ETV Bharat / technology

CES 2026 এ বড় চমক Nvidia-র, Vira Rubin কম্পিউটিং ডিভাইস লঞ্চ ! ভয় পেয়েছেন Elon Musk?

CES 2026 : Nvidia-র প্রতিষ্ঠাতা ও CEO জেনসন হুয়াং জানিয়েছেন, ইতিমধ্যে এই কম্পিউটিং ডিভাইসটি বাণিজ্যিক প্রডাকশন শুরু হয়েছে ৷

Nvidia launched its Vira Rubin AI computing device
Vira Rubin কম্পিউটিং ডিভাইস লঞ্চ Nvidia-র (ছবি - AFP)
author img

By ETV Bharat Tech Team

Published : January 6, 2026 at 5:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Nvidia লঞ্চ করল নেক্সট জেনারেশন AI কম্পিউটিং প্ল্য়াটফর্ম বা চিপসেট ৷ যার নাম দেওয়া হয়েছে Nvidia Vira Rubin ৷ নতুন বছরের শুরুতেই Consumer Electronics Show 2026 (CES) 2026 এর আয়োজন করা হয়েছিল ৷ যা গোটা বিশ্বের প্রিমিয়ার টেক ইভেন্ট বলা যায় ৷ ওই ইভেন্টেই নতুন এই কম্পিউটিং চিপসেটটি লঞ্চ করা হয় ৷

Nvidia-র প্রতিষ্ঠাতা ও CEO জেনসন হুয়াং জানিয়েছেন, ইতিমধ্যে এই কম্পিউটিং ডিভাইসটি বাণিজ্যিক প্রডাকশন শুরু হয়েছে ৷ যা লার্জ স্কেল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর কাজ আরও দ্রুত হারে করতে পারবে ৷ এছাড়াও ডেটা সেন্টারে এই চিপসেটটি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ এটি মূলত Nvidia -র Blackwell আর্কিটেকচারে তৈরি করা হয়েছে ৷ সংস্থার দাবি, কম খরচে AI কম্পিউটিং সাপোর্টিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হবে এই কম্পিউটিং ডিভাইসটি ৷

Vira Rubin AI প্ল্য়াটফর্ম কী ?

খুব সহজে বলতে গেলে বলা যেতে পারে এটি একটি কম্পিউটিং ডিভাইস ৷ যা Extreme Codedesign অ্য়াপ্রোচে তৈরি করা হয়েছে ৷ সংস্থার এটিই সর্বপ্রথম Six-Chip AI প্ল্য়াটফর্ম ৷ এর মধ্যে থাকবে Rubin GPUs, Vera CPUs, NVLink 6 networking, Spectrum-X Ethernet Photonics, ConnectX-9 networking cards এবং BlueField-4 ডেটা প্রসেসিং ইউনিট ৷ এই সবগুলিকে ডেটা প্রসেসর বলা যেতে পারে ৷ অর্থাৎ বিভিন্ন ডেটা কম্পিউটারের মধ্যে ইনপুট করার পর এই ইউনিটগুলির মাধ্যমে তা প্রসেস করে আউটপুট দেয় ৷

এই চিপটির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন টেসলা কর্তা Elon Musk ৷ X হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই চিপটির হার্ডওয়ার পুরোপুরি কাজ করতে এখনও 9 মাস বা তার থেকেও বেশি সময় লাগবে ৷ তারপরই এই কম্পিউটিং ডিভাইসের সঙ্গে সম্পর্কিত সফটওয়ার সঠিকভাবে কাজ করবে ৷

এই কম্পিউটিং ডিভাইসটি ছাড়াও Enterprise AI Factory validated design আরও বৃদ্ধি করছে Nvidia ৷ এর ফলে ডেটা সিকিউরিটি কন্ট্রোল, অফলোড নেটওয়ার্কিং, স্টোরেজ আরও সহজতর হবে ৷ এছাড়াও রোবোটিক্সের উপরও একাধিক মডেল লঞ্চ করছে Nvidia ৷ যার মধ্যে রয়েছে Cosmos world model, GR00T humanoid-focused models ৷

Read More - ওয়েব সিরিজের আগের পার্ট ভুলে গেছেন ? মনে পড়াবে Google AI ! নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন ? জানুন