লক্ষ্য উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4 স্যাটেলাইট এবং 5 সেপারেশন সিস্টেম নিয়ে রওনা হচ্ছে ISRO-র রকেট !
Dhruva Space : 2012 সালে তৈরি হওয়া ধ্রুভ স্পেস প্রাইভেট লিমিটেড লিমিটেড জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি সংস্থা ৷

Published : January 9, 2026 at 5:02 PM IST
হায়দরাবাদ : একাধিক স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেবে পোলার অ্য়াকসেস - 01 (PA-1) ৷ ISRO-র PSLV-DL-C62 এর মাধ্যমে 12 জানুয়ারি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়ে মহাকাশে পৌঁছবে ওই স্যাটেলাইটগুলি ৷ এই উৎক্ষেপণ সফল হলে ভারতের মোট 6টি রাজ্য ও দুটি দেশ সমানভাবে উপকৃত হবে ৷ এই পোলার অ্য়াকসেস -01 (PA-1) মহাকাশযানটি তৈরি করেছে হায়দরাবাদের ফুল স্টেক স্পেস ইঞ্জিয়ারিং সংস্থা Dhruva Space ৷
2012 সালে তৈরি হওয়া ধ্রুভ স্পেস প্রাইভেট লিমিটেড লিমিটেড জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি সংস্থা ৷ যার ফুল স্টেক স্পেস ইঞ্জিনিয়ারিং সলিউশনের উপর কাজ করে ৷ হায়দরাবাদের পাশাপাশি অষ্ট্রিয়াতে রয়েছে তাদের অফিস ৷ স্যাটেলাইট এবং আর্থ স্টেশন কানেক্টিভিটি, লঞ্চ সার্ভিস, স্পেস নির্ভর অ্য়াপ্লিকেশন তৈরিতে দক্ষ ৷
Polar Access 1 Mission : পোলার অ্য়াকসেস 1 হল এই প্রোগ্রামের প্রথম এডিশন ৷ যার মধ্যে থাকছে 4টি স্যাটেলাইট এবং 5 টি সেপারেশন সিস্টেম এবং মাল্টিপ্যাল অপারেশন গ্রাউন্ড স্টেশন ৷ দেশের 6 রাজ্য এবং 2টি দেশের জন্য 10টি স্পেস মিশন থাকছে এই প্রজেক্টে ৷ এই এডিশনে থাকছে লঞ্চ ভেহিক্যাল ইন্টিগ্রেশন, সেপারেশন সিস্টেম, গ্রাউন্ড স্টেশন অবকাঠামো এবং Ground Station as a service (GSaaS) ৷ 2024 সালে ভারত সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছিল এই সংস্থাটি ৷
কোন কোন রাজ্যের জন্য কাজ করবে এই স্যাটেলাইট ?
ওড়িশা - CV Raman Global University-র দ্বারা প্রস্তুত করা CGUSAT-1 ওড়িশার প্রথম স্যাটেলাইট মিশন ৷ যা ধ্রুভ স্পেস প্ল্য়াটফর্মের উপর তৈরি করা হয়েছে ৷ ডিজাস্টার রেসপন্সে এই স্যাটেলাইটটি সহায়তা করবে বলে জানানো হয়েছে ৷
কর্নাটক - বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর বিশ্ববিদ্যালয়ের তরফে তৈরি করা হয়েছে DSAT 1 ৷ টু-ওয়ে অ্য়ামেচার ব্যান্ড কমিউনিকেশন করতে পারদর্শী হবে এই স্যাটেলাইটটি ৷ ধ্রুভ PA -1 এর মাধ্য়মে এটি পৌঁছবে মহাকাশে ৷
অসম- অসমের ডন বসকো বিশ্ববিদ্যালয়ের তরফে তৈরি করা হয়েছে LACHIT-1 ৷ উত্তরপূর্ব ভারত থেকে এটাই প্রথম মহাকাশ অভিযান বলা যেতে পারে ৷ এটি একটি ইউনিভার্সিটি মিশন হিসেবে গণ্য করা হয়েছে ৷ যা ধ্রুভের ASTRA (Accelerated Space Technology Readiness & Access) for Academia প্রোগ্রামের অন্তর্গত ৷
তামিলনাড়ু - চেন্নাইয়ের শীর্ষস্থানীয় NEG অরবিটের পেটেন্টপ্রাপ্ত স্ট্যান্ডার্ড ইন্টারফেস ফর ডকিং অ্যান্ড রিফুয়েলিং পোর্ট (SIDRP) অন-অরবিট রিফুয়েলিং-এর জন্য প্রদর্শনীর জন্য এই মিশনটি করা হচ্ছে ৷ GSaaS এর মাধ্যমে এই মিশনটি সম্পন্ন করবে ধ্রুভ স্পেস ৷ পুরোপুরি ট্র্য়াকিং, কমান্ড এবং পেলোড ডেটা ডাউনলিঙ্কের দায়িত্ব রয়েছে ধ্রুভ স্পেস গ্রাউন্ড স্টেশনের উপর ৷
গুজরাত - লক্ষ্মণ জ্ঞানপীঠ স্কুলের জন্য একটি ডেমো A 1U প্রযুক্তির স্যাটেলাইট তৈরি করা হয়েছে ৷ পুরো স্যাটেলাইট তৈরির দায়িত্ব ছিল আমেদাবাদের CubeSat Aerospace ৷ সেই স্যাটেলাইটই মহাকাশে নিয়ে যাবে ধ্রুভের PA-1 স্যাটেলাইট ৷
তেলাঙ্গানা - ধ্রুব স্পেসের তৈরি করা নিজের একটি স্যাটেলাইটও কাঁধে করে নিয়ে যাবে PA- 01 ৷ ওই স্যাটেলাইটের নাম - THYBOLT-3 ৷ ডিজাস্টার কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে ব্যবহার করা হবে ওই স্যাটেলাইট ৷

