MY 26 Valucan S লঞ্চ করল Kawasaki Motors, কী কী আপডেটেড স্পেসিফিকেশন থাকছে ?
MY 26 Valucan S : 2026 Kawasaki Vulcan S এ দেওয়া হয়েছে, 649cc ইঞ্জিন, লিকুইড কুলড, চারটি ভাল্ভ বিশিষ্ট 2 সিলিন্ডারের DOHC ইঞ্জিন ৷

Published : December 30, 2025 at 11:58 AM IST
হায়দরাবাদ : Kawasaki Motors Pvt. Ltd. লঞ্চ করল MY 26 Valucan S ৷ যার এক্স শো-রুম দাম রাখা হয়েছে 8.13 লাখ টাকা ৷ স্পোর্টি লুক দেওয়া হয়েছে ৷ কম্পানির দাবি, রাইডার ফ্রেন্ডলি ডিজাইনে এই গাড়িটি লঞ্চ করা হয়েছে ৷ Fun to Ride ভাবনায় গাড়িটি বের করা হয়েছে ৷ বাইকটিতে দেওয়া হয়েছে 649cc র প্যারালাল টুইন ইঞ্জিন ৷ যা প্রতিদিনের পারফরম্যান্সের জন্য পারফেক্ট বলে দাবি করেছে সংস্থাটি ৷ কম ওজনের চ্যাচিস এবং ইঞ্জিন সেটআপ স্মুথ অ্য়াকসেলরেশন, ইজি হ্যান্ডেলিং এবং রিলায়বল ব্রেকিং সিস্টেম রয়েছে ৷ Vulcan S এর মাধ্যমে ড্রাইভিংয়ের একটি অন্য অভিজ্ঞতা পাওয়া যাবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে ৷
2026 Kawasaki Vulcan S এ দেওয়া হয়েছে, 649cc ইঞ্জিন, লিকুইড কুলড, চারটি ভাল্ভ বিশিষ্ট 2 সিলিন্ডারের DOHC ইঞ্জিন ৷ বাইকটির ইঞ্জিন 7500rpm- এ 44.7kw (61PS) পাওয়ার জেনারেট করতে পারে ৷ এবং 6600 rpm এ 62.4 Nm টর্ক জেনারেট করে ৷ 6 স্পিড রিটার্ন ট্রান্সমিশন ফিচার দেওয়া হয়েছে ৷
Vulcan S এ দেওয়া হয়েছে প্রিমিয়াম ফ্রেম যা বাইকটির ওভারঅল ডিজাইনটিই পুরোপুরি বদলে দিয়েছে ৷ একদম সামনে থেকে পিছন পর্যন্ত একটি ক্লিন লাইন দেওয়া হয়েছে ৷ হাই টেন্সিল স্টিল ব্যবহার করা হয়েছে ৷ যার ফলে ফ্রেমটি একটু লাইটার লুকে দেখতে লাগছে ৷ ক্রুজার স্টাইল রাইডিং পোজিশন পাবেন গাড়ির চালকরা ৷
এই বাইকটির এক্স শোরুম দাম রাখা হয়েছে 8 লাখ 13 হাজার টাকা ৷ যা আগের মডেলটির তুলনায় 54 হাজার টাকা বেশি ৷ 705mm সিট হাইট দেওয়া হয়েছে ৷ ফরওয়ার্ড সেট ফুটপেজস, লং স্লাং সিট এবং একটি ওয়াইড হ্যান্ডেলবার দেওয়া হয়েছে ৷ যার ফলে ক্রুজার পজিশনে বাইক ড্রাইভে কোনও সমস্যা হবে না ৷
একটি LED ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে ৷ যেকানে যাবতীয় রাইডিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ৷ এছাড়াও অ্য়াডজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার দেওয়া হয়েছে ৷ ব্ল্য়াক কালারের ভেরিয়েন্টে গাড়িটি লঞ্চ করা হয়েছে ৷

