নতুন লুকসে বাজারে লঞ্চ করল Xtreme 125R, দামও নাগালের মধ্যেই
Xtreme 125R : পুরনো মডেলের সঙ্গে এই ভ্যারিয়েন্টে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন না আনা হলেও কালার অপশনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷

Published : November 8, 2025 at 5:07 PM IST
গাড়ি কেনার প্ল্য়ান করছেন ? একটু স্টাইলিশ হবে তারসঙ্গে দামও নাগালের মধ্যে থাকবে ৷ তাহলে সেই সুযোগ এখন আপনার নাগালে ৷ কারণ ভারতের বাজারে নতুন ভ্য়ারিয়েন্টের Xtreme 125R লঞ্চ করল Hero MotoCorp ৷ যার Ex Showroom প্রাইস রাখা হয়েছে 1.04 লাখ টাকা ৷ ফিচার সহ বেশ কিছু আপগ্রেড করে এই মডেলটি লঞ্চ করা হয়েছে ৷ তবে মেকানিজমের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন করা হয়নি ৷
পুরনো মডেলের সঙ্গে এই ভ্যারিয়েন্টে ডিজাইনের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন না আনা হলেও কালার অপশনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ মোট 3টি নতুন কালার ভ্যারিয়েন্ট অ্য়াড করা হয়েছে এই মডেলটিতে ৷ তারমধ্যে রয়েছে, ব্ল্য়াক পার্ল রেড, ব্ল্য়াক ম্য়াটস্য়াডো গ্রে এবং ব্ল্যাক লিফ গ্রিন ৷ প্রতিটি কালারের উপর নতুন ডিজাইনও অ্য়াড করা হয়েছে ৷ যার ফলে বাইকটি দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে ৷ মূলত জেন আলফা বা জেন জি যাঁরা একটু স্টাইলিশ গাড়ি খুঁজছেন তাঁদের জন্য এই বাইকটি হতে পারে পারফেক্ট ম্যাচ ৷ দেখে নিন বিস্তারিত তথ্য-
বাইকটিতে দেওয়া হয়েছে ride by wire থ্রোটেল, ক্রজ কন্ট্রোল এবং একাধিক রাইডিং মোড ৷ তারমধ্যে রয়েছে পাওয়ার, রোড এবং ইকো মোড, যেগুলি কালার LCD মনিটর থেকেই কন্ট্রোল করা সম্ভব ৷ দুটি চাকায় দেওয়া হয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল ABS ৷

Xtreme 125R Specification
Xtreme 125R বাইকে দেওয়া হয়েছে 124.7cc সিঙ্গল সিলিন্ডারের এয়ার কুল ইঞ্জিন ৷ 11.5 হর্ষপাওয়ার এবং 10.5 Nm টর্ক জেনারেট করতে সক্ষম এই ইঞ্জিনটি ৷ 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এই বাইকটি TVS Raider, Honda CB125 Hornet এবং বাজাজ পালসার N125-এর সঙ্গে টক্কর দিতে প্রস্তুত ৷
গাড়িটির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে 1.04 লাখ টাকা ৷ তবে ফিচার অনুযায়ী গাড়িটির দাম বাড়বে ৷
স্পেসিফিকেশন
| দৈর্ঘ্য় | 2009 |
| প্রস্থ | 793 |
| উচ্চতা | 1051 |
| Fuel Tank Capacity (L) | 10L |
| Fuel Consumption | 63 Kmpl (WMTC- BS VI) |
| Engine Type | Air Cooled 4 Stroke |
| Wheel Type | Alloy |
| Front Suspension Type | Telescopic Forks |
| Frame Type | Diamond |
| Clutch Type | Wet Multi Plate |

