ETV Bharat / technology

অনলাইন শপিংয়ে এবার আপনাকে পরামর্শ দেবে Facebook, আসছে নতুন ফিচার

আপনি Meta AI কে যদি জিজ্ঞাসা করেন আপনার জন্য বেস্ট প্রডাক্ট কোনটা হবে তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী রিসার্চ করে বেস্ট অপশন সাজেস্ট করবে Meta AI৷

Meta AI Takes on ChatGPT and Gemini with New Personalized Shopping Recommendations
অনলাইন শপিংয়ে এবার আপনাকে পরামর্শ দেবে Facebook (ছবি - AP)
author img

By ETV Bharat Tech Team

Published : March 3, 2026 at 9:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : অনলাইনে পছন্দের পোশাক কিনবেন ? অথবা কোনও অলঙ্কার ? কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন প্রডাক্টটি আপনার জন্য বেস্ট হতে পারে ৷ এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে আসবে Facebook ৷ কারণ এবার Meta AI-ই সাহায্য করবে প্রডাক্ট রিসার্চ করতে ৷ এছাড়াও আপনার জন্য বেস্ট প্রডাক্ট সাজেশনও দেবে এই প্ল্যাটফর্মটি ৷

ইতিমধ্যে শপিং এক্সপিরিয়েন্স উন্নত করার জন্য AI অ্যাসিস্ট্যান্টকে উন্নত করেছে Open AI এর ChatGPT এবং Google Gemini ৷ এবার ওই দুই সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে Meta AI ও চালু করছে নতুন শপিং টুল ৷ ইতিমধ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিক ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারছেন ৷ তাঁরা মূলত প্রডাক্ট রেকমেন্ডেশন থেকে শুরু করে প্রডাক্ট রিসার্চ সব কাজই করতে পারছেন ৷

কীভাবে কাজ করবে নতুন এই ফিচার ?

ধরে নিন আপনি কোনও পোশাক অথবা ইলেকট্রনিক্স প্রডাক্ট কিনবেন ৷ আপনি Meta AI কে যদি জিজ্ঞাসা করেন আপনার জন্য বেস্ট প্রডাক্ট কোনটা হবে তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী রিসার্চ করে বেস্ট অপশন সাজেস্ট করবে Meta AI ৷

এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে Bloomberg ৷ সেই রিপোর্ট অনুযায়ী, কোনও একটি প্রডাক্ট কেনার আগে তার স্পেসিফিকেশন জানার জন্য এক্সটার্নাল ওয়েবসাইট অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করেন ৷ কিন্তু নতুন এই ফিচার চালু হওয়ার পর কোনও এক্সটার্নাল ওয়েবসাইট ব্যবহার করার দরকার নেই ৷ সেক্ষেত্রে Meta AI ওই নির্দিষ্ট প্রডাক্টের ডিটেল স্পেসিফিকেশন জানিয়ে দেবে ব্যবহারকারীকে ৷ পাশাপাশি ওই প্রডাক্টটি ব্যবহারকারীর জন্য বেস্ট অপশন হবে কিনা সেই বিষয়েও জানাতে পারবে ৷

এখানে শেষ নয়, একাধিক প্রডাক্টের মধ্যে তুলনাও করতে পারবেন ব্যবহারকারীরা ৷ অর্থাৎ ব্যবহারকারী নিজের পছন্দ মতো তিনটি স্মার্টফোন বেছে নিয়েছেন ৷ এরপর সেখান থেকে কোনটা বেস্ট হবে তা Meta AI কে জিজ্ঞাসা করলে তারও উত্তর মিলবে ৷ এরসঙ্গে অনলাইন রিটেল প্ল্যাটফর্ম অর্থাৎ ইকমার্স প্ল্যাটফর্মের লিঙ্কও অ্যাড করবে Meta ৷ ফলে সরাসরি ওই লিঙ্ক থেকেও প্রডাক্ট কিনতে পারবেন ব্যবহারকারীরা ৷

Read More - A19 চিপসেট, 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে ; জলের দরে লঞ্চ হল কমদামী আইফোন ! দাম কত ?