ETV Bharat / technology

আপনার ভিডিয়ো নিজে থেকে এডিট করে দেবে Instagram ! লঞ্চ হল নতুন ফিচার 'First Draft'

এটি একটি অটোমেটেড ভিডিয়ো এডিটিং ফিচার ৷

Instagram Launched First Draft feature for video editing
প্রতীকী ছবি (ছবি - AFP)
author img

By ETV Bharat Tech Team

Published : August 27, 2026 at 6:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : নতুন একটি ফিচার লঞ্চ করল ইনস্টাগ্রাম ৷ ওই ফিচারের নাম দেওয়া হয়েছে First Draft ৷ ইমেজ ও ভিডিয়ো শেয়ারিং এই প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, এই ফিচারটি নিজে থেকেই যেকোনও ভিডিয়ো এডিট করে দিতে সক্ষম ৷

First Draft কী ?

খুব সহজভাবে বোঝাতে গেলে বলতে হয় এটি একটি অটোমেটেড ভিডিয়ো এডিটিং ফিচার ৷ অর্থাৎ ধরে নিন আপনি কোনও একটি ভিডিয়ো আপলোড করতে চাইছেন ইনস্টাগ্রামে ৷ কিন্তু আপনি ঠিকমতো এডিট করতে পারছেন না ৷ সেক্ষেত্রে First Draft নিজে থেকেই আপনার ভিডিয়ো এডিট করে দেবে ৷ এবং তা আকর্ষণীয় করে তুলবে ৷

First Draft কি আলাদা কোনও অ্যাপ ?

না First Draft কোনও আলাদা কোনও অ্যাপ নয় ৷ এটি একটি ফিচার ৷ ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যেই এটি ইনবিল্ট করা হয়েছে ৷

কীভাবে কাজ করবে এই ফিচার ?

কোনও ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গে First Draft ফিচারটি পুরো ভিডিয়োটি স্ক্যান করবে ৷ এবং বিশ্লেষণ করে দেখবে কোথায় কোথায় অপ্রয়োজনীয় অংশ রয়েছে ৷ সেই অংশগুলি নিজে থেকেই ওই ফিচারটি কেটে দেবে ৷

ইনস্টাগ্রামের তরফে জানানো হয়েছে এটি পুরোপুরি রি-ডু মডেলে ৷ অর্থাৎ কোনও অংশ পছন্দ না হলে ফের অংশটি ফের নিজের মতো করে এডিট করা যাবে ৷

তাহলে কি অন্য এডিটিং অ্যাপের প্রয়োজন নেই ?

অবশ্যই রয়েছে ৷ ফিচারের নামই রয়েছে First Draft ৷ অর্থাৎ প্রাথমিকভাবে একটি এডিট করে দেবে এই ফিচারটি ৷ তা কোনওভাবেই ফাইনাল কাট নয় ৷ সেই কারণে প্রফেশনালদের জন্য এই ফিচারটি শুধুমাত্র একটি সাহায্য়কারী ফিচার হিসেবে ব্যবহার করা যাবে ৷ বিভিন্ন এডিটিং অ্যাপের মাধ্যমে যে প্রফেশনাল এডিট করা সম্ভব তা এই ফিচারে সম্ভব নয় ৷

ফিচারটি কি চালু হয়েছে ?

এই ফিচারটি iOS এর জন্য বর্তমানে চালু করা হয়েছে ৷ তবে সমস্ত রিজিওনের জন্য এখনই চালু হয়নি ৷ ধীরে ধীরে ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে ৷

Read More - Lava Bold N4 Lite লঞ্চ হল ভারতে, আট হাজারেরও কম দামের এই ফোনে কী কী ফিচার রয়েছে ?