ফোনে ভুল করেও রাখবেন না এই পর্ন অ্যাপগুলি ! বিপদ আপনারই, সতর্ক করল কেন্দ্রীয় সরকার
সোমবার National Cybercrime Threat Analytics Unit (NCTAU)-র তরফে ওই অ্যাডভাইসরি জারি করা হয়েছে ৷

Published : September 1, 2026 at 1:53 PM IST
হায়দরাবাদ : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় সরকার ৷ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি অ্য়াডভাইসরি জারি করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, পর্নগ্রাফি অ্যাপকে হাতিয়ার করে প্রতারণার চেষ্টা করছে অপরাধীরা ৷ এবং সেই অ্যাপগুলিকে Meta-র বিভিন্ন প্ল্যাটফর্ম মূলত ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো হচ্ছে ৷
Advisory Against Malicious Android Apps
সোমবার মূলত National Cybercrime Threat Analytics Unit (NCTAU)-র তরফে ওই অ্যাডভাইসরি জারি করা হয়েছে ৷ সেখানে মূলত পাঁচটি অ্যাপের নাম জানিয়েছে ৷ তারমধ্যে রয়েছে, Night Play, Reloop, Kyss, Vimo, Rivo, Nexo এবং Vixa ৷ এছাড়াও এই ধরনের অন্য নামের অ্যাপ থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে, এই অ্যাপগুলিতে ম্যালওয়্যার রয়েছে ৷ যেগুলি ব্যবহারকারীদের ব্যবহারকারীদের ডিভাইসের কন্ট্রোল নিতে পারে ৷
The National Cybercrime Threat Analytics Unit (NCTAU) has observed a rise in financial frauds perpetrated through malicious Android applications masquerading as pornography apps, circulated through Facebook and Instagram ads operating under the names "Night Play", "Reloop",… pic.twitter.com/G0bnRhWCYb
— ANI (@ANI) August 31, 2026
কীভাবে কাজ করে এই অ্যাপগুলি ?
স্বরাষ্ট্র মন্ত্রকের NCTAU-র তরফে জানানো হয়েছে, এই অ্যাপগুলির বিজ্ঞাপন দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷ সেখান থেকে কেউ হয়তো ওই অ্যাপ ডাউনলোড করলেন ৷ ফোনে ডাউনোলোড করার সঙ্গে সঙ্গে কন্টেন্ট অ্যাকসেসের জন্য (মূলত ভিডিয়ো ও ফটো) একটি APK ফাইল ডাউনলোডের নির্দেশ দেওয়া হচ্ছে ৷ ওই APK ফাইলটিই ম্য়ালওয়্যার ৷
দ্বিতীয়ত, অনেকসময় অ্য়াপগুলি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ফের আপডেক করার নির্দেশ দেওয়া হচ্ছে ৷ আপডেট করার সময় ম্যালওয়্যার যুক্ত ফাইলটি ডাউনলোড হচ্ছে ৷
ওই ফাইলগুলি ডাউলোড হওয়ার সঙ্গে সঙ্গে অনেকসময় একটি VPN ও ডাউনলোড হচ্ছে ৷ যা ইন্টারনেট ট্রাফিককে হামলাকারীদের সার্ভারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে ৷ ফলে হামলাকারীরা (Attackers) ওই ডিভাইসের অ্যাকসেস পাচ্ছেন ৷
এর মধ্যে অনেকসময় পারমিশনও চাইছে এই অ্যাপগুলি ৷ অর্থাৎ ফোনের গুরুত্বপূর্ণ ফিচারগুলি নিজে থেকেই কন্ট্রোল করতে পারবে হামলাকারী বা অপরাধীরা ৷
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ধরনের অ্যাপগুলি যেন সাধারণ মানুষ না ডাউনলোড করেন ৷ কারণ এর ফলে ফোনের পুরো কন্ট্রোল হামলাকারীদের হাতে পৌঁছে যাবে ৷ এবং তাতে বড় বিপদের সম্ভাবনা থাকছে ৷
এই ধরনের অ্যাপগুলি Play Store-এ লিস্টিং নেই ৷ ফলে গুগলের নিরাপত্তা বেষ্টনী সহজেই এড়িয়ে যাচ্ছে এই অ্যাপগুলি ৷ মন্ত্রকের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, ব্যবহারকারীরা যেন শুধুমাত্র Play Store অথবা App Store থেকেই অ্য়াপ ডাউনলোড করেন ৷

