ETV Bharat / technology

PhonePe UPI 123Pay : এবার ইন্টারনেট ছাড়াই অনলাইন ট্রানজ়াকশন সম্ভব, সুবিধা পাবেন ফিচার ফোন ব্যবহারকারীরাও

নতুন এই পরিষেবাটি PhonePe-এর নিজস্ব প্রযুক্তির উপর তৈরি। এখানে SMS-ভিত্তিক আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে।

PhonePe Launches UPI Payment For Feature Phones Without Internet
ইন্টারনেট ছাড়াই অনলাইন ট্রানজ়াকশন সম্ভব (ছবি - IANS)
author img

By ETV Bharat Tech Team

Published : August 31, 2026 at 8:44 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি: স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশন না থাকলেও এবার UPI পেমেন্ট করা যাবে। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ‘PhonePe UPI 123Pay’ নামে নতুন পরিষেবা চালু করল ফিনটেক সংস্থা PhonePe। সংস্থার দাবি, এই পরিষেবার মাধ্যমে দেশের 20 কোটিরও বেশি ফিচার ফোন ব্যবহারকারী সরাসরি UPI পেমেন্টের সুবিধা পাবেন।

PhonePe জানিয়েছে, এই পরিষেবা চালু করার ফলে তারা দেশের প্রথম বড় Third-Party Application Provider (TPAP), যারা ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্টের সুবিধা নিয়ে এসেছে।

কীভাবে কাজ করবে PhonePe UPI 123Pay?

নতুন এই পরিষেবাটি PhonePe-এর নিজস্ব প্রযুক্তির উপর তৈরি। এখানে SMS-ভিত্তিক আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। ফলে যেখানে দ্রুতগতির ইন্টারনেট নেই বা শুধুমাত্র দুর্বল 2G কানেকশন পাওয়া যায়, সেখানেও UPI লেনদেন করা সম্ভব হবে।

PhonePe এই পরিষেবা ফিচার ফোনে সংযুক্ত করার জন্য একাধিক মোবাইল নির্মাতার সঙ্গে হাত মিলিয়েছে। এর মধ্যে রয়েছে Nokia, HMD, Lava International এবং Itel Mobile (Transsion Holdings)। অর্থাৎ নির্দিষ্ট কিছু ফোনে পরিষেবাটি আগে থেকেই ইনস্টল করা থাকতে পারে।

PhonePe-এর প্রতিষ্ঠাতা এবং CEO Sameer Nigam বলেন, স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে ফিচার ফোনেও UPI পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাতেও ডিজিটাল পেমেন্টের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তাঁর মতে, এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে আরও ৩০ কোটি মানুষকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

টাকা পাঠানো থেকে QR স্ক্যান—সবই করা যাবে

PhonePe UPI 123Pay ব্যবহার করে ব্যবহারকারীরা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে অর্থাৎ P2P (Peer-to-Peer) প্রযুক্তিতে টাকা পাঠাতে পারবেন। পাশাপাশি দোকান বা ব্যবসায়ীকে P2M প্রযুক্তির মাধ্যমে (Peer-to-Merchant) পেমেন্টও করতে পারবেন।

ক্যামেরা রয়েছে এমন ফিচার ফোনে QR code স্ক্যান করে পেমেন্টের সুবিধাও পাওয়া যাবে। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, ব্যালেন্স চেক এবং আগের লেনদেনের হিস্ট্রি দেখার মতো কাজও করতে পারবেন।

নতুন ব্যবহারকারীদের জন্য AI হেল্পলাইন

ফিচার ফোনে UPI ব্যবহার অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা হতে পারে। তাই প্রথমবার ব্যবহারকারীদের সাহায্য করার জন্য PhonePe একটি voice-first, AI-powered helpline চালু করেছে।

এই AI সহকারী ধাপে ধাপে পরিষেবাটি কীভাবে অ্যাক্টিভেট করতে হবে, তা বুঝিয়ে দেবে। ইংরেজির পাশাপাশি 12টি ভারতীয় ভাষায় এই সহায়তা পাওয়া যাবে।

আগামী দিনে আরও পরিষেবা

PhonePe জানিয়েছে, ভবিষ্যতের আপডেটে UPI 123Pay-তে আরও বেশ কিছু পরিষেবা যুক্ত করা হবে। এর মধ্যে থাকবে বিদ্যুৎ-সহ বিভিন্ন ইউটিলিটি বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ এবং Aadhaar-এর মাধ্যমে অনবোর্ডিং।

PhonePe-এর দেওয়া তথ্য অনুযায়ী, 2026 সালের জুলাই পর্যন্ত সংস্থার রেজিস্টার্ড ব্যবহারকারীর সংখ্যা 71.5 কোটির বেশি। পাশাপাশি দেশজুড়ে তাদের মার্চেন্ট নেটওয়ার্কে রয়েছে 5 কোটিরও বেশি ব্যবসায়ী।

ফলে নতুন এই পরিষেবা চালু হওয়ার পর স্মার্টফোনের বাইরে থাকা বিপুল সংখ্যক ব্যবহারকারীও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন বলে মনে করছে PhonePe।

Read More - Ather Konarc vs Ather 450: EV সেগমেন্টের মধ্যে কোন গাড়িটা কেনা বুদ্ধিমানের কাজ হবে ? Explainer