ETV Bharat / technology

কেমন কন্টেন্ট দেখতে পছন্দ করছেন ? জানিয়ে দিন ইনস্টাগ্রাম-কে ! তারপর কী হয় দেখুন...

Your algorithm : এবার থেকে ইনস্টাগ্রামের রেকমেন্ডেশন সেট করতে পারবেন আপনি নিজেই ৷ নতুন Your Algorithm লঞ্চ করতে চলেছে মেটার এই প্ল্য়াটফর্মটি ৷

Instagram to introduce Your algorithm feature
Your Algorithm লঞ্চ করতে চলেছে Instagram (সৌজন্যে - ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Tech Team

Published : December 12, 2025 at 12:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ইনস্টাগ্রামে রিলস দেখছেন ৷ এমন সময় এমন কিছু রিল রেকমেন্ড হয়ে এল আপনার স্ক্রিনে ৷ কিন্তু আপনার সেগুলি একদম নাপসন্দ ৷ তাহলে কী করণীয় ? হয় আপনি ইনস্টাগ্রাম ছেড়ে তখনকার মতো বেরিয়ে যাবেন ৷ অথবা, রিলগুলি পুরোটা না দেখেই স্ক্রোল আপ করবেন ৷ এই সমস্যার সমাধান আপনি এবার নিজেই করতে পারবেন ৷ কারণ, এবার থেকে ইনস্টাগ্রামের রেকমেন্ডেশন সেট করতে পারবেন আপনি নিজেই ৷ নতুন Your Algorithm লঞ্চ করতে চলেছে মেটার এই প্ল্য়াটফর্মটি ৷

Your Algorithm এর কী কাজ ?

এই ফিচারে নিজের রেকমেন্ডেশন নিজেই সেট করতে পারবেন ৷ অর্থাৎ এতদিন ইনস্টাগ্রাম আপনার সোশ্যাল মিডিয়া বিহেবিহার (Social Media Behavior) পর্যবেক্ষণ করত ৷ এবং সেই অনুযায়ী কন্টেন্ট রেকমেন্ড করত ৷ কিন্তু নতুন your Algorithm ফিচারে আপনি নিজেই নিজের রেকমেন্ডেশন সেট করতে পারবেন ৷ কী ধরনের কন্টেন্ট দেখতে চান তা জানাতে হবে ৷ প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তনও করার সুযোগ রয়েছে এই ফিচারে ৷

কোথায় ও কীভাবে এই ফিচারটি ব্যবহার করা যাবে?

এই অপশনটি সরাসরি রিলস ট্যাবে দেওয়া হয়েছে ৷ আপনি যখনই রিলস ট্যাব ওপেন করে রিলস দেখা শুরু করবেন তখনই স্ক্রিনের ডানদিকের উপরের কর্নারে দুটি লাইন সঙ্গে একটি হার্ট সেপ আইকন দেখা যাবে ৷ ওই আইকনে ক্লিক করলেই Your Algorithm প্য়ানেল ওপেন হবে ৷ আপনি কোন কোন টপিকের কন্টেন্ট দেখতে পছন্দ করছেন তা দেখতে পারবেন ওই ট্যাবে ৷

এছাড়াও ওই স্ক্রিনের আরও নিচের দিকে বেশ কয়েকটি টপিক দেখা যাবে ৷ সেখান থেকে পছন্দের টপিকও বেছে নিতে পারবেন আপনি ৷ সেভ করলেই সেট হবে আপনার কাস্টমাইজড অ্য়ালগোরিদম ৷ এরপর সেই পছন্দসই টপিকের কন্টেন্টই দেখতে পাবেন ব্যবহারকারী ৷ এমনকি যদি কেউ মনে করেন তাঁর পছন্দের টপিক সেখানে দেখাচ্ছে না, তাহলে টাইপ করারও সুবিধা রয়েছে ৷

ইনস্টাগ্রামের তরফে জানানো হয়েছে, নতুন এই ফিচারে নিজের রেকমেন্ডেশন ফিডের উপর পুরোপুরি কন্ট্রোল থাকবে ব্যবহারকারীর ৷ এমনকি ব্যবহারকারীর পছন্দের উপর নির্ভর করে অ্য়াডও দেখাবে ইনস্টাগ্রাম ৷ কিছু কিছু ব্যবহারকারীর কাছে ইতিমধ্যে এই ফিচারটি পৌঁছে গেছে ৷ ইনস্টাগ্রামের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে ফিচারটি রোলআউট করা হবে ৷

Read More- স্টিল ইমেজ থেকে মুহূর্তে তৈরি হবে ভিডিও ! নতুন ফিচার আসছে Whatsapp-এ