ETV Bharat / technology

কেমন দেখতে হতে পারে Apple AR Smart Glasses ? তথ্য প্রকাশ্যে

Apple AR Glasses : Apple এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে নতুন একটি পেটেন্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আবেদন করেছে৷

Meta smart glasses
মেটা লঞ্চ করেছে ওরিয়ন এআর স্মার্ট চশমা (ছবি - Meta)
author img

By ETV Bharat Tech Team

Published : December 31, 2025 at 5:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : স্মার্ট গ্লাসেস লঞ্চ করার পরিকল্পনা নিয়ে Apple ৷ যদিও এখন তা বাস্তবায়িত হয়নি ৷ যদিও ইতিমধ্যে Meta র তরফে লঞ্চ করা হয়েছে RayBan এর সঙ্গে যৌথভাবে তৈরি করা একটি স্মার্ট গ্লাসেস ৷ এদিকে 2025 এ অ্য়াপেলের স্মার্টগ্লাস লঞ্চ হওয়ার কথা থাকলেও এখানো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি ৷ ওই স্মার্ট গ্লাসেসের কোড নেম দেওয়া হয়েছে N50 ৷ তবে একটা রিপোর্ট প্রকাশ্যে ঘুরছে ৷ যেখানে জানা গিয়েছে, লঞ্চ করার আগে স্মার্ট গ্লাসের আর্মসের বেশ কিছু পরিবর্তন করতে চলেছে কুপার্টিনোর এই সংস্থাটি ৷ এবং তারপরই এই ডিভাইসটি লঞ্চ করবে ৷ যদিও ওই স্মার্ট গ্লাসেসটি মূলত আগুমেন্টড রিয়েলিটি (AR) নির্ভর হবে ৷

Apple এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে নতুন একটি পেটেন্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আবেদন করেছে ৷ ওই রিপোর্টে প্রস্তাবিত AR গ্লাসেস সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে ৷ জানা গিয়েছে, একটি " জটিল সমস্য়া " সমাধানের চেষ্টা করছে Apple ৷ ওই সমস্যা Meta র স্মার্ট গ্লাসে থাকলেও তা সমাধান করতে পারেনি সোশ্যাল মিডিয়া জায়ান্ট ৷ Apple জানিয়েছে, একাধিক অপটিক্যাল কম্পোনেন্ট এই AR স্মার্ট গ্লাসেসের মধ্যে থাকবে ৷

এচাড়াও আর্মসের ক্ষেত্রেও পরিবর্তন আনবে Apple ৷ ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো গ্লাসেস আর্মস সেট করতে পারবেন ৷ যা ট্রাডিশনাল চশমার ক্ষেত্রে থাকে ৷ এই AR স্মার্ট গ্লাসেসটিতে থাকবে প্রজেকটর, প্রসেসর, স্পিকার এবং ব্যাটারি ৷ ব্যবহারকারীরা নিজেদের সুবিধা মতো অপটিক্যাল অ্য়ালাইনমেন্ট সেট করতে পারবেন ৷ এর ফলে প্রজেক্টর ও AR দৃশ্য ভালোভাবে অভিজ্ঞতা লাভ করতে পারবেন ব্যবহারকারীরা ৷

এই AR ডিভাইসের আর্মসগুলি কয়েকটি ভাগে বিভক্ত থাকবে ৷ তারমধ্যে প্রথমের অংশটি হিঞ্জ থাকবে, এবং পরের অংশটিকে বলা হচ্ছে elongated অংশ ৷ যা ব্যবহারকারীর কান পর্যন্ত বিস্তৃত থাকবে ৷ এবং ফোল্ডিংয়ের জন্য থাকবে একটি optional second joint ৷ সব অংশগুলিই আলাদাভাবে প্যাকিং করা থাকবে ৷ ক্রেতা নিজেই তা সেট করতে পারবেন ৷ তবে এই ডিভাইস কবে লঞ্চ করা হবে তা জানানো হয়নি ৷

Read More - আর কোনও অশ্লীল কন্টেন্ট থাকবে না সোশ্যাল মিডিয়ায় , বড় নির্দেশিকা জারি করল কেন্দ্র