ETV Bharat / technology

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা MapMyIndia -র, পাবলিক ট্রান্সপোর্ট রুটও জানিয়ে দেবে অ্যাপ

MapMyIdnia : MapMyIndia-র তরফে জানানো হয়েছে, মাল্টিমডেল পাবলিক ট্রান্সপোর্ট রুট এই অ্য়াপের মধ্যে সংযুক্ত করা হয়েছে ৷

MapMyIdnia has updated its app with public transport feature
MapMyIndia-র নতুন ফিচার লঞ্চ (ছবি - MapMyIndia)
author img

By ETV Bharat Tech Team

Published : December 30, 2025 at 5:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করল ভারতের নিজস্ব নেভিগেশন অ্য়াপ MapMyIndia ৷ মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যবহারকারীরা এবার থেকে ট্রেন, বাস ও মেট্রোর রুট জানতে পারবেন এই অ্য়াপের মাধ্যমে ৷ আগামীদিনে সরকারি ও বেসরকারি গণপরিবহণ ব্যবস্থাকেও এই অ্য়াপের মাধ্যমে সংযুক্ত করা হবে বলে জানানো হয়েছে ৷

কী নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে ?

MapMyIndia-র তরফে জানানো হয়েছে, মাল্টিমডেল পাবলিক ট্রান্সপোর্ট রুট এই অ্য়াপের মধ্যে সংযুক্ত করা হয়েছে ৷ অর্থাৎ কোনও গন্তব্যে যাওয়ার জন্য কোন কোন রুটে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাবে, কোথায় স্টপ রয়েছে এবং ইন্টারচেঞ্জের অপশন রয়েছে তা ওই MapMyIndia অ্য়াপেই দেখা যাবে ৷ যাতে ব্যবহারকারীরা কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারেন তারজন্যই এই ব্যবস্থা করা হয়েছে ৷

কোথায় কোথায় এই সুবিধা পাওয়া যাবে ?

তবে এই মুহূর্তে গোটা দেশের জন্য এই ব্যবস্থা চালু করা হয়নি ৷ বর্তমানে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, চন্ডীগড়, পুনে, কলকাতা, আমেদাবাদ, নাগপুর , ইন্দোর, পাটনা, লখনউ, কানপুর, আগ্রা, জয়পুর কোচি এবং ভোপালে এই সুবিধা পাওয়া যাবে ৷ সংস্থার কো ফাউন্ডার, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন, "আমরা চাই আরও বেশি সংখ্যক মানুষের কাছে যাতে MyMapIndia র সুবিধা পৌঁছয় ৷ আর সেই কারণেই এই অ্য়াপে মাল্টিমডেল পাবলিক ট্রান্সপোর্ট ফিচার সংযুক্ত করা হয়েছে ৷"

কোন ভার্সনে এই সুবিধা রয়েছে ?

বর্তমানে শুধুমাত্র iOS ভার্সনে এই ফিচারটি সংযুক্ত করা হয়েছে ৷ আগামী দিনে Android এও এই ফিচারটি যুক্ত করা হবে ৷ ইতিমধ্যে এই অ্য়াপটির ব্যবহারকারীর সংখ্যা 40 মিলিয়ন ছাড়িয়েছে ৷ ব্যবহারকারীদের পাবলিক ট্রান্সপোর্টের বিষয়ে আরও সুবিধা দিতেই এই ফিচার চালু করা হয়েছে ৷

একটি নতুন ট্রান্সপোর্ট রুট ম্যাপও যুক্ত করা হয়েছে এই অ্য়াপে ৷ যেখানে টার্ন বাই টার্ন নেভিগেশনের সুবিধা রয়েছে ৷ এছাড়াও রিয়েল টাইম ট্রাফিক ইনফো, সেফটি অ্য়ালার্ট এবং ইন্টেলিজেন্ট রুটিংয়ের সুবিধা দেওয়া হয়েছে ৷ এর ফলে ভিড় কমবে এবং শহরাঞ্চলের যানবাহনকারী আরও সুন্দরভাবে যেতে পারবে ৷

Read More - নাগালের বাইরে চলে যাবে দাম, নতুন বছরে দাম বাড়ছে চারচাকার ! কত টাকা বাড়তি লাগবে ?