ETV Bharat / technology

দেশের প্রথম AI চিকিৎসা পরিষেবা কেন্দ্র চালু, কী কী সুবিধা হবে রোগীদের ?

AI Clinic : শনিবার এই হাসপাতালের উদ্বাধন করেন স্বাস্থ্য মন্ত্রকের অ্য়াডিশনাল ডিরেক্টর জেনারেল অফ হেল্থ সার্ভিস সুনীতা শর্মা ৷

Representative Image
প্রতীকী ছবি (ছবি - IANS)
author img

By ETV Bharat Tech Team

Published : January 5, 2026 at 11:34 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ভারতের চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নতি বলা যেতে পারে ৷ কারণ, দেশের সর্বপ্রথম গ্রেটার নয়ডায় একটি সরকারি হাসপাতালে উদ্বোধন হল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর চিকিৎসা ব্যবস্থা ৷ ওই হাসপাতালের নাম Government Institute of Medical Science (GIMS) ৷ জানা গিয়েছেন, দেশের মধ্যে এটাই প্রথম কোনও সরকারি হাসপাতাল যেখানে পুরোপুরি ভাবে AI নির্ভর চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ৷ শুধু উত্তরপ্রদেশ নয়, এই হাসপাতাল তৈরির ফলে গোটা দেশের চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে ৷

শনিবার এই হাসপাতালের উদ্বাধন করেন স্বাস্থ্য মন্ত্রকের অ্য়াডিশনাল ডিরেক্টর জেনারেল অফ হেল্থ সার্ভিস সুনীতা শর্মা ৷ মূলত সরকারি হাসপাতালে আগত রোগীরা AI নির্ভর অতি উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন তার জন্যই এই ক্লিনিকের সূচনা করা হয়েছে বলে জানান তিনি ৷

প্রাথমিকভাবে এই ক্লিনিক বিভিন্ন টেস্ট করতে সহায়তা করবে তারসঙ্গে বিভিন্ন চিকিৎসা সম্পর্কিত তথ্য জানা সম্ভব হবে ৷ GIMS এর ডিরেক্টর, প্রফেসর এবং শিশু চিকিৎসক ব্রিগেডিয়ার রাকেশ কুমার গুপ্তা জানিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রের জন্য এটা একটা নতুন দিশা বলা যেতে পারে ৷ এবং বর্তমান সময়ের জন্য যথাযত পদক্ষেপ বলেও দাবি তাঁর ৷

গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 100 জন চিকিৎসক এই ক্লিনিকের উদ্বোধনে অনলাইনে উপস্থিত ছিলেন ৷ পুরো কেন্দ্রটি তৈরি করতে প্রযুক্তিগত সহায়তা করেছে IIT Kanpur, IIT Madras এবং IIIT Lucknow ৷ ডেটা নির্ভর চিকিৎসা পরিষেবা দিতে এই কেন্দ্রটি সহায়তা করবে বলে জানানো হয়েছে ৷

6 জানুয়ারি 2026 অর্থাৎ মঙ্গলবার থেকে এই ক্লিনিকটি পুরোদমে পরিষেবা দিতে শুরু করবে ৷ এর মাধ্যমে রোগীরা যেমন সুরক্ষিত থাকবেন তেমনই বেশি সময় খরচ ছাড়াই অতি দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব হবে ৷

AI ক্লিনিক কী ?

এটি অতি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা ৷ যেটা মূলত ডেটা নির্ভর ৷ বিভিন্ন ডেটা সংগ্রহ হলে অ্য়ালগরিদমের উপর ভিত্তি করে চিকিৎসা পরিষেবা দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ এর মাধ্যমে সবথেকে বেশি সুবিধা পাবেন প্রান্তিক ও দুর্গম এলাকার বাসিন্দারা ৷ যাঁদের কাছে অতি দ্রুত ও সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পৌঁছনো সম্ভব হয় না তাঁরা এবার থেকে উন্নততর পরিষেবা পাবেন ৷

Read More - শুধু টেক্সট বা ইমেজ নয়, অডিও জেনারেটও সম্ভব ChatGPT - র মাধ্যমে ! নতুন ফিচার লঞ্চ