বাজেট ফোন খুঁজছেন ? লঞ্চ হবে Lava Agni 4, পারফেক্ট হতে পারে আপনার জন্য
Lava Agni 4 : মনে করা হচ্ছে এই ফোনটিতে মেটাল ফ্রেম এবং পিল শেপড ক্যামেরা মডিউল থাকবে ৷

Published : November 18, 2025 at 12:30 PM IST
হায়দরাবাদ : মোবাইল প্রস্তুতকারক সংস্থা Lava লঞ্চ করতে চলেছে তাদের লেটেস্ট সংযোজন Lava Agni 4 ৷ এই মডেলটি সংস্থার Top of the Line সেগমেন্টের একটি স্মার্টফোন ৷ সংস্থার তরফে এই ফোনটির লঞ্চ ডেট জানানো হল ৷ নভেম্বর মাসের 20 তারিখ ফোনটি লঞ্চ করবে ভারতের বাজারে ৷ এই মডেলটি Lava Agni 3 5G মডেলের সাকসেসর মডেল হিসেবেই লঞ্চ করা হবে ৷
নতুন এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ৷ তবে মনে করা হচ্ছে এই ফোনটিতে মেটাল ফ্রেম এবং পিল শেপড ক্যামেরা মডিউল থাকবে ৷ যেখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে ৷
Lava Agni 4
সম্প্রতি Lava Mobile একটি টিজার প্রকাশ করেছে X হ্যান্ডেলে ৷ সেখানে আপকামিং Lava Agni 4 ফোনটির ঝলক পাওয়া গিয়েছে ৷ ডুয়েল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে ৷ যা একদম ক্যামেরা সেন্সরের উপর রয়েছে ৷ সেন্সর এবং LED-র মাঝে রয়েছে AGNI ব্রান্ডিং ৷
Flaunt precision in every angle.
— Lava Mobiles (@LavaMobile) November 18, 2025
Launching on 20.11.25🔥🔥🔥🔥#Agni4 #ComingSoon #LavaMobiles pic.twitter.com/t9vrCm3lm2
Lava Agni 4 Specifications (Expected)
নতুন এই ফোনটিতে দেওয়া হতে পারে 6.78 ইঞ্চি ফুল HD+ স্ক্রিন ৷ যার রিফ্রেশ রেট 120Hz থাকার সম্ভাবনা ৷ MediaTek Dimensity 8350 চিপসেট ব্যবহার করা হতে পারে ৷ এই একই চিপসেট ব্যবহার করা হয়েছে OnePlus Nord CE 5 এবং Infinix GT 30 Pro ফোনে ৷
ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে ৷ যার মধ্যে দুটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের থাকার সম্ভাবনা ৷ 7000mAh ব্যাটারি থাকার সম্ভাবনা ৷ এছাড়াও ডুয়েল স্পিকার থাকতে পারে এবং ফ্ল্য়াট ডিসপ্লে ডিজাইন দেওয়া হয়েছে ৷
Lava Agni 4 Price (Expected)
যেহেতু ফোনটি এখনও লঞ্চ হয়নি সেই কারণে তার দামও প্রকাশ করা হয়নি ৷ Lava Agni 3 5G মডেলটির দাম রয়েছে 20 হাজার 999 টাকা ৷ সুতরাং নতুন Lava Agni 4 মডেলটির দাম হতে পারে 25 হাজার টাকা ৷ এই ফোনটি OnePlus Nord CE 5, Infinix GT 30 এবং Poco X7 ফোনের সঙ্গে রীতিমতো টক্কর দিতে পারবে বলে ধারণা ৷

