ETV Bharat / technology

Book-Style ফোল্ডেবল ফোন লঞ্চ করল Motorola, থাকছে 8.1 ইঞ্চির ইনার স্ক্রিন

Motorola Razr Fold : Motorola Razr Fold মডেলটি মোট দুটি কালার ভ্যারিয়েন্টে কিনতে পারবেন ইউজাররা ৷

Motorola has introduced its second fold phone in CES 2026
Motorola Razr Fold মডেলটি মোট দুটি কালার ভ্যারিয়েন্টে কিনতে পারবেন ইউজাররা (ছবি - motorola.com)
author img

By ETV Bharat Tech Team

Published : January 7, 2026 at 11:29 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : কনজিউমার ইলেকট্রনিক্স শো 2026 (CES 2026)-এ ফোল্ডেবল ফোন লঞ্চ করার ঘোষণা করল Motorola ৷ নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে Motorola Razr Fold ৷ এই সংস্থার এটি দ্বিতীয় ফোন্ডেবল স্মার্টফোন ৷ এই ফোল্ডেবল মডেলটিতে দেওয়া হয়েছে 8.1 ইঞ্চির ইনার স্ক্রিন এবং 6.6 ইঞ্চির কভার ডিসপ্লে ৷ Moto Pen Ultra Stylus ইনপুট রয়েছে এই মডেলটিতে ৷ এছাড়াও একাধিক AI ফিচার দেওয়া হয়েছে ৷

Motorola Razr Fold Features, Specifications

Motorola Razr Fold মডেলটি মোট দুটি কালার ভ্যারিয়েন্টে কিনতে পারবেন ইউজাররা ৷ তারমধ্যে একটি Pantone Blackend Blue এবং Pantone Lily White ৷ ডিজাইনের বিষয়ে বলতে হলে বলা যেতে পারে এই মডেলটিতে রয়েছে কার্ভ ডিজাইন, একটি প্রমিনেন্ট হিঞ্জ এবং একটি রিয়ার ক্যামেরা মডিউল ৷ যা মটোরোলার স্মার্টফোন ডিজাইনের মধ্যেই পড়ে ৷ ফ্রন্ট ক্যামেরার জন্য রয়েছে একটি সেন্টার হোল পাঞ্চ ৷

CES 2026 এ জানানো হয়েছে, Motorola Razr Fold এ দেওয়া হবে 8.1 ইঞ্চ LTPO ইনার ডিসপ্লে ৷ যার রেজলিউশন 2K ৷ একটি 6.6 ইঞ্চির এক্সটারন্যাল স্ক্রিন রয়েছে ৷ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে ৷ যার মধ্যে দুটি 50 মেগাপিক্সেলের ৷ সেখানে ব্যবহার করা হয়েছে LYTIA মেইন সেন্সর ৷ এছাড়াও 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো শ্যুটার লেন্স দেওয়া হয়েছে ৷ যেখানে দেওয়া হয়েছে 3x অপটিক্যাল জুম ৷ এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্য়াঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে ৷

সেলফির জন্য এই মডেলটিতে দেওয়া হবে 32MP সেলফি ক্যামেরা ৷ এবং একটি 20MP স্ন্য়াপার মেইন ডিসপ্লে দেওয়া হয়েছে ৷ মটোরোলার দাবি, Dolby Vision Video রেকর্ডিংয়ের সুবিধা থাকবে এই স্মার্টফোনটিতে ৷

একগুচ্ছ AI ফিচার দেওয়া হয়েছে এই মডেলটিতে ৷ Catch me up বলে একটি ফিচার রয়েছে ৷ যেখানে কোনও মেসেজ বা কলের সামারাইজ দেওয়া হবে ৷ অন্যদিকে ইউজারের চাহিদার উপর নির্ভর করে পার্সনালাইজড কন্টেন্ট রেকমেন্ড করবে AI ৷

এরসঙ্গে Moto Pen Ultra দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ যার মাধ্যমে খুব সহজেই টেক্সট ও কম্য়ান্ড ইনপুট করা সম্ভব হবে ৷

Read More - লঞ্চ হল নতুন বছরের প্রথম স্মার্টফোন Redmi Note 15 5G, থাকছে Snapdragon 6 Gen 3 SoC, 108MP ক্যামেরা