ETV Bharat / technology

Lava Bold N4 Lite লঞ্চ হল ভারতে, আট হাজারেরও কম দামের এই ফোনে কী কী ফিচার রয়েছে ?

Lava Bold N4 Lite-এর দাম রয়েছে 8,099 টাকা ৷ এই দামে 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলটি কিনতে পারবেন ইচ্ছুক ক্রেতারা ৷

Lava Bold N4 Lite launched in India with single 3GB RAM configuration
Lava Bold N4 Lite (ছবি- Amazon)
author img

By ETV Bharat Tech Team

Published : August 27, 2026 at 5:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Lava Bold N4 Lite লঞ্চ হল ভারতে ৷ বৃহস্পতিবার এই স্মার্টফোনটির লঞ্চ করা হয় ৷ বাজেট এই স্মার্টফোনটিতে রয়েছে 6.56-ইঞ্চি ডিসপ্লে, Unisoc 9863A চিপসেট, 5,000mAh ব্যাটারি ৷ Android 16 দেওয়া হয়েছে এই মডেলটিতে ৷ থাকছে 3GB RAM ৷ এছাড়াও ভার্চুয়াল RAM ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা ৷ 8-megapixel রিয়ার ক্যামেরা, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে ৷ Bold N4 Lite এর দাম রাখা হয়েছে 8,100 টাকারও কম ৷ ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই ফোনটি বিক্রি শুরু হবে ৷

Lava Bold N4 Lite Price in India, Availability

Lava Bold N4 Lite-এর দাম রয়েছে 8,099 টাকা ৷ এই দামে 3GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলটি কিনতে পারবেন ইচ্ছুক ক্রেতারা ৷ লঞ্চ অফারে ছাড় দিয়ে এই ফোনটি বিক্রি করা হবে 7,999 টাকায় ৷ ই-কমার্স প্ল্য়াটফর্ম অ্যামাজনে ফোনটি বিক্রি করা হবে 3 সেপ্টেম্বর থেকে ৷ ভারতীয় সময় দুপুর 12টা থেকে বিক্রি শুরু হবে ৷ Empire Gold এবং Ghost Silver কালারে ফোনটি বিক্রি হবে ৷

ModelconfigurationPriceDiscounted PriceColour
Lava Bold N4 Lite3GB RAM + 32GB8,0997,999 Empire Gold এবং Ghost Silver

এই ফোনটির সঙ্গে Free Doorstep Service পাওয়া যাবে ৷ অর্থাৎ ফোনটি খারাপ হলে ব্যবহারকারী সার্ভিস রিকোয়েস্ট করলেই বাড়িতেই হাজির হবেন টেকনিসিয়ান ৷

Lava Bold N4 Lite Features, Specifications

Lava Bold N4 Lite এ দেওয়া হয়েছে 6.56-ইঞ্চি ডিসপ্লে ৷ Unisoc 9863A চিপসেট রয়েছে ৷ ফোনে দেওয়া হয়েছে 3GB RAM এবং 3GB অতিরিক্ত ভার্চুয়াল RAM ৷ 32GB ইন্টারন্যাল স্টোরেজ দেওয়া হয়েছে ৷ যা 64GB পর্যন্ত বাড়াতে পারবেন ব্যবহারকারীরা ৷ Android 16 এ চলবে ফোনটি ৷ তার উপর লাভার নিজস্ব Go Edition স্কিন ব্যবহার করা হয়েছে ৷ দু-বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

Lava Bold N4 Lite এ দেওয়া হয়েছে 8-megapixel AI রিয়ার ক্যামেরা ৷ এছাড়াও 5-megapixel এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৷ 5,000mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে ৷ এছাড়াও 10W অয়ার্ড চার্জিং সুবিধাও দেওয়া হয়েছে ৷

Read More - Realme P4s 5G লঞ্চ হল ভারতে, মিড বাজেট রেঞ্জের এই স্মার্টফোনে কী কী থাকছে ?