A19 চিপসেট, 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে ; জলের দরে লঞ্চ হল কমদামী আইফোন ! দাম কত ?
iPhone 17e specifications : iPhone 17e মডেলে ডুয়েল সিম (Nano + eSIM) দেওয়া হয়েছে ৷ এবং iOS 26 এ চলবে ফোনটি ৷

Published : March 2, 2026 at 9:05 PM IST
হায়দরাবাদ : ভারতে লঞ্চ হল iPhone 17e ৷ 2025 সালে লঞ্চ হওয়া 16e এর সাকসেশর হিসেবে সোমবার অর্থাৎ 2 মার্চ এই স্মার্টফোনটি বিশ্ব বাজারে লঞ্চ করা হল ৷ নতুন এই মডেলটিতে দেওয়া হয়েছে A19 চিপসেট, MagSafe সাপোর্ট এবং সেরামিক সিল্ড ডিসপ্লে ৷ 60Hz রিফ্রেস রেট সহ 6.1 ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হয়েছে এই মডেলটিতে ৷
iPhone 17e Price in India, Availability
ভারতে 17e এর দাম রাখা হয়েছে 64 হাজার 900 টাকা ৷ এই দামে 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৷ এবং 512GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 84 হাজার 900 টাকা ৷ ব্ল্যাক, সফট পিঙ্ক এবং সাদা-এই তিনটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷

iPhone 17e Features, Specifications
iPhone 17e মডেলে ডুয়েল সিম (Nano + eSIM) দেওয়া হয়েছে ৷ এবং iOS 26 এ চলবে ফোনটি ৷ 6.1 ইঞ্চি (1,170×2,532 pixels), সুপার রেটিনা XDR (OLED) ডিসপ্লে রয়েছে ৷ ডিসপ্লের রিফ্রেস রেট 60Hz, 800 নিটস পিক ব্রাইটনেস ৷ Ceramic Shield 2 Protection দেওয়া হয়েছে ৷ যার ফলে স্ক্র্যাচ লাগবে না ফোনে ৷
8GB RAM এর দুটি কনফিগারেশনে ফোনটি লঞ্চ করা হয়েছে ৷ যার মধ্যে একটি 256GB এবং অন্যটি 512GB ৷ 17e মডেলে দেওয়া হয়েছে IP68 রেটিং ৷ যার ফলে ফোনটি ধুলো ও জল প্রতিরোধী ৷ A19 ( (six-core CPU, 4-core GPU, 16-core Neural Engine) চিপসেট দেওয়া হয়েছে ৷

48 মেগাপিক্সেলের f/1.6 অ্যাপারচারের সিঙ্গল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ৷ অ্যাপেল জানিয়েছে অপটিক্যাল কোয়ালিটির 2X জুম সাপোর্ট করবে এই ক্যামেরায় ৷ ফ্রন্টে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা ৷
| iPhone 17e | iPhone 16e | |
| Display | 6.1 inches, OLED, 60 Hz | 6.1 inches, OLED, 60 Hz |
| Build | Aluminum and Ceramic Shield 2 | Aluminum and Ceramic Shield |
| Processor and RAM | Apple A19 with 8 GB of RAM | Apple A18 with 8 GB of RAM |
| Storage | 256 and 512 GB | 128, 256, and 512 GB |
| Cameras | 48-megapixel main camera, 12-MP selfie camera | 48-megapixel main camera, 12-MP selfie camera |
| Extras | Qi2/MagSafe wireless charging, Face ID, USB-C | Qi wireless charging, Face ID, USB-C |
| Colors | Soft Pink, Black, White | Black, White |
iPad Air (2026) Launched in India
iPhone 17e এর সঙ্গে iPad Air (2026) ও লঞ্চ করল Apple ৷ 11 ইঞ্চির মডেলটি মোট চারটি কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে এই ডিভাইসটি ৷ যারমধ্যে 128GB র দাম রাখা রয়েছে 64900 টাকা, 256GB-র দাম রাখা হয়েছে 74900 টাকা এবং 512GB র দাম রাখা হয়েছে 74900 টাকা ৷ এছাড়াও এর লেটেস্ট স্টোরেজ ভ্যারিয়েন্ট 1TB -র ৷ যার দাম রাখা হয়েছে 1 লাখ 14 হাজার 900 টাকা ৷
অন্যদিকে 13 ইঞ্চি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও চারটি কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে ৷ যার মধ্যে 128GB, 256GB,512GB এবং 1TB র দাম যথাক্রমে 84,900 টাকা, 94,900 টাকা, 1 লাখ 14 হাজার 900 টাকা এবং 1 লাখ 34 হাজার 900 টাকা ৷

