2025 এ ভারতে সবথেকে বেশি বিক্রি স্মার্টফোন কী ? অবাক করা রিপোর্ট প্রকাশ
iPhone 16 :অ্য়াপেলের পারফরম্যান্সের উপর তাদের স্মার্টফোনের ক্রেতাদের চরিত্র বদলেছে ৷ যার কারণে এন্ট্রি লেভেল ও মিড রেঞ্জ আইফোন থেকে অনেকটা এগিয়ে iPhoen 16 ৷

Published : December 29, 2025 at 3:31 PM IST
হায়দরাবাদ : ভারতে Apple বিক্রিতে লক্ষ্মী লাভ ৷ লঞ্চ হওয়ার পর থেকে মাত্র 11 মাসে 6.5 মিলিয়ন iPhone 16 মডেল বিক্রি করেছে কুপার্টিনোর সংস্থাটি ৷ এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে কাউন্টারপার্ট রিসার্চ (Counter Research ) নামে একটি সংস্থা ৷ তাদের দাবি এটাই এত কম সময়ের মধ্যে এটাই সর্বাধিক বিক্রি হওয়া iPhone ৷ এছাড়াও সর্বাধিক বিক্রি স্মার্টফোনের মধ্যে সেই তালিকায় রয়েছে iPhoen 15 ও ৷
Counter Research জানিয়েছে, অ্য়াপেলের পারফরম্যান্সের উপর তাদের স্মার্টফোনের ক্রেতাদের চরিত্র (Buyer Behaviour) বদলেছে ৷ যার কারণে এন্ট্রি লেভেল ও মিড রেঞ্জ আইফোন থেকে অনেকটা এগিয়ে iPhoen 16 ৷ বিশেষজ্ঞদের বক্তব্য iPhone 16 এত বিপুল পরিমাণ বিক্রির পিছনে রয়েছে একটি কারণ, সেটি হল Mad in India ৷ পাশাপাশি ভারতে 5টি স্টোর ওপেন করেছে ৷ এটাও একটা বড় কারণ ৷ এর পাশাপাশি আর্থিক দিকটিও বিবেচনা করেছে ওই সংস্থাটি ৷ তাদের বক্তব্য, No Cost EMI এর সুবিধা পাচ্ছেন ক্রেতারা ৷ যার কারণে iPhone 16 এর দাম তুলনামূলক বেশি হলেও তা কিনতে পিছপা হচ্ছেন না ক্রেতারা ৷
নভেম্বর মাসের একটি সেলস রিপোর্ট প্রকাশ করেছে Apple ৷ যেকানে তাদের তরফে জানানো হয়েছে, 25 অর্থবর্ষে তারা ডোমেস্টিক ব্যবসা করেছে 9 বিলিয়ন মার্কিন ডলার ৷
এদিকে বছরের শেষ পর্যায়ে এসে বড়সড় ঘোষণা করল Apple ৷ বেশ কয়েকটি পুরনো মডেল আর তারা প্রস্তুত করবে না বলে জানাল সংস্থাটি ৷ কারণ আপডেটেড চিপসেটের সঙ্গে নতুন মডেল লঞ্চ করবে সংস্থাটি ৷ প্রায় 20 টি মডেলের ডিভাইস তারা প্রস্তুত বন্ধ করে দিয়েছে ৷ তারমধ্যে যেমন রয়েছে iPhone, ipads, Mac এবং আরও কিছু ডিভাইস ৷
এর পাশাপাশি iPhone SE কে ভিন্টেজ স্মার্টফোনের তালিকাতেও যোগ করা হয়েছে ৷ এটি মূলত একটি কমপ্যাক্ট, পারফরম্যান্স ভিত্তিক, এবং বাজেট স্মার্টফোন ছিল ৷ SE থেকেই iPhone এর আইকনিক টাচপ্যানেলে হোম বাটন দেওয়া শুরু হয় ৷ এছাড়াও LCD প্যানেল, একটি 6 ইঞ্চির ডিসপ্লেএবং লাইটিং পোর্ট দেওয়া হয়েছিল ৷ তবে iPhone 16e লঞ্চ করার পর iPhone SE পুরোপুরি বন্ধ করা হয় ৷ 2025 সালে যা ভিন্টেজ বলে ঘোষণা করা হয় ৷
Conclusion:

