Google Gemini- এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ChatGPT ? 'Code Red' অ্য়ালার্ট জারির পর নতুন মডেল লঞ্চ শ্যাম অল্টম্যানের
ChatGPT 5.2 : ChatGPT একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সাধারণ মানুষ যেমন কাজ করতে পারে GPT 5.2 আরও উন্নতমানের কাজ করতে পারবে ৷

Published : December 12, 2025 at 3:51 PM IST
হায়দরাবাদ : কয়েক দিন Google Gemini এর সঙ্গে টক্কর দিতে 'Code Red' অ্য়ালার্ট জারি করেছিলেন Chat GPT- র CEO শ্য়াম অল্টম্য়ান ৷ তারপরই একপ্রকার আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছিলেন সংস্থার ইঞ্জিনিয়ররা ৷ 12 তারিখ অর্থাৎ শুক্রবার জানা গিয়েছে, ChatGPT লঞ্চ করেছে GPT 5.2 ৷ Google Gemini 3 -র সঙ্গে টক্কর দিতে এই মডেলটি অতি সক্রিয় হবে বলেই মনে করা হচ্ছে ৷
নতুন মডেল ঘোষণা প্রসঙ্গে ChatGPT-র তরফে জানানো হয়েছে, GPT 5.2 লঞ্চ করা হয়েছে ৷ যা সাধারণ ব্যবহারকারীদের জন্য আরও সাশ্রয়ী ৷ স্প্রেডশিট তৈরি, প্রেজেন্টেশন তৈরি, কোড লেখা, লং কনটেক্সট বোঝা, বিভিন্ন টুল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ একাধিক কাজ করতে পারবে এই মডেলটি ৷ পাশাপাশি এই মডেলটির সাবস্ক্রিপশন মূল্য খুব কম রাখা হয়েছে ৷
ChatGPT একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সাধারণ মানুষ যেমন কাজ করতে পারে GPT 5.2 আরও উন্নতমানের কাজ করতে পারবে ৷ বিভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষ আধিকারিকরা এই টুল ব্যবহার করতে পারবেন ৷ এবং তাঁদের কাজের অনেক সুবিধা হবে ৷
OpenAI এর তরফে জানানো হয়েছে, এই মডেলটি 55.6 শতাংশ SWE বেঞ্চ প্রো ৷ অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড সফ্টওয়ার ইঞ্জিয়ারিংয়ের এক অভূতপূর্ব পরিবর্তন ৷ এমনকি এর চিন্তা ভাবনাও আরও উন্নততর ৷ GPT 5.1 এর তুলনায় আরও উন্নতভাবে ভাবনাচিন্তা করে উত্তর দিতে সক্ষম এই মডেলটি ৷ প্রফেশনালরা যখন এই মডেলটি ব্যবহার করেছেন তখন খুব সামান্য় ত্রুটি ধরা পড়েছে বলে সংস্থার দাবি ৷
সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ৷ জানা গিয়েছিল, ভয়ঙ্কর চাপের মুখোমুখি শ্যাম অল্টম্যানের (Sam Altman) এর সংস্থা ChatGPT ৷ কোনওভাবেই Google এর চ্যাটবট জেমিনাই এর সঙ্গে কার্যক্ষমতায় পেরে উঠতে পারছে না এই সংস্থাটি ৷ যার ফলে সংস্থার প্রতিটি কর্মীর কাছে কোড রেড (Code Red) সতর্কবার্তা পাঠিয়েছিলেন স্বয়ং অল্টম্যান ৷
ওই মেমোতে কর্মীদের অতি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন অল্টম্যান ৷ আর তারজন্য কোড অরেঞ্জ থেকে কোড রেড সতর্কবার্তা জারি করেছিলেন ৷ কোড রেড সতর্কবার্তা হল অতি সক্রিয় হতে হবে কর্মীদের ৷ যত দ্রুত সম্ভব মডেলকে আপগ্রেড করতে হবে এবং ইউজার পার্সোনালাইজড করতে হবে ৷

