ETV Bharat / technology

থাকছে AI ফিচার, IP64 রেটিং ; মাত্র 1799 টাকায় ফোন লঞ্চ itel এর, দৈনন্দিন কাজের জন্য বেস্ট !

MicroSD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। পাশাপাশি ফোনবুকে 1000টি কনট্যাক্ট স্টোর করা যাবে এবং 250টি পর্যন্ত মেসেজ রাখা যাবে।

itel launched feature phone just Rs 1799
Itel Aqua-তে রয়েছে 2.4 ইঞ্চির ডিসপ্লে (ছবি - itel)
author img

By ETV Bharat Tech Team

Published : June 2, 2026 at 3:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : কম দামের ফিচার ফোনের বাজারে নতুন চমক নিয়ে এল itel। এই সংস্থা ভারতে লঞ্চ করেছে Itel Aqua, যা মাত্র 1799 টাকার বিনিময়ে মিলবে। বিশেষত্ব হল, এই ফোনে রয়েছে IP67 রেটিং, অর্থাৎ জল ও ধুলো থেকে সুরক্ষা। এছাড়াও ফিচার ফোনে প্রথমবারের মতো AI-চালিত Noise Cancellation প্রযুক্তিও দিয়েছে সংস্থা।

Itel Aqua বর্তমানে দেশের বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। ফোনটি Black, Blue এবং Red—এই তিনটি রঙে বাজারে লঞ্চ করেছে ।

কী কী ফিচার রয়েছে?

নতুন Itel Aqua-তে রয়েছে 2.4 ইঞ্চির ডিসপ্লে, যা উজ্জ্বল পরিবেশেও সহজে দেখা যাবে বলে দাবি সংস্থার। ফোনটিতে 1200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিংয়ের জন্য রয়েছে আধুনিক USB Type-C পোর্ট।

স্টোরেজের দিক থেকেও বেশ কিছু সুবিধা মিলবে। MicroSD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। পাশাপাশি ফোনবুকে 1000টি কনট্যাক্ট স্টোর করা যাবে এবং 250টি পর্যন্ত মেসেজ রাখা যাবে।

AI Noise Cancellation-এর সুবিধা

এই ফোনের অন্যতম আকর্ষণ AI Environmental Noise Cancellation (ENC) প্রযুক্তি। ব্যস্ত রাস্তা, বাজার, কারখানা বা অন্য কোনও শব্দপূর্ণ পরিবেশেও কলিংয়ের সময় আশপাশের আওয়াজ কমিয়ে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করবে এই ফিচার।

এছাড়া রয়েছে King Voice নামের একটি ভয়েস অ্যাসিস্ট্যান্স ফিচার, যা ইংরেজি ও হিন্দিতে মেনু, কল তথ্য এবং নোটিফিকেশন পড়ে শোনাতে পারে।

জল-ধুলো প্রতিরোধী ডিজাইন

Itel-এর দাবি, Aqua হল দেশের অন্যতম টেকসই ফিচার ফোন। IP67 রেটিং থাকায় বৃষ্টি, জল ছিটে পড়া, ধুলো কিংবা কাদামাটির মতো পরিস্থিতিতেও ফোনটি কাজ করতে সক্ষম। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য জলে ডুবে গেলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

অন্যান্য ফিচার

ফোনটিতে রয়েছে VGA ক্যামেরা, Bluetooth কানেক্টিভিটি, Wireless FM Radio Recording, Auto Call Recording, Speed Dial এবং Super Battery Mode-এর মতো একাধিক সুবিধা। এছাড়া বাংলা-সহ মোট 10টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে।

কম বাজেটে যারা একটি মজবুত, দীর্ঘস্থায়ী এবং সহজে ব্যবহারযোগ্য ফিচার ফোন খুঁজছেন, তাঁদের জন্য Itel Aqua একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। ফোনটি কবে থেকে বিক্রি শুরু তা জানানো হয়নি ৷

Read More - Whatsapp এর মাধ্যমে আর টাকা চুরি সম্ভব নয়, আসছে নতুন স্প্যাম ডিটেকশন টুল