ETV Bharat / technology

ওয়েব সিরিজের আগের পার্ট ভুলে গেছেন ? মনে পড়াবে Google AI ! নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন ? জানুন

Google TV : নতুন যে ফিচারগুলি লঞ্চ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে, দর্শকরা কোনও বিষয়ের উপর ডিপ ড্রাইভ করতে পারবেন ৷

Google TV will get AI assistance soon
Google TV তেও এবার সংযুক্ত করা হচ্ছে Gemini AI (ছবি - AP)
author img

By ETV Bharat Tech Team

Published : January 6, 2026 at 3:29 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Google TV তেও এবার সংযুক্ত করা হচ্ছে Gemini AI ৷ সিলিকন ভ্যালির এই টেক জায়ান্টের দাবি, এতে টিভি দেখার অভিজ্ঞতাই বদলে যাবে ৷ যাঁরা এতদিন ধরে ট্রাডিশনাল টিভি দেখে অভ্যস্থ তাঁদের কাছে অন্য অভিজ্ঞতা পৌঁছে দেবে Google AI ৷ সংস্থার তরফে এই ঘোষণা নভেম্বরে করা হয়েছিল ৷ নতুন বছরের শুরুতেই Consumer Electronics Show 2026 (CES) 2026 এর আয়োজন করা হয়েছিল ৷ যা গোটা বিশ্বের প্রিমিয়ার টেক ইভেন্ট বলা যায় ৷ সেই ইভেন্টেই বেশ কয়েকটি নতুন ফিচার প্রদর্শন করল Google ৷ যেগুলি Google TV তে ইমপ্লিমেন্ট করা হবে ৷

নতুন যে ফিচারগুলি লঞ্চ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে, দর্শকরা কোনও বিষয়ের উপর ডিপ ড্রাইভ করতে পারবেন ৷ পাশাপাশি কোনও ইমেজ বা ভিডিও Gemini AI এর মাধ্যমে রি-ইমাজিন করতে পারবেন ৷ এর জন্য কোনও জটিল সেটিংস বদলানোরও প্রয়োজন নেই বলে দাবি সংস্থার ৷

তবে একসঙ্গে সমস্ত Google TV তে এই ফিচার পাওয়া যাবে না ৷ বদলে প্রাথমিকভাবে কিছু TCL টিভিতে এই ফিচারগুলি সংযুক্তিকরণ করা হবে ৷ এবং পরবর্তীতে বাকি টিভিতে ধীরে ধীরে এই ফিচারগুলি দেওয়া হবে ৷

দর্শকদের জন্য লার্জ স্ক্রিন এক্সপিরিয়েন্স তৈরি করতে সাহায্য় করবে Google Gemini ৷ অন্যদিকে, টিভির সঙ্গে কথাও বলতে পারবেন দর্শকরা ৷ ফলে কোনও সিরিজ বা শো দেখার ইচ্ছে হলে ভয়েস কম্যান্ডের মাধ্যমেই তা হাজির করতে পারবেন দর্শকরা ৷ এখানেই শেষ নয়, কোনও শো-এর রিক্যাপও তৈরি করতে সাহায্য করবে Gemini AI ৷ একাধিক দর্শকের পছন্দ অনুযায়ী কন্টেন্ট রেকমেন্ডও করতে সাহায্য করবে AI এজেন্ট ৷ এছাড়াও দর্শক যদি কোনও সিরিজ বা শো -এর প্লট মনে করতে না পারেন সেবিষয়েও মনে করিয়ে দেওয়ার দায়িত্ব Google AI এর ৷

এই বিষয়ে একটি উদাহরণও তুলে ধরা হয়েছিল ৷ ধরে নিন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে কোনও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ৷ সেটি কোনও সিনেমা, শো বা সিরিজের অংশ ৷ সেই বিষয়টি আপনার অজানা ৷ আপনি যদি Google TV-কে নির্দিষ্ট ও আলোচনা নিয়ে জিজ্ঞাসা করেন এবং কোনও প্রশ্ন করেন তাহলে তার জবাব দিতে প্রস্তুত AI এজেন্ট ৷

ধরে নিন সব মাধ্যমে কোনও একটি হাসপাতালের ঝামেলা নিয়ে আলোচনা হচ্ছে ৷ সেটা কোনও একটি সিনেমার অংশ ৷ আপনি হয়তো বুঝতে পারছেন না ৷ আপনি সরাসরি Google TV- কে জিজ্ঞাসা করতেই পারেন , "হাসপাতালের ঝামেলা নিয়ে যে বিষয়টি নিয়ে সবাই আলোচনা করছে সেটি আসলে কী ?"

Consumer Electronics Show 2026 ইভেন্টে আপকামিং ফিচার সম্পর্কে সব তথ্যই তুলে ধরেছে Google ৷ এমনকি কীভাবে সেগুলি ব্যবহার করতে হয় সেই বিষয়েও জানানো হয়েছে ৷

Read More - বিমানে আর ব্যবহার করতে পারবেন না পাওয়ার ব্যাঙ্ক , নয়া নির্দেশিকা জারি DGCA -র