ETV Bharat / technology

Meta Ray Ban Glasses কেনার সঠিক সময় এটাই, বিক্রি শুরু করছে Amazon, Flipkart

Meta Ray Ban Glasses: নভেম্বরের 21 তারিখ থেকে Amazon, Flipkart এবং রিলায়েন্স ডিজিট্যাল থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন ৷

স্মার্টগ্লাস এখন Amazon ও Flipkart-এ
স্মার্টগ্লাস এখন Amazon ও Flipkart-এ (ছবি সৌজন্য়ে- Meta)
author img

By ETV Bharat Tech Team

Published : November 8, 2025 at 12:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ: Meta Ray-Ban Smart Glasses (Gen 1) এবার ই-কমার্স প্ল্য়াটফর্ম Amazon-এ কেনা যাবে ৷ 2025 সালের মে মাসে লঞ্চ করে এই ডিভাইসটি ৷ দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে ৷ তবে ইকমার্স প্ল্য়াটফর্ম থেকে অফার পেতে পারেন ক্রেতারা ৷ EssilorLuxottica-র সঙ্গে যৌথ উদ্যোগে এই স্মার্টগ্লাসটি লঞ্চ করে মেটা ৷ রয়েছে একটি 12MP ক্য়ামেরা, ওপেন ইয়ার স্পিকারস এবং বিল্ট-ইন মাইক্রোফোন ৷ এছাড়াও Meta AI এবং Meta-র voice-based artificial intelligence (AI) এর মধ্যে সংযুক্ত করা রয়েছে ৷

Meta Ray-Ban glasses (Gen 1): Price, availability

Meta Ray-Ban (Gen 1) স্মার্ট গ্লাসের ভারতে দাম শুরু হচ্ছে 29, 900 টাকা থেকে ৷ নভেম্বরের 21 তারিখ থেকে Amazon, Flipkart এবং রিলায়েন্স ডিজিট্যাল থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন ৷ যদিও এখন থেকেই দুই ইকমার্স প্ল্য়াটফর্মে লিস্টিং করা হয়েছে ৷ সেখানে Notify Me অপশনও দেওয়া হয়েছে ৷ ফলে ফোনটি বিক্রি শুরু হওয়ার সঙ্গেই ইচ্ছুক ক্রেতাদের নোটিফিকেশন পাঠাবে ওই দুই প্ল্য়াটফর্ম ৷

Meta Ray-Ban glasses (Gen 1): Specifications

Meta Ray-Ban glasses (Gen 1) এ দেওয়া হয়েছে Snapdragon AR1 Gen 1 Platform ৷ এছাড়াও থাকছে 12MP-র আলট্রা ওয়াইড ক্যামেরা ৷ যার মাধ্য়মে ফটো ও ভিডিয়োও নেওয়া সম্ভব ৷ এবং পুরোটাই হ্য়ান্ডস ফ্রি এক্সপিরিয়েন্সে সম্ভব ৷

এই ডিভাইসে রয়েছে ওপেন ইয়ার স্পিকার এবং পাঁচটি মাইক্রোফোন ৷ যা ভয়েস কল করার ক্ষেত্রে অডিও ক্যাপচার করতে সক্ষম হবে ৷ সিঙ্গেল চার্জে সর্বাধিক 4 ঘণ্টা পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব ৷

যেহেতু এই ওয়ারেবল ডিভাইসের সঙ্গে Meta AI সংযুক্ত করা হয়েছে সেই কারণে AI ভয়েস অ্য়াসিস্ট্য়ান্টের সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷ Bluetooth 5.2 এবং Wi-Fi 6 এর সুবিধা দেওয়া হয়েছে এই ডিভাইসে ৷ বেশ কয়েকটি স্টাইলে এই ডিভাইসটি লঞ্চ করা হয়েছে ৷

এছাড়াও থাকছে 600 x 600 রেজলিউশনের স্ক্রিন ৷ 5000 nits of peak ডিসপ্লে থাকছে ৷ যার রিফ্রেশ রেট 90Hz ৷ 32GB-র বিল্ট ইন স্টোরেজ দেওয়া হয়েছে ৷ ফলে প্রায় 1000 স্টিল ইমেজ এবং 30 সেকেন্ড দৈর্ঘ্য়ের প্রায় 100 ভিডিয়ো স্টোর করা সম্ভব ৷

Read More- ইতিহাস গড়লেন এলন মাস্ক, বোনাস হিসেবে 1 ট্রিলিয়ন ডলারের অধিকারী হচ্ছেন টেসলা কর্তা