর অভিযোগ থাকে তাহলে সেই নম্বরেও ট্রানজাকশন পুরোপুরি বন্ধ করে দেবে অ্য়াপটি ৷ টেলিকমিউনিকেশন মন্ত্রক বা DOT থেকে তথ্য নিয়ে তারা এই কাজটি করছে ৷
মূলত ব্যবহারকারীদের কাছে অ্য়াপের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি ৷ তাদের দাবি, PhonePe Protect চালু করার পর থেকে প্রতারণার অভিযোগ অনেকটাই কমে গিয়েছে ৷

