ETV Bharat / technology

সন্তান কি ক্ষতিকারক কন্টেন্ট দেখছে ? নতুন ফিচারে অভিভাবকের কাছে পৌঁছবে নোটিফিকেশন

Instagram Safety Alerts : নয়া উদ্যোগ নিল Instagram ৷ এবার থেকে ক্ষতিকারক (Self-Harm) কোনও কিছু সার্চ করলেই জানতে পারবেন নাবালকদের অভিভাবকরা ৷

Meta Launches New Instagram Safety Alerts for Parents of At Risk Teens
নয়া ফিচার ইনস্টাগ্রামে (ছবি - ETV Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : February 27, 2026 at 1:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রামের দিকে ঝুঁকছেন নেটিজেনরা ৷ কারণ অত্যন্ত ক্ষমতাশালী অ্যালগোরিদম এবং আকর্ষণীয় কন্টেন্ট ৷ কিন্তু বিপদও বাড়ছে ৷ কিছু খারাপ কন্টেন্ট নাবালক ও শিশুদের মনে বিরূপ প্রভাব ফেলছে ৷ এই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল Instagram ৷ এবার থেকে ক্ষতিকারক (Self-Harm) কোনও কিছু সার্চ করলেই জানতে পারবেন নাবালকদের অভিভাবকরা ৷ নয়া এই ফিচার খুব দ্রুত চালু করার পথে WhatsApp ৷

বিস্তারিত ফিচার-

ইনস্টাগ্রামের তরফে জানানো হয়েছে, যত দিন যাচ্ছে স্ট্রেস অত্যধিক হারে বাড়ছে ৷ এর প্রভাব যে শুধু মধ্যবয়সী বা বয়স্কদের মধ্যে পড়ছে এমনটা নয় ৷ নাবালকরাও স্ট্রেসের প্রভাবে আক্রান্ত হচ্ছে ৷ তারজন্য নাবালকদের অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ৷ এবং তারজন্য ইনস্টাগ্রামে অনেকেই হার্মফুল কন্টেন্ট সার্চ করছে ৷

এই সমস্যা সমাধানে এগিয়ে এল Instagram ৷ 16 বছর কম বয়সীরা যদি ইনস্টাগ্রামে হার্মফুল কিছু সার্চ করে তার নোটিফিকেশন যাবে ওই ব্যবহারকারীর অভিভাবকদের কাছে ৷ এবং সেখান থেকে বুঝতে পারবেন তাঁদের সন্তানরা ক্ষতিকারণ কোনও কন্টেন্ট দেখার জন্য সার্চ করছেন ৷

সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ একাধিক নিয়ম লাগু করা হয়েছে ৷ অস্ট্রেলিয়ায় 16 বছর কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে নিষেধ করা হয়েছে ৷ সেই নির্দেশকে মেনে নিয়ে নতুন পলিসি চালু করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ একাধিক প্ল্যাটফর্ম ৷ এবার শিশু ও নাবালকদের নিরাপত্তার আরও একধাপ এগোতে চলেছে মেটার এই প্ল্যাটফর্ম ৷

বৃহস্পতিবার মেটার তরফে একটি পোস্ট করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, যাঁরা নাবালক তাঁদের প্রোফাইলে একটি supervision setting দেওয়া হবে ৷ সেখানে তাঁরা অভিভাবকদের প্রোফাইল অ্যাড করতে পারেন ৷ তবে এই ফিচারটি বাধ্যতামূলক করা হবে না ৷ পুরোটাই ঐচ্ছিক (অপশনাল) রাখা হয়েছে ৷

এদিকে কয়েকদিন আগে শেষ হওয়া AI Summit 2026 এ সোশাল মিডিয়ার ব্যবহারকারীদের বয়স নিয়ে কড়া বার্তা দেন অশ্বিনী বৈষ্ণব ৷ তাঁর বক্তব্য, নির্দিষ্ট বয়সের পর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার অনুমতি দেওয়া প্রয়োজন ৷ তিনি বলেন, "বর্তমানে আমরা এখন ডিপফেক এবং সোশ্যাল মিডিয়ায় বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে ৷ যেটা সঠিক সিদ্ধান্ত হবে সেটাই গ্রহণ করা হবে ৷"

Read More- 16 বছরের কম বয়সীরা ব্যবহার করতে পারবে না Fb, Insta ? AI Summit 2026-এ বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর