Book Style Smartphone সঙ্গে Snapdragon 8 Gen 5 SoC, MWC 2026 এ লঞ্চ করল Moto Razr Fold
আগামী মাস থেকে লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, মিডিল ইস্ট এবং এশিয়া প্যাশিফিক অঞ্চলে ফোনটি বিক্রি করা হবে ৷

Published : March 3, 2026 at 8:18 PM IST
হায়দরাবাদ : সোমবার অর্থাৎ 2 মার্চ থেকে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026 ৷ সেখানেই বইয়ের মতো (Book Style) স্মার্টফোন Razr Fold লঞ্চ করল Lenovo-র সংস্থা Motorola ৷ এছাড়াও Motorola Edge 70 Fusion -ও লঞ্চ করে সংস্থাটি ৷ জানুয়ারি মাসে হওয়া Consumer Electronics Show (CES)-তে সর্বপ্রথম Motorola Razr Fold মোবাইলটি সর্বসমক্ষে এনেছিল ৷ তারপর MWC 2026 -এ লঞ্চ করা হল ৷
Motorola Razr Fold
বুক-স্টাইল এই স্মার্টফোনটি এই মুহূর্তে বিশ্বের সব মার্কেটে পাওয়া যাবে না ৷ আগামী মাস থেকে লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, মিডিল ইস্ট এবং এশিয়া প্যাশিফিক অঞ্চলে ফোনটি বিক্রি করা হবে ৷ ইউরোপে ফোনটির দাম রাখা হয়েছে 1999 ইউরো ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 2 লাখ 14 হাজার 200 টাকার আশপাশে ৷ এরসঙ্গে Moto Pen-ও দেওয়া হবে ৷ প্যান্টোন ব্ল্যাকএন্ড ব্লু এবং প্যান্টোন লিলি হোয়াইট কালার শেড-এ ফোনটি লঞ্চ করা হয়েছে ৷
Motorola Razr Fold Specifications
ডুয়েল সিম (physical SIM + eSIM)- এর এই মডেলটিতে Android 16 দেওয়া হয়েছে ৷ রয়েছে 6.6 ইঞ্চির (1080 x 2520) পিক্সেল LTPO pOLED ডিসপ্লে ৷ যার অ্যাসপেক্ট রেশিও 21.9 ৷ 165Hz রিফ্রেস রেট দেওয়া হয়েছে ৷ এছাড়াও থাকছে 6000 নিটস পিক ব্রাইটনেস, Corning Gorilla Glass Ceramic 3 coating ৷ ফোল্ডেবল অংশে রয়েছে 8.1 ইঞ্চির ইনার LTPO pOLED ডিসপ্লে, সঙ্গে 2K রেজলিউশন রয়েছে ৷ 120Hz রিফ্রেস রেট রয়েছে এবং 6200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে ৷
Motorola Razr Fold এ ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 5 চিপসেট, A829 GPU, 16GB LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ রয়েছে ৷ 16GB ভার্চুয়াল মেমোরি রয়েছে এই ফোনে ৷ Android এর সাতটি ভার্সন পর্যন্ত আপগ্রেডের সুবিধা দেওয়া হয়েছে ৷
ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ৷ যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের ৷ এছাড়াও রয়েছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শ্যুটার এবং 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে ৷ এছাড়াও সেলফির জন্য রয়েছে 32- মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ৷ এবং ইনার ডিসপ্লেতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৷ 6000mAh ব্যাটারি, 80W চার্জিং এবং 50W ওয়ারলেস চার্জিং দেওয়া হয়েছে এই মডেলটিতে ৷
Motorola Edge 70 Fusion Specifications
Motorola Edge 70 Fusion এ দেওয়া হয়েছে 6.8-inch AMOLED ডিসপ্লে যার রেজলিউশন 1.5K, রিফ্রেস রেট 144Hz এবং 5200 নিটস ডিসপ্লে ৷ Gorilla Glass 7i সুরক্ষা দেওয়া হয়েছে ৷ IP69 +IP68 রেটিং রয়েছে ৷ Snapdragon 7s Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে এই মডেলটিতে ৷

