ISRO: কড়া নজরদারিতে মাছি গলারও উপায় নেই ! 'বাহুবলী' লঞ্চ ISRO'র, কী সুবিধা হবে ?
বাহুবলী রকেটে চেপে মহাকাশের উদ্দেশে রওনা ISRO-র মাল্টি ব্য়ান্ড কমিউনিকেশন স্য়াটেলাইটের

Published : November 3, 2025 at 1:53 PM IST
|Updated : November 3, 2025 at 2:46 PM IST
শ্রীহরিকোটা: রবিবার অর্থাৎ 2 নভেম্বর বাহুবলী রকেটে চেপে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ISRO-র মাল্টি ব্য়ান্ড কমিউনিকেশন স্য়াটেলাইট ৷ যার নাম CMS-03৷ ভারতীয় সময় বিকাল 5টা 56 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্য়াড থেকে উৎক্ষেপণ করা হয়েছে৷ LVM3-M3 রকেটের সাহায্য়ে উৎক্ষেপণ করা হয়েছে CMS-03কে৷ কী রয়েছে এই স্য়াটেলাইটে? কেন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ? জানুন এই প্রতিবেদনে৷
CMS-03 কোন কাজে সহায়তা করবে ?
এই সংক্রান্ত বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ তার ভিত্তিতে জানা গিয়েছে, এটি ভারতীয় নৌবাহিনীর একটি অত্য়াধুনিক স্য়াটেলাইট হিসেবে কাজ করবে৷ তৈরি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)৷ UHF, S, C এবং Ku ব্য়ান্ড পে-লোড এর মধ্য়ে সংযুক্ত করা আছে৷ যার ফলে ভারত মহাসাগরের বিভিন্ন অংশের ভিডিয়ো, তথ্য় এবং ভয়েস অত্য়ন্ত গোপনীয়তার সঙ্গে পাঠানো সম্ভব৷ CMS-03-র অপর নাম দেওয়া হয়েছে GSAT 7R৷
বাহুবলী কেন বলা হচ্ছে ?
LVM3-M5 রকেটে চড়ে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে CMS-03৷ এই রকেটটি ভারী স্যাটেলাইট বহন করতে সক্ষম৷ সেই কারণে এই উৎক্ষেপণটিকে বাহুবলীও বলা হচ্ছে৷
Countdown Commences!
— ISRO (@isro) November 1, 2025
Final preparations complete and the countdown for #LVM3M5 has officially begun at SDSC-SHAR.
All systems are GO as we move closer to liftoff! ✨
For more Information Visithttps://t.co/yfpU5OTEc5 pic.twitter.com/6pPYS5rl9d
এর আগে কীভাবে ভারত মহাসাগরের উপর নজরদারি চালানো হত?
বার্তা আদানপ্রদানের জন্য এর আগে রুক্মিণী GSAT-7 স্য়াটেলাইট ব্য়বহার করা হত৷ তার পরিবর্তে বর্তমানে CMS-03 ব্য়বহার করা হবে৷ যা আরও উন্নত প্রযুক্তির বলে ISRO-র তরফে দাবি করা হয়েছে৷
CMS-03 র সুবিধা কী কী?
কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন এজেন্সিকে কৌশলগত পদক্ষেপ নিতে সহায়তা করবে এই স্য়াটেলাইট৷ এছাড়াও বিশেষভাবে সাহায্য় করবে ভারতীয় নৌবাহিনীকে৷ ভারত মহাসাগর এবং বিভিন্ন উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে সহায়তা করবে৷ পাশাপাশি, সমুদ্র তীরবর্তী বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যাঁরা বসবাস করেন তাঁদের সঙ্গে ডিজিট্য়াল কানেকটিভিটি আরও সহজ করে তুলবে CMS 03৷
LVM3-M5 কনফিগারেশন
| Stages | Strap-Ons (2XS200) | Core Stage (L110) | Upper Stage (C25) |
| দৈর্ঘ্য় (m) | 26.22 | 21.4 | 13.5 |
| ব্য়াস (m) | 3.2 | 4.0 | 4.0 |
| প্রপেলান্ট | Solid (HTPB) | Liquid (UH25 + N2O4) | Cryo (LH2 & LOX) |
| প্রোপেল্যান্ট ভর (t) | 204.5 (প্রতিটি) | 115.9 | 28.6 |
LVM3-M5 Mission স্পেশিফিকেশন-
| LVM3-M5 Mission স্পেশিফিকেশন | |
| GTO Apogee | 29970 ± 3700 km |
| GTO Perigee | 170 ± 3.5 km |
| Inclination | 21.4° ± 0.1° |
| Argument of Perigee | 178° ± 0.3° |
| Launch Azimuth | 107° |

