ভারতে লঞ্চ হল Google AI plus ফিচার, কত টাকা খরচ করতে হবে ব্য়বহারকারীদের ?
Google AI plus : Google AI Plus প্ল্য়ানে Gemini 3 Pro মডেলের সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷

Published : December 10, 2025 at 5:32 PM IST
হায়দরাবাদ : ভারতে লঞ্চ করল Google AI plus ফিচার ৷ বুধবার অর্থাৎ 10 ডিসেম্বর ভারতীয় ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্য়ান লঞ্চ করেছে সংস্থাটি ৷ এর আগে Google এর মোট দুটি প্ল্য়ান চালু ছিল ৷ তারমধ্যে একটি Google AI Pro এবং অন্যটি Google AI Ultra ৷ এছাড়াও ফ্রি-তেও এই চ্যাটবটটি ব্যবহার করার সুবিধা ছিল ৷ নতুন লঞ্চ করা Google AI Plus ফিচারে ব্যবহারকারীরা একাধিক সুবিধা ছাড়াও Nano Banana Pro -র অ্য়াকসেস পাবেন ৷ এই প্ল্য়ানটির সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা মাসিক 200 ক্রেডিট বিনামূল্যে পাবেন ৷
Google AI Plus প্ল্য়ানে Gemini 3 Pro মডেলের সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷ এর জন্য ব্যবহারকারীদের প্রথম 6 মাস 199 টাকা করে খরচ করতে হবে ৷ পরবর্তীতে মাসিক 399 টাকা খরচ করতে হবে ৷ টেক্স টু ইমেজ কনভার্ট করতে ন্য়ানো ব্যানানা মডেলটিও ব্যবহার করতে পারবেন ৷ এই সাবস্ক্রিপশনের সঙ্গে Whisk এবং Flow App এর জন্য মাসিক 200 ক্রেডিট পাবেন ব্যবহারকারীরা ৷ ওই অ্য়াপ দুটিতে Veo 3.1 ব্যবহারের সুযোগ পাবেন ৷ যার মাধ্যমে ভিডিও ও কন্টেন্ট জেনারেশন সম্ভব ৷
Google এর নতুন AI Plus প্ল্য়ানের সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা NotebookLM এর অডিও ওভারভিউ টুল ব্যবহার করতে পারবেন ৷ এর পাশাপাশি কোনও বিষয়ে গবেষণা ও লেখার সুবিধা থাকবে ৷ তবে যাঁরা ফ্রি ভার্সন ব্যবহার করছেন তাঁরাও রিসার্চ ও টেক্সট কন্টেন্ট জেনারেট করার সুবিধা পান ৷ AI Plus প্ল্যানের ব্যবহারকারীরা তাঁদের Gmail, Google Docs এবং Google Vids এ AI ফিচার ব্যবহার করতে পারবেন ৷ এরসঙ্গে Google Cloud এর 200 GB স্টোরেজ ব্যবহারের সুযোগ রয়েছে ৷
Google AI Pro এবং AI Ultra -র দাম রাখা হয়েছে প্রতি মাসে যথাক্রমে 1950 টাকা এবং 24500 টাকা ৷ যেখানে Pro প্ল্য়ানে 1000 AI ক্রেডিট এবং Ultra প্ল্য়ানে 25000 AI ক্রেডিট ব্যবহার করা সম্ভব ৷ এই প্ল্য়ানগুলিতে Gemini Code Assist, Gemini CLI Access পাওয়া সম্ভব ৷
অন্যদিকে Google এর এই প্ল্য়ানগুলির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ChatGPT- র সাবস্ক্রিপশন প্ল্য়ান ৷ যার দাম 399 টাকা ৷ তবে ChatGPT কোনও ক্লাউড স্টোরেজ দেয় না তাদের ব্যবহারকারীদের জন্য ৷ চলতি বছরের অগাস্ট মাসে লঞ্চ করেছিল ChatGPT Go মডেল ৷ যেটা GPT 5 AI মডেল ব্যবহার করা হয়েছে ৷ ইমেজ জেনারেশন, ফাইল আপলোড এবং ডেটা অ্য়ানালিসিসের জন্য এই মডেলটি ব্যবহার করা হয় ৷

