কাছাকাছি Authorised Aadhaar Centres কোথায় রয়েছে ? জানা যাবে Google Maps - এ
Authorised Aadhaar Centres : আমেরিকার টেক জায়ান্ট গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে UIDAI ৷ Maps ব্যবহারকারীরা জানতে পারবেন তাঁদের কাছাকাছি কোথায় আধার সেন্টার রয়েছে ৷

Published : February 26, 2026 at 5:21 PM IST
হায়দরাবাদ : আধার কার্ডে মাঝেমধ্যেই বিভিন্ন তথ্য আপডেট করার প্রয়োজন হয় ৷ অনলাইনে কিছু পরিবর্তন করা সম্ভব হলেও বেশিরভাগ তথ্য আপডেট করার জন্য যেতে হয় স্থানীয় আধার সেন্টারে ৷ কিন্তু অনেকের মনে একটা বড় প্রশ্ন থাকে ৷ সেটা হল বাড়ির কাছাকাছি আধার সেন্টার কোথায় ৷ অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বা আধার ওয়েবসাইটে কিছু তথ্য থাকলেও অনেকের পক্ষে তা খোঁজ পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় ৷ এই পরিস্থিতিতে নতুন একটি উদ্যোগ নিল Google ৷ এবার থেকে আধার সেন্টারের খোঁজ পাওয়া যাবে Google Maps এ ৷ এবং কোন রাস্তা দিয়ে সেই সেন্টারে যেতে হবে তা জানতে পারবেন ব্যবহারকারী ৷
কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে 26 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, আমেরিকার টেক জায়ান্ট গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে UIDAI ৷ এর মাধ্যমে Maps ব্যবহারকারীরা জানতে পারবেন তাঁদের কাছাকাছি কোথায় আধার সেন্টার রয়েছে ৷
PIB-র প্রকাশ করা ওই বিবৃতি অনুযায়ী এই মুহূর্তে গোটা ভারতে 60 হাজার স্বীকৃতি প্রাপ্ত আধার সেন্টার রয়েছে ৷ এছাড়াও স্টেট অফ আর্ট প্রযুক্তির সুবিধা যুক্ত আধার সেবা কেন্দ্র রয়েছে ৷ নতুন এই পরিষেবা চালু করার ফলে নিকটবর্তী আধার সেন্টার খুঁজতে সমস্যা হবে না ৷
Maps এর সার্চে ব্যবহারকারীকে লিখতে হবে Aadhaar Center near me ৷ এবং তারসঙ্গে Location অন রাখতে হবে ৷ তাহলেই Maps নিজে থেকেই জানিয়ে দেবে ওই ব্যবহারকারীর কাছাকাছি কোথায় আধার সেন্টার রয়েছে ৷ এবং কোন রাস্তা দিয়ে যেতে কতক্ষণ সময় লাগবে ৷
UIDAI এর চিফ এগজিকিউটিভ অফিসার ভূবনেশ কুমার এই প্রসঙ্গে বলেন, " যে সব সাধারণ মানুষের আধার নম্বর রয়েছে তাঁদের পরিষেবা দেওয়াই লক্ষ্য UIDAI-এর ৷ এই কোলাবোরেশনের ফলে আধার সেন্টার খোঁজা এখন আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ ৷"
এছাড়াও এবার থেকে গুগল বিজনেস প্রোফাইল ব্যবহার করবে গুগল ৷ যার ফলে ব্যবহারকারীদের ফিডব্যাক দেওয়া ও বিভিন্ন তথ্যের পরিবর্তন করার প্রয়োজন হলে তা সহজেই করতে পারবে UIDAI ৷ এই বিষয়গুলি ছাড়াও Google Maps এর মাধ্যমেই এবার থেকে আধার সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে ৷

