ট্রান্সপারেন্ট হার্ডওয়ার, স্মার্ট লুক ! লঞ্চ হতে চলেছে সবথেকে কম দামের Nothing Phone 3a Lite
Nothing Phone 3a Lite: এই ফোনটিতে দেওয়া হয়েছে Mediatek Dimensity 7300 Pro চিপসেট, 8GB RAM, 120 Hz AMOLED স্ক্রিন,3000 নিটস অফ পিক ব্রাইটনেস৷

Published : November 17, 2025 at 5:14 PM IST
হায়দরাবাদ: ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone 3a Lite ৷ সংস্থার তরফে এই বিষয়টি জানিয়ে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসের 27 তারিখ ভারতে ফোনটি লঞ্চ করা হবে ৷ এর আগে অক্টোবর মাসেই ফোনটি বিশ্বব্যাপী লঞ্চ হয়েছে ৷
এই ফোনটিতে দেওয়া হয়েছে Mediatek Dimensity 7300 Pro চিপসেট, 8GB RAM, 120 Hz AMOLED স্ক্রিন,3000 নিটস অফ পিক ব্রাইটনেস এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ৷
নতুন যে ফোনটি লঞ্চ করা হবে সেটি মূলত দুটি কালারে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে ৷ কারণ টিজারে ব্ল্য়াক এবং হোয়াইট এই দুটি কালার অপশন দেখানো হয়েছে ৷ এদিকে ফোনটির সঙ্গে আরও অন্য় কোনও ডিভাইস লঞ্চ করা হতে পারে ৷ কারণ, Nothing এর তরফে একটি এক্স পোস্ট করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, লাইট-নিং সবসময় কিছু বেশি সঙ্গে দেয় (Lite-Ning is always accompanied by something more) ৷
Lite-ning is always accompanied by something more.
— Nothing India (@nothingindia) November 11, 2025
Phone (3a) Lite + 🎁
Coming soon to India. pic.twitter.com/NA4iM0Mpg1
Nothing Phone (3a) Lite: Specifications, Features
The Nothing Phone (3a) Lite ফোনে দেওয়া হয়েছে একটি 6.77 ইঞ্চির ফুল HD + Flexible AMOLED ডিসপ্লে ৷ যার রিফ্রেস রেট 120Hz ৷ 3000 নিটস অফ পিক HDR ব্রাইটনেস ৷ ডিভাইসটিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য রয়েছে 33W ফাস্ট চার্জিং অ্য়াডপ্টার ৷
8GB RAM এর সঙ্গে 256 GB অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে ৷ তবে মাইক্রো SD কার্ড ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী 2TB পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা সম্ভব ৷
Nothing Phone (3a) Lite ফোনে দেওয়া হয়েছে Nothing OS 3.5 ৷ যা Android 16 এর উপর কাজ করতে পারবে ৷ তিনটি Android আপডেট এবং মোট 6টি সিকিউরিটি আপডেট পাবেন ব্যবহারকারীরা ৷
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে ৷ যারমধ্যে একটি 50MP-র প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং আর একটি 8MP -র আলট্রাওয়াইড সেন্সর দেওয়া হয়েছে ৷ এছাড়াও একটি থার্ড সেন্সরও দেওয়া হয়েছে ফোনটিতে ৷
ফোনটি IP54 সার্টিফায়েড ৷ যার ফলে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স ৷ Wi - Fi 6 এবং Bluetooth 5.3 সাপোর্টেড ফোন ৷

