ETV Bharat / technology

মহাকাশ গবেষণায় জোর, শ্রীহরিকোটায় আরও একটি লঞ্চ প্যাড তৈরি করছে ISRO

ISRO : বর্তমানে প্রোকিওরমেন্টে স্টেজে রয়েছে পুরো প্রক্রিয়াটি ৷ এবং এই কাজের জন্য উপযুক্ত ভেন্ডরের খোঁজ চলছে ৷

ISRO Launch pad
ISRO লঞ্চ প্যাড (ছবি - ISRO)
author img

By ETV Bharat Tech Team

Published : December 30, 2025 at 10:32 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় আরও একটি লঞ্চপ্যাড তৈরি শুরু করল Indian Space Research Organization বা (ISRO) ৷ আগামীদিনে আরও ভারী উৎক্ষেপণের জন্য নতুন এই লঞ্চপ্যাডটি তৈরি করছে তারা ৷ পুরো স্পেসপোর্টটি তৈরি করা ও উৎক্ষেপণের উপযুক্ত করতে চার বছর সময় লাগবে ৷ নতুন এই স্পেসপোর্ট থেকে 12 হাজার কেজি থেকে শুরু করে 14 হাজার কেজি ওজনের মহাকাশযান উৎক্ষেপণ করানো সম্ভব হবে ৷ সেক্ষেত্রে ওই মহাকাশযানগুলি বিভিন্ন অর্বিটে প্রতিস্থাপন করা যাবে ৷

সংবাদসংস্থা PTI এর একটি প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রোকিওরমেন্টে স্টেজে রয়েছে পুরো প্রক্রিয়াটি ৷ এবং এই কাজের জন্য উপযুক্ত ভেন্ডরের খোঁজ চলছে ৷ অন্য়দিকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের বিজ্ঞানী ও ডিরেক্টর পদ্মকুমার ই এস জানিয়েছেন, পুরো বিষয়টির জন্য প্ল্য়ানিং ও ডেভেলপমেন্টের কাজ চলছে ৷ নতুন লঞ্চ প্যাড তৈরির জন্য পরিকাঠামো এবং টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন ৷

শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি 175 স্কয়্যার কিলোমিটার বিস্তৃত ৷ চেন্নাইয়ের 135 কিলোমিটার পূর্বে অবস্থিত ৷ যা ভারতের মহাকাশ গবেষণার মেরুদণ্ডও বলা হয়ে থাকে ৷ এই স্পেসপোর্ট থেকে কয়েকশো স্য়াটেলাইট লঞ্চ করেছে ভারত ৷ যার মধ্যে রয়েছে কমিউনিকেশন, ন্য়াভিগেশন, রিমোট সেন্সিং স্যাটেলাইট ৷

এই লঞ্চপ্যাডটি তৈরি হলে সেটা হবে ISRO -র তৃতীয় লঞ্চ প্যাড ৷ ISRO -র পরবর্তী প্রজন্মের রকেট লঞ্চের জন্য এই প্যাডটি ব্যবহার করা হবে ৷ বর্তমানে যে দুটি লঞ্চ প্যাড রয়েছে সেগুলি থেকে PSLV, GSLV, LVM3 এবং অতিভারী পে-লোডের রকেট লঞ্চ করা হয় ৷

চলতি মাসের 24 তারিখ সর্বশেষ উৎক্ষেপন করেছে ISRO ৷ ওইদিন সকাল 8 টা 55 মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেয় রকেটটি ৷ এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কমিউনিকেশন স্য়াটেলাইট নিয়ে গিয়েছে এবং লো-অর্বিটে সেটি প্রতিস্থাপন করবে ৷ ওই কমিউনিকেশন স্যাটেলাইটটির নাম BlueBird Block 2 ৷ ভূপৃষ্ঠ ত্যাগ করার মাত্র 15 মিনিট 40 সেকেন্ড পর রকেট থেকে স্যাটেলাইটটি বিচ্ছিন্ন হয় ৷ উৎক্ষেপণের দায়িত্বে ছিল Indian Space Research Organization (ISRO) ৷

Read More - BlueBird Block 2 স্যাটেলাইটকে কাঁধে নিয়ে সফলভাবে মহাকাশে পৌঁছল বাহুবলী রকেট, যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতির সম্ভাবনা