ETV Bharat / technology

শরীর কি সুস্থ রয়েছে ? জানাতে হাজির ChatGPT-র নতুন AI চ্যাটবট

ChatGPT Health : সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই টুলটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে চ্যাট করতে এবং সমাধান দিতে সিদ্ধহস্ত ৷

ChatGPT Launches Dedicated Health Space
ChatGPT Health ইন্টারফেস (ছবি - ChatGPT)
author img

By ETV Bharat Tech Team

Published : January 8, 2026 at 5:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : সময় যত বদলাচ্ছে ততই মানব শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে ৷ বর্তমানে AI এর যত আপগ্রেডেশন হয়েছে ততই সাধারণ মানুষ AI এজেন্টের সঙ্গে ইন্টারেক্সন বেড়েছে ৷ শারীরিক বিভিন্ন সমস্যা নিয়েও চ্যাট হয় AI টুলের সঙ্গে ৷ এই তালিকা থেকে বাদ নেই চ্যাট জিপিটির মতো অতি পরিচিত একটি AI টুল ৷ আর সেইকারণে ইউজারদের সুবিধার জন্য এবার একটি ডেডিকেটেড হেল্থ স্পেস লঞ্চ করল শ্যাম অল্টম্যানের সংস্থা ওপেন AI ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই টুলটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে চ্যাট করতে এবং সমাধান দিতে সিদ্ধহস্ত ৷ সাধারণ AI চ্যাটবটের তুলনায় ChatGPT-এর এই হেল্থ স্পেসটি আরও স্পেসিফিক এবং বিস্তারিত জবাব দিতে পারবে ৷ এর পাশাপাশি পুরো চ্যাট ডেটা অতি সুরক্ষিত থাকবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে ৷ তবে ফোনে থাকা কোনও মেডিক্যাল অ্য়াপ, ওয়েলনেস অ্য়াপ বা হেল্থ অ্যাপ থাকলে সেগুলির সঙ্গে অতি সুরক্ষিতভাবে চ্যাট জিপিটিকে কানেক্ট করা সম্ভব থাকবে ৷

physicians এর সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এই AI এজেন্টটি লঞ্চ করা হয়েছে ৷ তবে এটি সম্পূর্ণভাবে সাপোর্টিং AI এজেন্ট হিসেবে কাজ করবে ৷ কখনই রিপ্লেসিং হবে না ৷ অর্থাৎ যেহেতু শারীরিক সমস্যা নিয়ে কাজ করবে এই AI টুলটি সেই কারণে কখনই নিশ্চিতভাবে কিছু জানাবে না ৷ বা নিশ্চিত কোনও তথ্য দেবে না ৷ পরিবর্তে অন্য কোনও টুল, অ্য়াপ বা মেডিক্যাল রিপোর্টের সাপোর্টিং হিসেবে কাজ করবে ৷

ChatGPT Health: Key Features

শরীরের বিভিন্ন তথ্য জানাতে সাহায্য করবে এই টুলটি ৷ এরসঙ্গে বিভিন্ন মেডিক্যাল রেকর্ড, ওয়েলনেস অ্য়াপ কানেক্ট করা সম্ভব ৷ এর ফলে ওই অ্য়াপ থেকে বিভিন্ন প্রয়োজনীয় ডেটা ট্র্য়াক করতে পারবে চ্য়াটজিপিটি AI টুল ৷ এখানেই শেষ নয়, কোনও ফিজিক্যাল মেডিক্যাল ডেটা বা রিপোর্ট আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ফলে সেখান থেকেও প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করা সম্ভব হবে ৷

এরসঙ্গে ভয়েস মোড, সার্চ অপশন দেওয়া হয়েছে ৷ ব্যবহারকারীরা প্রশ্ন করতেই পারেন, “How’s my cholesterol trending?” ৷ সেক্ষেত্রে বেশ কিছু তথ্য সংগ্রহ করবে ChatGPT ৷ যদি কোনও কানেক্টেড অ্য়াপ না থাকে তাহলে সেগুলি আপলোড করতে হবে ৷ এবং তার উপর ভিত্তি করে রিপোর্ট দেবে চ্যাট জিপিটি হেল্থ ৷

60টি দেশের 260 জন ফিজিসিয়ান এবং প্রায় 6 লাখ রিভিউ নেওয়ার পর এই টুল লঞ্চ করা হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এটি সম্পূর্ণ সুরক্ষিত ও সহজ ৷

Read More - আপনি কি ক্রীড়া বিশেষজ্ঞ ? Whatsapp এর নতুন ফিচারে আপনার পরিচয় জানতে পারবে গ্রুপ মেম্বাররা ! জানুন বিস্তারিত