সস্তায় মার্সিডিজ কেনার এটাই শেষ সুযোগ, আগামী বছর থেকে আকাশছোঁয়া দাম হবে
Mercedes Benz : 2026 এর 1 জানুয়ারি থেকে মার্সিডিজ বেঞ্জের প্রতিটি গাড়ির দাম 2 শতাংশ করে বৃদ্ধি করা হবে ৷

Published : December 12, 2025 at 5:26 PM IST
হায়দরাবাদ : প্রতিটি গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে লাক্সারি গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ বেঞ্জ ৷ 2026 এর 1 জানুয়ারি থেকে প্রতিটি গাড়ির দাম 2 শতাংশ করে বৃদ্ধি করা হবে ৷ হিসেব অনুযায়ী এর ফলে প্রায় প্রতিটি গাড়ির দাম কয়েক হাজার টাকা এবং কিছু গাড়ির ক্ষেত্রে লাখ টাকাও বৃদ্ধি হতে পারে ৷
মার্সডিজের তরফে জানানো হয়েছে, লাক্সারি গাড়ির বাজার অর্থনৈতিকভাবে ধুঁকছে ৷ এবং এরসঙ্গে লজিস্টিক খরচও বৃদ্ধি পেয়েছে ৷ আর সেই কারণে গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অন্যদিকে ইউরো থেকে ভারতীয় টাকার মূল্য প্রায় 100 টাকা ছাড়িয়েছে ৷ সেই কারণেও বাইরে থেকে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে এসে অ্য়াসেম্বল খরচ বৃদ্ধি পেয়েছে ৷ তাই, প্রতিটি গাড়ি বিল্ড কস্টও বেড়ে গিয়েছে ৷ সেই কারণে গাড়ির মূল্যবৃদ্ধি করা ছাড়া আর কোনও উপায় নেই ৷
মার্সিডিজ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ অফিসার (CEO), সন্তোষ আইয়ার জানিয়েছেন, তাঁরা যেরকম অনুমাণ করেছিলেন তার থেকেও বেশি ইউরোর দাম বেড়েছে ৷ চলতি বছরে ধারাবাহিকভাবে ভারতীয় অঙ্কে 100 টাকার উপরে ছিল ইউরোর দাম ৷ যার ফলে সংস্থা পরিচালনায় সবদিক থেকে প্রভাব পড়েছে ৷ ইমপোর্ট খরচ যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনই প্রতিটি ইউনিটের তৈরির খরচও বৃদ্ধি পেয়েছে ৷ এর পাশাপাশি ইনপুট কস্ট এবং লজিস্টিক খরচও বৃদ্ধি পেয়েছে ৷ যার ফলে দাম বৃদ্ধি করা ছাড়া উপায় নেই ৷
এই প্রসঙ্গে তিনি RBI কেও ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, "এই পরিস্থিতিতে RBI রেপো রেট বৃদ্ধি করেনি ৷ যার ফলে এন্ড কাস্টমাররা সুবিধা পাচ্ছেন ৷ কারণ তাঁদের ক্ষেত্রে ঋণের বোঝা বৃদ্ধি পায়নি ৷ এটাতে কাস্টমাররা অনেক বেশি সুরাহা পাচ্ছেন ৷"
তবে 2 শতাংশ বৃদ্ধি হলেও যে সব মডেলের ক্ষেত্রে ইম্পোর্টেড পার্টসের পরিমাণ কম সেক্ষেত্রে গাড়ির দাম খুব একটা বৃদ্ধি হবে না বলেই মনে করছে সংস্থাটি ৷
ভারতে সংস্থাটি এই মুহূর্তে বিক্রি করছে A Class, C Class, E Class Long Wheelbase, S Class, এবং Mercedes Maybach S 580 ৷ এছাড়াও AMG মডেল রয়েছে A 45 S থেকে শুরু করে GT 63 S E- Performance ৷ BEV লাইনআপের মধ্যে রয়েছে EQA 250, EQB SUVs, EQE 500 4MATIC SUV, Mercedes-Maybach EQS 680 SUV, এবং G 580 উইথ EQ টেকনোলজি ৷

