কলকাতায় চালু হল Nothing এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার, কী কী সুবিধা পাওয়া যাবে ?
Nothing এর যাবতীয় প্রডাক্টের আফটার সেলস সার্ভিস পাওয়া যাবে ৷ Nothing ডিভাইস মেরামত করার জন্য সিস্টেম রয়েছে রয়েছে ৷

Published : February 27, 2026 at 5:00 PM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি : দীর্ঘ প্রতিক্ষার পর Nothing ব্যবহারকারীদের জন্য এল বড় সুখবর ৷ কারণ কলকাতাতে চালু হল Nothing এর এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার ৷ সেখানেই যাবতীয় সার্ভিসের কাজকর্ম হবে ৷ এই সেন্টার লঞ্চ হওয়ার ফলে ভারতে Nothing এর সার্ভিস সেন্টারের সংখ্যা হল মোট 6টি ৷
কলকাতায় কোথায় স্টোর চালু করা হয়েছে ?
বৃহস্পতিবার কলকাতায় যে সেন্টারটি চালু করা হয়েছে তার ঠিকানা- 3rd Floor, #66 Vivekananda
Road, Girish Park North, P.S. Girish Park, Kolkata – 700006 ৷ সকাল 10 থেকে সন্ধে 6 টা পর্যন্ত খোলা থাকবে ৷ প্রতি রবিবার বন্ধ থাকবে সেন্টারটি ৷
কী কী সুবিধা পাওয়া যাবে ?
Nothing এর যাবতীয় প্রডাক্টের আফটার সেলস সার্ভিস পাওয়া যাবে ৷ Nothing ডিভাইস মেরামত করার জন্য সিস্টেম রয়েছে রয়েছে ৷ এছাড়াও বিভিন্ন অ্যাকসেসরিজও পাওয়া যাবে এই সেন্টারে ৷ অন্যদিকে ক্রেতাদের জন্য প্রতি দ্বিতীয় ও চতুর্থ শনিবারে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে ৷ অর্থাৎ ওই দিনগুলিতে কোনও প্রডাক্ট কিনলে অতিরিক্ত ছাড় দেওয়ার পাশাপাশি কম্প্লিমেন্টরি প্রডাক্ট ক্লিনিং এর সুবিধা পাওয়া যাবে ৷
দেশের বাকি 5টি সেন্টার ইতিমধ্যে চালু রয়েছে ৷ অন্যদিকে বেঙ্গালুরুতে সম্প্রতি চালু করা হয়েছে Apple এর একটি এক্সক্লুসিভ স্টোর ৷ যেখানে ইতিমধ্যে প্রডাক্ট সেলসের পাশাপাশি, প্রডাক্ট টেস্টিং এবং ভিডিও শ্যুটের সুবিধা দেওয়া হয়েছে ৷
সংস্থার কো ফাউন্ডার এবং Nothing India-র প্রসিডেন্ট আকিস ইভাগেলিডিস এই বিষয়ে জানিয়েছেন, "Nothing এর মূল লক্ষ্য প্রডাক্টের সংখ্যা বৃদ্ধি এবং কাস্টমারদের অভিজ্ঞতা আরও উন্নত করা ৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার তৈরি করা জরুরি ছিল ৷"
বেঙ্গালুরুতে Nothing Store চালু করার সময় গ্যাজেসট 360 (Gadgets 360) কে দেওয়া একটি সাক্ষাৎকারে Nothing এর CEO কার্ল পেই জানিয়েছিলেন, ফোন বা বিভিন্ন গ্যাজেসট বিক্রি করা তাদের একমাত্র লক্ষ্য নয় ৷ তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যবহারকারীদের সঙ্গে প্রডাক্টের এনগেজমেন্ট বৃদ্ধি ৷ আর সেইকারণে ভারতে অফলাইন স্টোর খুলতে আগ্রহী হয়েছে Nothing ৷

