ভারত থেকে কত টাকার iPhone রপ্তানি করেছে Apple ? টাকার অঙ্ক শুনলে অবাক হয়ে যাবেন
Apple iPhone : iPhone অ্য়াসেম্বল করার জন্য় ভারতে ফক্সকন ও টাটা ইলেকট্রনিক্সকে দায়িত্ব দিয়েছে Apple ৷ এই দুটি সংস্থার অ্য়াসেম্বল করা iPhone ভারতে বিক্রি হয়৷

Published : January 5, 2026 at 5:28 PM IST
হায়দরাবাদ : চিনের পর ভারতে অ্য়াসেম্বল ইউনিট তৈরি করেছিল টেক জায়ান্ট Apple ৷ ভারতে ফোন ও অন্য ডিভাইস অ্য়াসেম্বল করে তা বিশ্বের বিভিন্ন দেশে পাঠায় তারা ৷ এবার এই সংস্থার লক্ষ্মীলাভ হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের দাবি, ভারতে অ্য়াসেম্বল করা সাড়ে চার লাখ কোটির ফোন অ্য়াসেম্বল করে বিশ্বের অন্য দেশে পাঠিয়েছে তারা ৷
iPhone অ্য়াসেম্বল করার জন্য় ভারতে ফক্সকন ও টাটা ইলেকট্রনিক্সকে দায়িত্ব দিয়েছে Apple ৷ এই দুটি সংস্থার অ্য়াসেম্বল করা iPhone ভারতে বিক্রি হয় ৷ পাশাপাশি অন্য দেশেও পৌঁছয় বিক্রির জন্য ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ইলেকট্রনিক্স ও টেলি কমিউনিকেশন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, কুপার্টিনোর এই টেক জায়েন্ট ভারত থেকে 50 বিলিয়ন মার্কিন ডলারের iPhone অন্য দেশে পাঠিয়েছে ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 4.51 লক্ষ কোটি টাকা ৷ তাঁর দাবি কেন্দ্রীয় সরকারের প্রডাকশন লিঙ্ক ইনিসিয়েটিভ বা PLI এর মাধ্যমে ওই দুটি সংস্থা iPhone অ্য়াসেম্বল করে ৷
এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম 9 মাসেই 16 বিলিয়ন মার্কিন ডলারের সিপমেন্ট ভারত থেকে অন্য দেশে পাঠিয়েছে Apple ৷ অর্থবর্ষ 26 শেষ হতে এখনও 3 মাস বাকি রয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী 3 মাসে ভারতে অ্য়াসেম্বল করা iPhone রপ্তানির পরিমাণ আরও বাড়বে ৷
এখানেই শেষ নয়, সমগ্র ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি এবং রপ্তানি বিগত 11 বছরের তুলনায় একধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে ৷ তাঁর দাবি, ভারতে তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি 6 গুন বৃদ্ধি পেয়েছে ৷ এবং রপ্তানি বিগত 11 বছরের তুলনায় 8 গুন বৃদ্ধি পেয়েছে ৷ তাঁর দাবি, ভারত থেকে যে সব সামগ্রী সর্বাধিক রপ্তানি হয় তার মধ্যে প্রথম তিনটি স্তরের মধ্যেই স্থান করে নিয়েছে ইলেকট্রনিক্স সামগ্রী ৷
এদিকে ভারতে সেমিকন্ডার তৈরি করতে চেয়ে একাধিক সংস্থা আগ্রহ প্রকাশ করেছে ৷ এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষ দিক থেকে ভারতে বাণিজ্যিকভাবে সেমিকন্ডাক্টার বা চিপসেট তৈরি শুরু হবে ৷ একাধিক সংস্থা এই কাজে হাত লাগাবে ৷ সেখানে প্রায় 25 লাখ দক্ষ কর্মীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি ৷

