ইঞ্জিয়ারিং ইনোভেশন থেকে বিনিয়োগে দিশা দেখাতে কনক্লেভের আয়োজন খড়গপুর IIT তে
Kharagpur IIT : উচ্চ পর্যায়ে ভেঞ্চার ক্যাপিটেল কনক্লেভ আয়োজন করেছিল খড়গপুর IIT ৷ কী কী হল সেখানে ? জানুন বিস্তারিত

Published : January 9, 2026 at 1:45 PM IST
খড়গপুর : উদ্ভাবনী থেকে বিনিয়োগ (innovation-to-investment) এর দিকে আরও একধাপ এগিয়ে যেতে উচ্চ পর্যায়ে ভেঞ্চার ক্যাপিটেল কনক্লেভ (high-level Venture Capital Conclave at its Kolkata facility) আয়োজন করেছিল খড়গপুর IIT ৷ সেখানে গোটা দেশের প্রায় 30 জন নামী উদ্যোগে সহায়ক পুঁজিপতি ( venture capitalists ) উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারতকে লক্ষ্য করে ডিপ সায়েন্স এবং ইঞ্জিয়ারিং নির্ভর কোনও কিছু উদ্ভাবনের জন্যই এই কনক্লেভের আয়োজন করা হয়েছিল ৷
ওই অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন IIT খড়গপুরের ডিরেক্টর এবং ইনোভেশন ও অন্তর্প্রনরশিপের ডিন প্রফেসর সুমন চক্রবর্তী ৷ তিনি জানান, IIT খড়গপুর এখন এখন শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নাম-যশ লাভ করছে না, ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে গোটা দেশের সম্পদ প্রস্তুতকারী হিসেবেও নিজেকেও তৈরি করছে ৷ ল্যবরেটরি রিসার্চ থেকে মার্কেট-রেডি সলিউশন তৈরি করছে ৷ যা গোটা ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও প্রযুক্তিগত নেতৃত্ব দিতে সহায়ক হবে ৷

এছাড়াও ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনোভেশন ও অন্তর্প্রনরশিপের সহকারী ডিন প্রজিত নন্দী IIT খড়গপুরের রিচার্স পার্কের সঙ্গে কোলাবোরেশনের বিভিন্ন মডেল ওই কনক্লেভে তুলে ধরেন ৷ তিনি জানিয়েছেন, কোনও ভেঞ্চার বা উদ্যোগ শুরুর প্রথমের দিকে বেশ কিছুটা ঝুঁকি থাকলেও তা কমানো সম্ভব IIT খড়গপুরের রিচার্স পার্কের মাধ্যমে ৷ এছাড়াও এই বিভাগেরই অপর এক সহকারী অধ্যাপক মনোজ কুমার মণ্ডল Research and Development Infrastructure Fund (RDIF) এর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ৷
এই কনক্লেভে তুলে ধরা হয় IIT খড়গপুরের Agri-Business Incubation Foundation (ABIF) এবং AI for Interdisciplinary Cyber-Physical Systems (AI4ICPS) উদ্ভাবনী ইঞ্জিন ৷ এই প্ল্যাটফর্ম থেকে কৃষিকাজ সংক্রান্ত বিভিন্ন টুলসের আবিষ্কার সম্ভব ৷ এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার ফিজিক্যাল সিস্টেমেরও আপডেট সম্ভব এই প্ল্যাটফর্ম ৷
অন্যদিকে এই কনক্লেভে অংশগ্রহণকারী পুঁজিপতিরাও বেশ উৎসাহিত হয়েছেন ৷ তাঁদের মধ্যে অনেকেই জানিয়েছেন, IIT খড়গপুর রিসার্চ ল্যাবের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন ডিপটেক এন্টারপ্রাইজগুলি লাভবান হবে ৷ তাঁদের দাবি, নতুন এই রিসার্চ ল্যাবের ফলে পুঁজিপতিদের বিনিয়োগে আরও উৎসাহ বাড়বে ৷

