প্রয়োজন নেই URL-এর, লঞ্চ হল AI Powered Google Disco
Google Disco : Disco অন্য ব্রাউজারের থেকে অনেকটাই আলাদা হবে ৷ এই ব্রাউজারে কোনও ওয়েব URL দেওয়ার প্রয়োজন নেই ৷

Published : December 13, 2025 at 4:39 PM IST
হায়দরাবাদ : চলতি বছরে AI নির্ভরতা বেড়েছে প্রায় কয়েক গুন ৷ একাধিক নতুন চ্যাটবট যেমন লঞ্চ হয়েছে ঠিক তেমনই বিভিন্ন AI টুলসও লঞ্চ করেছে বিভিন্ন সংস্থা ৷ সোশ্য়াল মিডিয়ার সঙ্গেও সংযুক্ত করে দেওয়া হয়েছে AI কে ৷ এরই মাঝে বছর শেষে আরও একটি বড় খবর এল প্রকাশ্যে ৷ Google এর তরফে লঞ্চ করা হয়েছে Gemini 3 পাওয়ার্ড ব্রাউজার Disco ৷ সংস্থার তরফে বলা হয়েছে, "Designed to reimagine browsing and building for the modern web ৷"
OpenAI, Perplexity সহ বিভিন্ন বিভিন্ন AI এজেন্ট ওয়েব ব্রাউজার লঞ্চ করেছে ৷ অথবা কোনও একটি ব্রাউজারের সঙ্গে AI চ্যাটবট লিঙ্ক করেছে ৷ তেমনই Google Chrome এর সঙ্গে AI এজেন্ট সংযুক্তিকরণ করেছে ৷ কিন্তু তা ছাড়াও আরও একটি AI ওয়েবব্রাউজার লঞ্চ করল ক্রোম টিম ৷
Disco অন্য ব্রাউজারের থেকে অনেকটাই আলাদা হবে ৷ এই ব্রাউজারে কোনও ওয়েব URL দেওয়ার প্রয়োজন নেই ৷ সেক্ষেত্রে, কোনও একটি টপিক বা কয়্যারি দিতে হবে ব্যবহারকারীকে ৷ এবং Disco নিজে থেকেই ওই টপিক সার্চ করে রেজাল্ট দেখাবে ৷ উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, ধরে নিন আপনি কোনও ট্যুর প্ল্য়ান করছেন ৷ আপনি Disco তে সেই বিষয়ে কোনও তথ্য জানতে চাইলেন ৷ AI পাওয়ার্ড ওই ব্রাউজার নিজে থেকেই একটি একটি ট্রিপ বানিয়ে দেবে ৷ এবং আপনার চাহিদা অনুযায়ী যাবতীয় তথ্য আপনার সামনে হাজির করবে ৷
এছাড়াও পড়ুয়াদের জন্যও বেশ কার্যকারী ভূমি পালন করবে এটা ৷ কোনও পড়ুয়া নির্দিষ্ট কোনও টপিক সম্পর্কে তথ্য জানতে চাইলে Disco সেই টপিকের উপর যাবতীয় তথ্য হাজির করবে ৷
প্রশ্ন উঠতেই পারে, এই সুবিধা যে কোনও চ্যাটবট হাজির করে ৷ তবে সেক্ষেত্রে বেশ কিছু পার্থক্য রয়েছে ৷ Disco সবক্ষেত্রেই On the go Result দিতে পারবে ৷ এবং পার্সনালাইজড কয়্যারি রেজাল্ট হাজির করবে ৷ কারণ Gemini 3 ব্যবহার করেই পুরো কাজটি করবে Google Disco ৷
Google এর তরফে জানানো হয়েছে যারা এই এজেন্টটি ব্যবহার করতে চাইছেন তাঁদের Google Lab পেজ থেকে Wishlist করতে হবে ৷ এবং প্রাথমিকভাবে শুধুমাত্র iOS ব্যবহারকারীরাই এটা ব্যবহার করতে পারবেন ৷

