ETV Bharat / technology

ভারতে লঞ্চ হল Oneplus 15, ফ্লাগশিপ এই মডেলটির স্পেসিফিকেশন কী ? দাম কত ? জানুন বিস্তারিত

Oneplus 15 : এই ফ্ল্যাগশিপ মডেলটিতে দেওয়া হয়েছে 7300 mAh এর ব্যাটারি ৷ এছাড়াও 120W এর ফাস্ট চার্জিং-এর সুবিধা দেওয়া হয়েছে ৷

OnePlus 15 launched in India
ভারতে লঞ্চ হল Oneplus 15 (ছবি - OnePlus)
author img

By ETV Bharat Tech Team

Published : November 13, 2025 at 8:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ভারতে লঞ্চ হল Oneplus 15 ৷ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, Android 16 এর সঙ্গে OxygenOS 16 দেওয়া হয়েছে এই মডেলটিতে ৷ তারসঙ্গে রয়েছে একাধিক AI ফিচার ৷

Oneplus 15 Battery

Oneplus এর এই ফ্ল্যাগশিপ মডেলটিতে দেওয়া হয়েছে 7300 mAh এর ব্যাটারি ৷ এছাড়াও 120W এর ফাস্ট চার্জিং-এর সুবিধা দেওয়া হয়েছে ৷

Oneplus 15 Camera

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Oneplus 15 এ ৷ তার মধ্যে মেইন ক্যামেরা 50MP-র ৷ যেখানে Sony IMX906 OIS সেন্সর ব্যবহার করা হয়েছে ৷ এর সঙ্গে একটি 50 MP-র টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে ৷ যেখানে রয়েছে 3.5x অপটিক্যাল জুম এবং 7x অপটিক্যাল কোয়ালিটি জুম ৷ এবং 50MP র একটি আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে ৷ যার মাধ্যমে 116 ডিগ্রি ভিউ ফিল্ড পাওয়া সম্ভব ৷ সেলফির জন্য রয়েছে 32MP-র ফ্রন্ট ক্যামেরা ৷ যেখানে Sony IMX709 সেন্সর ব্যবহার করা হয়েছে ৷ অটোফোকাসের সুবিধা দেওয়া হয়েছে ৷

Oneplus 15 Chip

Oneplus 15 এ দেওয়া হয়েছে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ৷ এর সর্বাধিক ক্লোক স্পিড 4.608GHz ৷ 512GB স্টোরেজ + 16 GB RAM এবং 256GB স্টোরেজ + 12GB RAM - এই দুচি কনফিগারেশনে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ Google Gemini AI এর পাশাপাসি একাধিক AI ফিচার যেমন AI রেকর্ডার, AI পোর্টেট গ্লো, AI স্ক্যান এবং AI PlayLab ফিচার দেওয়া হয়েছে ৷

Oneplus 15 UI

ডুয়েল সিম সাপোর্টেড Oneplus 15 এ Android 16 দেওয়া হয়েছে এবং Oxygen 16 এর স্কিনের উপর ফোনটি পারফর্ম করবে ৷ 6.78-inch QHD+ (1,272x2,772 pixels) AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ৷ যার রিফ্রেশ রেট সর্বাধিক 165Hz ৷ 20 : 9 অ্যাসপেক্ট রেশিও এবং 1800 নিটস অফ পিক ব্রাইটনেস রয়েছে ৷

স্ক্রিনে সান ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হয়েছে ৷ এর ফলে স্ক্রিনে সূর্যের আলো পড়লেও দেখতে অসুবিধা হবে না ৷

Oneplus 15 Price

12GB + 256 GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 72,999 টাকা এবং 16 GB + 512 GB ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা ৷ তবে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা অতিরিক্ত ডিসকাউন্টে ফোনটি কিনতে পারবেন ৷

Oneplus 15 Specifications

Display6.78-inch
ProcessorSnapdragon 8 Elite Gen 5
Front Camera32-megapixel
Rear Camera50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM16GB
Battery Capacity7,300mAh
OSAndroid 16
Resolution1,272x2,772 pixels
Read More - ব্রাউজিং হিস্ট্রি গোপন রাখতে Incognito Mode ব্যবহার করছেন ! ভুল করছেন না তো ?