ETV Bharat / technology

আর কোনও অশ্লীল কন্টেন্ট থাকবে না সোশ্যাল মিডিয়ায় , বড় নির্দেশিকা জারি করল কেন্দ্র

Social media Content :সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কাছে একটি নোটিফিকেশন জারি করেছে ৷ প্ল্য়াটফর্মে যে অশ্লীল কন্টেন্ট রয়েছে সেগুলির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

Centre issues warning to social media to disable vulgar content
কোনও পর্ণগ্রাফিক ও অশ্লীল কন্টেন্ট থাকবে না সোশ্যাল মিডিয়ায় (ছবি - ফ্রিপিক)
author img

By ETV Bharat Tech Team

Published : December 31, 2025 at 11:13 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মগুলিকে এবার সতর্ক করল কেন্দ্রীয় সরকার ৷ একটি বিজ্ঞপ্তি জারি করে প্ল্য়াটফর্মগুলিকে জানিয়েছে, কোনও পর্ণগ্রাফিক ও অশ্লীল কন্টেন্ট যেন না থাকে ৷ এবং বর্তমানে যে কন্টেন্টগুলি আচে সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশের অমান্য করলে প্ল্য়াটফর্মগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে ৷

সংবাদসংস্থা PTI এর একটি প্রতিবেদন অনুয়ায়ী, কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কাছে একটি নোটিফিকেশন জারি করেছে ৷ সেখানে বলা হয়েছে,বর্তমানে যে অশ্লীল কন্টেন্ট রয়েছে সেগুলির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে ৷ যে প্ল্য়াটফর্ম এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷


পাশাপাশি IT Act এবং IT Rule 2021 এর কথাও স্মরণ করিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ওই আইন অনুযায়ী কোনও হোস্ট তাদের কম্পিউটার ব্যবহার করে কোনও পর্নগ্রাফি, অশ্লীল ছবি, হার্মফুল ফটো আপলোড, মডিফাই, পাবলিশ,ট্রান্সমিট, আপডেট বা শেয়ার করতে পারবে না ৷

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ কেউ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ওই প্ল্য়াটফর্মগুলির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে ৷ এমনকি নির্দিষ্ট কোনও ইউজারের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারবে সরকার ৷

কেন এই নির্দেশিকা জারি ?

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, একাধিকবার সাধারণ মানুষ ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ার একাধিক কন্টেন্ট অশ্লীল ৷ কিছু ক্ষেত্রে তা চূড়ান্ত সীমান্ত অতিক্রম করছে অথবা পর্ণগ্রাফি ৷ আর সেই অভিযোগের ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷

পাশাপাশি, এই ধরনের খারাপ কন্টেন্ট বন্ধ করার জন্য সংসদে আলোচনা হয়েছে ৷ এমনকি আদালত পর্যন্তও পৌঁছেছে বিষয়টি ৷ আর সেই কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ অতি দ্রুত কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মগুলিকে ৷

শোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন, সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কন্টেন্ট ঘুরছে যেগুলি অশ্লীল ৷ এমনকি AI ব্যবহার করেও প্রচুর অশ্লীল কন্টেন্ট তৈরি হচ্ছে ৷ যেগুলির মাধ্যমে যুব সমাজের মানসিকতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাঁদের ৷ আর তারজন্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে অভিযোগ জমা পড়ছে ৷ তার ভিত্তিতেই পদক্ষেপ করল কেন্দ্র ৷

Read More - ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা MapMyIndia -র, পাবলিক ট্রান্সপোর্ট রুটও জানিয়ে দেবে অ্যাপ