ETV Bharat / technology

Snapdragon 8 Gen 5 এবং 144Hz Display, মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার ; লঞ্চ হল iQOO 15R

iQOO 15R Specifications : ফোনটিতে রয়েছে Snapdragon 8 Gen 5 processor, 7600mAh ব্যাটারি, 144Hz AMOLED ডিসপ্লে সহ লেটেস্ট AI ফিচার ৷

iQOO 15R Launched in India with Snapdragon 8 Gen 5 and 144Hz Display Price Specs
লঞ্চ হল iQOO 15R (ছবি - iQOO Global)
author img

By ETV Bharat Tech Team

Published : February 24, 2026 at 1:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : গেমিং-এর জন্য কোনও ফোন কেনার প্ল্যান করেছেন ? কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন মডেলটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে ? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য পারফেক্ট ৷ কারণ 24 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার লঞ্চ করল iQOO 15R ৷ এই ফ্ল্যাগশিপ মডেলটি আপনার পারফেক্ট চয়েস হতে পারে ৷ আর এই প্রতিবেদনে নতুন এই স্মার্টফোনটির বিস্তারিত তথ্য জানতে পারবেন ৷

24 ফেব্রুয়ারি গ্রান্ড ইভেন্টের আয়োজন করেছিল iQOO ৷ সেখানেই লঞ্চ করা হল iQOO-র লেটেস্ট মডেল 15R ৷ যেখানে দেওয়া হয়েছে Snapdragon 8 Gen 5 processor, 7600mAh ব্যাটারি, 144Hz AMOLED ডিসপ্লে সহ লেটেস্ট AI ফিচার ৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, মিড-রেঞ্জ প্রাইসের মধ্যে ফ্ল্যাগশিপ ফিচার পাবেন ক্রেতারা ৷ আজ থেকেই শুরু হয়েছে প্রি-বুকিং ৷ এবং 2 মার্চ থেকে ফোনটি বিক্রি শুরু হবে ৷

iQOO 15R Specifications

ডুয়েল সিমের এই মডেলটি Android 16 এর নির্ভরশীল OriginOS 6 এর মাধ্যমে পরিচালিত হবে ৷ চার বছরের জন্য Android Update এবং 6 বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়া হবে ৷ 6.59 ইঞ্চির 1.5K ( (1,260 x 2,750 pixels) AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ৷ রিফ্রেস রেট 120Hz, 5000 নিটস লোকাল পিক ব্রাইটনেস, HDR10+ সার্টিফিকেশন ৷ এবং এই মডেলটিতে 4320Hz PWM ডিমিং রেট দেওয়া হয়েছে ৷

iQOO 15R এর প্রসেসিং ইউনিটে দেওয়া হয়েছে Snapdragon 8 Gen 5 chipset, 12GB LPDDR5x RAM, 512GB UFS 4.1GB স্টোরেজ ৷ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ৷ যেখানে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং Sony LYT-700V লেন্স ব্যবহার করা হয়েছে ৷ এছাড়াও 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে ৷ সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ৷

VariantOriginal PriceDiscounted Price
8GB + 256GBRs 44,999Rs 40,999
12GB + 256GBRs 47,999Rs 43,999
12GB + 512GBRs 52,999Rs 48,999

iQOO 15R Price in India, Availability

মোট তিনটি কনফিগারেশনে iQOO 15R ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 44,999 টাকায় ৷ 12GB + 256GB এবং 12 GB + 512GB কনফিগারেশনের মডেলগুলির দাম রাখা হয়েছে যথাক্রমে 47,999 টাকা এবং 52,999 টাকা ৷ Dark Knight এবং Triumph silve কালারে ফোনগুলি লঞ্চ করা হয়েছে ৷

লঞ্চ অফারে HDFC এবং Axis ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে 4000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে ৷ এবং প্রত্যেক স্মার্টফোনের সঙ্গে একটি করে iQOO/Vivo -র TWS সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ৷ iOS থেকে Android ট্রান্সফারের সুবিধা রয়েছে এই ফোনটিতে ৷ অর্থাৎ কোনো থার্ডপার্টি অ্যাপ ছাড়াই দুটি ফোনের মধ্যে ডাটা ট্রান্সফার করা সম্ভব হবে ৷

FeaturesDetails
Display144Hz | xx-inch AMOLED
ProcessorSnapdragon 8 Gen 3
RAM + storage8GB + 256GB
12GB + 256GB
12GB + 512GB
Rear camera50MP (main) + 8MP (ultra-wide)
Front camera32MP
Battery7,600mAh
Charging capacity100W FlashCharge
Operating System (OS)OriginOS 6 based on Android 16
OS update4 years OS upgrade | 6 years security updates
Read More - বন্ধ হবে 'মিসলিডিং', AI জেনারেটেড কন্টেন্ট চিহ্নিতকরণের ফিচার লঞ্চ X-এর !