ETV Bharat / technology

বাজেট প্রাইসে লঞ্চ হল Oneplus Turbo 6; Snapdragon 7s Gen 4 SoC ছাড়াও আর কী কী রয়েছে ?

Onepus Turbo 6 specifications : 9000mAh ব্যাটারি এবং একাধিক কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ আপাতত চিনে লঞ্চ করা হয়েছে মডেলটি ৷

Onepus Turbo 6 and Turbo 6V launched in china with 9000mAh battery  Snapdragon 7s Gen 4
Onepus Turbo 6 লঞ্চ হল চিনে (ছবি- oneplus)
author img

By ETV Bharat Tech Team

Published : January 9, 2026 at 10:52 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Oneplus Turbo 6 এবং Turbo 6V লঞ্চ হল চিনে ৷ 9000mAh ব্যাটারি এবং একাধিক কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ Oneplus Turbo 6 মডেলটিতে দেওয়া হয়েছে Snapdragon 8s Gen 4 SoC ৷ এবং Turbo V6 মডেলে দেওয়া হয়েছে Snapdragon 7s Gen 4 চিপসেট ৷ দুটি মডেলেই রয়েছে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং ৷ যা ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্য়ান্স ৷ 16GB RAM এবং 512GB স্টোরেজ রয়েছে ৷

OnePlus Turbo 6, Turbo 6V Price

Oneplus Turbo 6 চিনে দাম রাখা হয়েছে CNY 2099 ৷ যা ভারতীয় অঙ্কে প্রায় 27 হাজার টাকা ৷ এই দামে পাওয়া যাবে 12GB RAM + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলটি ৷ এছাড়াও 12GB+512GB, 16GB+256GB, এবং 16GB+512GB RAM ও স্টোরেজ কনফিগারেশন মডেলগুলির দাম রাখা হয়েছে যথাক্রমে চিনা মুদ্রায় CNY 2399, CNY 2599 এবং CNY 2899 ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় যথাক্রমে 30 হাজার টাকা, 33 হাজার টাকা এবং 37 হাজার টাকা ৷ Light Chaser Silver, Lone Black এবং Wild Green কালার ভ্যারিয়েন্টে এই মডেলগুলি বিক্রি হবে ৷

OnePlus Turbo 6V র দাম রাখা হয়েছে চিনা মুদ্রায় CNY 1699 ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 21 হাজার টাকা ৷ এই দামের মধ্যে 8GB RAM এবং 256 GB স্টোরেজ মডেল পাওয়া যাবে ৷ এছাড়াও 12GB+256GB এবং 12GB+512GB RAM কনফিগারেশন মডেলের জন্য দাম রাখা হয়েছে যথাক্রমে CNY 1899 এবং CNY 2199 ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় যথাক্রমে 24 হাজার টাকা এবং 28 হাজার টাকা ৷ Fearless Blue, Lone Black এবং Nova White কালার ভ্যারিয়েন্টে মডেলগুলি পাওয়া যাবে ৷

OnePlus Turbo 6 Specifications

ডুয়েল সিম (Nano + Nano) ফিচার যুক্ত Oneplus Turbo 6 এ দেওয়া হয়েছে ColourOS 16 ৷ যা Android 16 এর সঙ্গে কাজ করবে ৷ স্পোর্টস 6.78 ইঞ্চির FHD + স্ক্রিন দেওয়া হয়েছে ৷ তারসঙ্গে রয়েছে AMOLED ডিসপ্লে ৷ পিক্সেল ডেন্সিটি 450ppi ৷ রিফ্রেশ রেট 60Hz থেকে 165hz পর্যন্ত ৷ স্ক্রিনটি দিতে পরাবে 100 শতাংশ DCI-p3 কালার গ্যামো ৷ 1800 নিটস পিক ব্রাইটনেস, 330Hz টাচ স্যাম্পেলিং রেট থাকছে এই মডেলটিতে ৷

OnePlus Turbo 6 এ দেওয়া হয়েছে 16GB LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ ৷ ডুয়েল ক্যামেরা ইউনিট রয়েছে ৷ 50 মেগাপিক্সেল ওয়াইড অ্য়াঙ্গেল মেইন সেন্সর যার অ্য়াপারচার f/1.8 ৷ এবং 2MP র একটি মনোক্রোম ক্যামেরা রয়েছে, যার 20x পর্যন্ত ডিজিট্যাল জুম করা সম্ভব ৷ সেলফির জন্য রয়েছে একটি 16MP ক্যামেরা ৷ কানেক্টিংয়ের জন্য স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth, GPS/AGPS, Galileo, GLONASS, Beidou, NFC, এবং একটি USB Type-C port ৷ 9,000mAh ব্যাটারি সাপোর্ট, IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে ৷

OnePlus Turbo 6V Specifications

OnePlus Turbo 6 এর মতোই একই সিম, সফ্টওয়ার, ডিসপ্লে ও IP রেটিং দেওয়া হয়েছে ৷ তবে SoC পরিবর্তন করা হয়েছে ৷ এই মডেলটিতে দেওয়া হয়েছে OnePlus Turbo 6V এ দেওয়া হয়েছে Snapdragon 7s Gen 4 চিপসেট ৷ এছাড়াও থাকছে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 পর্যন্ত স্টোরেজ ৷ 6.78 ইঞ্চি FHD ডিসপ্লে দেওয়া হয়েছে ৷ দুটি ফোনের মধ্যে ব্যাটারি ও কানেক্টিভিটির কোনও পরিবর্তন করা হয়নি ৷

Read More - শরীর কি সুস্থ রয়েছে ? জানাতে হাজির ChatGPT-র নতুন AI চ্যাটবট