ETV Bharat / technology

ভারতে Payment সার্ভিস চালু করবে Apple ! কবে থেকে শুরু নতুন এই পরিষেবা ?

Apple Pay India : ভারতে অনলাইন পেমেন্ট সার্ভিস শুরু করার জন্য ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং Axis Bank এর সঙ্গে আলোচনা করেছে Apple ৷

Apple Pay India Launch Bank Talks Underway for Mid 2026 Debut
ভারতে Payment সার্ভিস চালু করবে WhatsApp (ছবি - Getty Images)
author img

By ETV Bharat Tech Team

Published : February 26, 2026 at 4:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি : ভারতে পেমেন্ট সার্ভিস চালু করতে পারে বিশ্বের বিখ্যাত মোবাইল প্রস্তুতকারী সংস্থা Apple ৷ নিশ্চিত করে এই বিষয়ে সংস্থার তরফে জানানো হয়নি ৷ তবে বিভিন্ন সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ইতিমধ্যে তারা একাধিক ভারতীয় ব্যাঙ্ক এবং গ্লোবাল কার্ড সার্ভিসের সঙ্গে আলোচনা করেছে ৷

এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে Bloomberg ৷ সেখানে জানানো হয়েছে, ভারতে অনলাইন পেমেন্ট সার্ভিস শুরু করার পথে Apple ৷ ইতিমধ্যে তাদের তরফে ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং Axis Bank এর সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অর্থাৎ 2026 সালের মাঝামাঝি সময়ে এই পরিষেবা চালু করতে পারে তারা ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু পুরো বিষয়টির সঙ্গে সংযুক্ত রয়েছে এমন এক ব্যক্তি ব্লুমবার্গকে জানিয়েছেন, সময়সীমা এগিয়ে বা পিছিয়ে আসতে পারে ৷ কিন্তু ভারতে পেমেন্ট সার্ভিস চালু করার পথে Apple ৷

ব্যাঙ্কের পাশাপাশি Mastercard Inc এবং Visa Inc র সঙ্গে আলোচনা সেরেছে Apple ৷ যদিও Apple এর তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি এবং বেসরকারি ব্যাঙ্ক ও কার্ড সংস্থাগুলিও এই সংক্রান্ত কোনও প্রশ্নের জবাব দেয়নি ৷

কেন ভারতে পেমেন্ট সার্ভিস চালু করতে চায় Apple ?

একদিকে 140 কোটি জনসংখ্যা অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণির মধ্যে iPhone কেনার ঝোঁক ব্যাপক বৃদ্ধি পেয়েছে ভারতে ৷ কয়েক বছর আগে পর্যন্ত Apple প্রডাক্ট ব্যবহার করতেন শুধুমাত্র ধনী বা উচ্চবিত্তরা ৷ কিন্তু বর্তমানে সেই ধারণা বদলেছে ৷ উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও ব্যবহার করছেন iPhone ৷ এমনকি, নিম্ন মধ্যবিত্তদেরও অনেকে EMI এর মাধ্যমে iPhone কিনছেন ৷ যেহেতু ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে ভারতে সেই কারণে তাদের পরবর্তী লক্ষ্য পেমেন্ট সার্ভিস চালু করা ৷

যেহেতু Apple বা কোনও ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়নি সেই কারণে Apple Payments কীভাবে কাজ করবে তা স্পষ্টভাবে জানা যায়নি ৷ তবে মনে করা হচ্ছে, ভারতের UPI-প্রযুক্তির মাধ্যমেই কাজ করবে Apple Payments ৷ এর আগেই একটি ইংরেজি জাতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল Apple Payments চালু হবে ভারতে ৷

ইতিমধ্যে ভারতে চালু রয়েছে একাধিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ৷ তারমধ্যে উল্লেখযোগ্য, WhatsApp Payments, Amazon Pay, Paytm, PhonePe, Gpay সহ আরও কিছু প্ল্যাটফর্ম ৷ এই তালিকায় খুব শীঘ্র আসতে চলেছে Apple Pay ৷

Read More- লঞ্চ হল Samsung Galaxy S26 series, দেখুন বিস্তারিত Specifications