বছরের প্রথম Lunar Eclipse 2026, ভারতের কোন কোন শহর থেকে দেখা যাবে Blood Moon ?
Lunar Eclipse 2026 : ভারতের প্রায় সব জায়গা থেকেই ব্লাডমুন দেখা যাবে ৷ তবে শুধুমাত্র পশ্চিমাঞ্চলের কিছু অংশে তা দেখা যাবে না ৷

Published : February 28, 2026 at 11:20 AM IST
হায়দরাবাদ : 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে চলেছেন বিশ্ববাসী ৷ 3 মার্চ ওই চন্দ্রগ্রহণ (Luner Eclipse) দেখা যাবে ৷ রাতের নির্দিষ্ট সময়ে চাঁদকে রক্তের মতো লাল বর্ণে দেখা যাবে ৷ যাঁকে অনেকেই রেড-মুনও বলেন ৷
ভারতের প্রায় সব জায়গা থেকেই ব্লাডমুন দেখা যাবে ৷ তবে শুধুমাত্র পশ্চিমাঞ্চলের কিছু অংশে তা দেখা যাবে না ৷ অন্যদিকে উত্তরপূর্ব ভারত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সবথেকে ভালোভাবে দেখা যাবে ৷ কারণ ওই এলাকা থেকে যখন চন্দ্রগ্রহণ দেখা যাবে তখন পুরোপুরি রক্তবর্ণ ধারণ করবে চাঁদ ৷ এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকা থেকেও পুরোপুরি দেখা যাবে ৷
lunar eclipse 2026 : When will it occur?
ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের কলকাতা অ্যাসট্রোনমিক্যাল বিভাগ জানিয়েছে, 3 মার্চ বিকাল 3টে 20 মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং শেষ হবে সন্ধে 6টা 48 মিনিটে ৷ এবং পুরোপুরি চন্দ্রগ্রহণ শুরু হবে বিকাল 4টে 34 মিনিটে ৷ যা চলবে বিকাল 5টা 33 মিনিট পর্যন্ত ৷
চন্দ্রগ্রহণ কেন হয় ?
এটি একটি মহাজাগতিক ঘটনা ৷ যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী আসে ৷ এবং তাদের অবস্থান এক সরলরেখায় হয় তখন পৃথিবী সূর্যের আলোকে আটকে দেয় ৷ এবং পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর ৷ এটি শুধুমাত্র পূর্ণিমার দিনই সম্ভব হয় ৷
নাসার তরফে এই চন্দ্রগ্রহণ নিয়ে একটি গ্রাফিক্স সহ অ্যানিমেশন প্রকাশ করা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে কীভাবে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কতক্ষণ তা দেখা যাবে ৷ নিচে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া হল-
খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা কি নিরাপদ ?
খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা সম্পূর্ণ নিরাপদ ৷ এর জন্য কোনও বিশেষ চশমা বা ফিল্টারের প্রয়োজন নেই ৷ সবথেকে ভালোভাবে দেখার জন্য যে যে বিষয়গুলি মাথায় রাখা দরকার -
- 1) বায়ুদূষণ নেই এমন কোনও জায়গা থেকে চন্দ্রগ্রহণ দেখা সম্ভব ৷
- 2) পূর্ব ভারতের এলাকা থেকে বেশি ভালোভাবে দেখা যাবে গ্রহণ ৷
- 3) দূরবীন ব্যবহার করা যেতে পারে ৷ এতে স্পষ্টভাবে গ্রহণ দেখা সম্ভব ৷

