ETV Bharat / technology

Android এবং Apple এ দুর্দান্ত ফিচার আপডেট ! ডেটা শেয়ারিং আরও সহজ

Pixel 9 Data sharing : Pixel 9 ফ্রেমওয়ার্কে নয়া প্যাচ ফাইল আপডেট ৷ pixel 9 সিরিজের ফোনগুলিতেও এয়ারড্রপ ও কুইক শেয়ার কানেক্ট করা সম্ভব হবে৷

It is possible to connect between Quick Share and AirDrop for file transfer on the Pixel 9 series
Android এবং Apple এ কানেক্ট সম্ভব (ছবি- blog.google)
author img

By ETV Bharat Tech Team

Published : January 9, 2026 at 12:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : নভেম্বরেই অ্য়াপল ও গুগলের তরফে ঘোষণা করা হয়েছিল iPhone এবং Pixel এর মধ্যে সহজেই ফাইল ট্রান্সফার করা সম্ভব হবে ৷ অর্থাৎ দুটি স্মার্টফোনের মধ্যেই কাজ করবে কুইক শেয়ার এবং এয়ার ড্রপ ৷ যা আগে সম্ভব ছিল না ৷ Pixel 10 সিরিজের মডেলগুলি থেকেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছিল ৷ কিন্তু, সম্প্রতি জানা গিয়েছে, Pixel 9 সিরিজের মডেলগুলিতেও এই সুবিধা দেওয়া হতে পারে ৷ তবে সেবিষয়ে এখনও Google এর তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ৷

Android Authority সম্প্রতি কোলাবোরেশন করেছে টিপস্টার AssembleDebug এর সঙ্গে ৷ তারা লেটেস্ট রিলিজ হওয়া Android Canary build (ZP11.251212.007) নিয়ে ডিপড্রাইভ করেছে ৷ তার মাধ্যমে জানা গিয়েছে, লেটেস্ট প্যাচে Google একটি নতুন সিস্টেম ফাইল ইনস্টল করেছে ৷ ওই ফাইলটি কুইক শেয়ারকে সাহায্য করবে Pixel 9 মডেল থেকে iPhone এ ফাইল পাঠাতে ৷

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, Pixel 9 ফ্রেমওয়ার্কে আগে ওই প্যাচ ফাইল দেওয়া হয়নি ৷ সেই কারণে মনে করা হচ্ছে pixel 9 সিরিজের ফোনগুলিতেও এয়ারড্রপ ও কুইক শেয়ার কানেক্ট করা সম্ভব হবে ৷ যদিও সেই নিয়ে এখনও দুই সংস্থার থেকে নিশ্চিত করে কিছু জানা যায়নি ৷ কারণ pixel আগেই জানিয়েছিল এই ফিচার শুধুমাত্র Pixel 10 সিরিজের জন্য কার্যকর থাকবে ৷

কী সুবিধা হবে ?

এতদিন পর্যন্ত ফাইল শেয়ারিংয়ের জন্য অ্য়াপল ও অ্য়ান্ডরয়েড কানেক্ট করা যেত না ৷ সেক্ষেত্রে ফাইল ট্রান্সফার করতে হলে তা অন্য কোনও কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করে পাঠাতে হতো ৷ এর ফলে জেনারেশন লস হওয়ার সম্ভাবনা থাকে ৷ ছবির ক্ষেত্রে তা সবথেকে ভালো বোঝা সম্ভব হয় ৷ কারণ ছবি বা ভিডিও কোয়ালিটি খারাপ হয় ৷

কীভাবে কাজ করবে এই ফিচারটি-

  • প্রথমে iPhone এবং Android এর মধ্যে কানেক্ট করতে হবে ৷
  • তারপর iPhone ব্যবহারকারীদের পারমিশন Accept করতে হবে ৷
  • তারপর pixel ফোন থেকে যে ফাইলটি পাঠাতে চাইছেন তার উপর লং প্রেস করে Share > Quick Share অপশনে ট্যাপ করবেন ৷
  • অ্য়াকসেপ্ট করলেই নির্দিষ্ট ফাইল ট্রান্সফার করা সম্ভব হবে ৷
Read More - Android এবং iPhone এর দূরত্ব ঘুচল ! ছবি, ভিডিও, ফাইল শেয়ারিং এখন খুবই সহজ